এক্সপ্লোর

মতভেদ হতেই পারে, কুম্বলেকে নিয়ে সমস্যাই নেই, ভারত-পাক মহারণের আগে কোহলি

বার্মিংহাম: পাকিস্তানের সঙ্গে মহারণ কাল। তার আগে যাবতীয় জল্পনা উড়িয়ে প্রধান কোচ অনিল কুম্বলের সঙ্গে তাঁর কোনও বিরোধ, সমস্যাই নেই বলে জানিয়ে দিলেন বিরাট কোহলি। কুম্বলের সঙ্গে তাঁর বনিবনা হচ্ছে না বলে শোনা যাচ্ছে। কিন্তু ভারতীয় অধিনায়ক বলছেন, সব স্রেফ গুজব। এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে কোহলির সাফ কথা, অনেক অনুমান, জল্পনা চলছে। যারা ড্রেসিংরুমেরই কেউ নয়, তারা অনেক কিছুই লিখে চলেছে, যা ভারী অদ্ভূত। কোথাও কোনও সমস্যাই নেই। গত বছরটা কুম্বলের সঙ্গে তাঁর কেমন কেটেছে, এমন প্রশ্নও করা হয় তাঁকে। তখনও কোনও রাখঢাক না করেই কোহলির জবাব, সত্যিই দারুণ ভাল। গোটা যাত্রাটাই খুব ভাল কেটেছে। কিন্তু কুম্বলের সঙ্গে নাকি অনেক বিষয়েই তাঁর মতভেদ চরমে পৌঁছেছে! কোহলি পরিষ্কার জানিয়ে দেন, পরিস্থিতি সম্পর্কে অবহিত থাকলেই এ নিয়ে কারও কিছু বলা উচিত। বলেন, মতের মিল, মতভেদ তো হয়েই থাকে। যে বিষয়টা আমার ঠিকঠাক জানা নেই, তা নিয়ে আমি কোনও মন্তব্যই করব না। আমি অনুমান, জল্পনা করতে রাজি নই। আমার মনে হয়, আজকাল কেউই ভুল মানতে চায় না, ধৈর্য্যের অভাব রয়েছে। মিডিয়া এমন কিছু লিখল এবং তা ভুল প্রমাণ হল, তখন সমস্যা মিটে গিয়েছে লেখার চেয়ে বরং ভুলটা স্বীকার করার মতো সততা থাকা উচিত। গোটা ভারতীয় দল একটি পরিবার, যেখানে মতপার্থক্য হয়েই থাকে বলে মন্তব্য করেন কোহলি। বলেন, ঘরেও তো মতপার্থক্য হয়। সেটাই স্বাভাবিক। প্রত্যেকে সব ব্যাপারে একমত হবে, এমন তো কথা নেই। এটাই মানুষের চরিত্র। যখন পুরো ব্যাপারটা আপনি ঠিক জানেন না, তখন গুজব ছড়াবেন না, জল্পনায় মাতবেন না। শুধু ক্রিকেটই নজর দিন।

সেরা শিরোনাম

Shreyas Iyer: টি-২০-র পর এবার ভারতীয় ওয়ান ডে দলকেও নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার?
টি-২০-র পর এবার ভারতীয় ওয়ান ডে দলকেও নেতৃত্ব দেবেন শ্রেয়স আইয়ার?
Cummins On Pujara: বিরাট, রোহিত নয়, ভারতের কোন প্লেয়ারকে বেশি সমীহ করেন কামিন্স?
বিরাট, রোহিত নয়, ভারতের কোন প্লেয়ারকে বেশি সমীহ করেন কামিন্স?
ICC Ranking: সমান রেটিং পয়েন্ট, তবুও ভারতকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে কেন ইংল্যান্ড?
সমান রেটিং পয়েন্ট, তবুও ভারতকে টেক্কা দিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে কেন ইংল্যান্ড?
BCCI: শতবর্ষ আয়োজনের পরিকল্পনা বিসিসিআইয়ের, বিশ্বের সেরা একাদশের মুখোমুখি হতে পারেন বিরাট-রোহিতরা
শতবর্ষ আয়োজনের পরিকল্পনা বিসিসিআইয়ের, বিশ্বের সেরা একাদশের মুখোমুখি হতে পারেন বিরাট-রোহিতরা

ভিডিও

CM Suvendu Adhikari:
Rejinagar By Election: দোলাচল কাটিয়ে ভোটের ময়দানে রবিউল আলম চৌধুরী | ABP Ananda
Suvendu Adhikari on TMC |
Suvendu Adhikari on Tribal Development |
Sumit Roy News | শালবনি জমি জালিয়াতির মামলায় ফের CID হেফাজতে সুমিত রায় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Salman Khan: বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
বিগ বসের সঞ্চালনা করতে করতে মঞ্চেই হঠাৎ অসুস্থ সলমন খান? ক্যামেরায় যা ধরা পড়ল..
Weather Update: আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
আগামী সপ্তাহে বানভাসি হবে একাধিক জেলা, উত্তর থেকে দক্ষিণ, দাপট দেখাবে ঘূর্ণাবর্ত-নিম্নচাপ
Weather Alert: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ফলা, তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গজুড়ে জারি সতর্কতা
Vaibhav Sooryavanshi: মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
মাত্র ১৫ বছর বয়সে মুম্বইয়ে ৩ কোটি টাকার বাড়ি! বৈভবের আয় ও সম্পত্তি চোখ ধাঁধিয়ে দেবে
Humayun Kabir : এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
এবার হুমায়ুন কবীরের বাড়ি পৌঁছে গেল পুলিশ, রেজিনগরে উপনির্বাচনের আগেই ধাক্কা AJUP-এর
IND vs BRA: ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
ব্রাজিল ম্যাচ ঘিরে তুঙ্গে টিকিটের চাহিদা, কীভাবে বিশেষ ছাড়ে টিকিট পাবেন তিন প্রধানের অনুরাগীরা?
Nandigram By Election: 'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
'খেলা হবে বলতেন, এখন খেলার সঙ্গীই নেই তাঁর', নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে মমতাকে খোঁচা কৌস্তভের
Embed widget