এক্সপ্লোর

Novak Djokovic Update: সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ, বিতর্কের আবহে প্রথমবার মুখ খুললেন জকোভিচ

Novak Djokovic : অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে সফলতম খেলোয়াড় নোভাক জকোভিচ। তিনি ৯বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু এবার জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারবেন কি না, সেটা স্পষ্ট নয়।

মেলবোর্ন: ভ্যাকসিন নিয়ে বিতর্কের জেরে এবারের অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ না পেলেও, সারা বিশ্বের টেনিসপ্রেমীরা যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাতে খুশি বর্তমানে বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় নোভাক জকোভিচ। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। জকোভিচ লিখেছেন, ‘সমর্থনের জন্য সারা বিশ্বের মানুষকে ধন্যবাদ। আপনাদের মনোভাব বুঝতে পারছি। আপনাদের সমর্থন আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।’

অস্ট্রেলিয়ান ওপেনে যোগ দেওয়ার জন্য মেলবোর্নে পৌঁছলেও, তাঁর ভিসা বাতিল করে দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এর আগে জানিয়েছিলেন, জকোভিচ যদি করোনার ভ্যাকসিন না নেওয়ার জন্য উপযুক্ত কারণ দেখাতে না পারেন, তাহলে তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। এরপর বৃহস্পতিবার ট্যুইট করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ‘জকোভিচের ভিসা বাতিল করা হয়েছে। সবাইকেই নিয়ম মানতে হবে। বিশেষ করে আমাদের সীমান্তের ক্ষেত্রে তো নিয়ম মানতেই হবে। কেউই আইনের ঊর্ধ্বে নন। আমাদের দেশেই করোনায় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়েছে। আমাদের সীমান্ত বিষয়ক নীতির ফলেই এটা সম্ভব হয়েছে। আমরা সীমান্তে নজরদারি চালিয়ে যাচ্ছি।’

বৃহস্পতিবার মেলবোর্ন পৌঁছন জকোভিচ। ১৭ জানুয়ারি থেকে এবারের অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার কথা। এই প্রতিযোগিতায় জকোভিচ শেষপর্যন্ত যোগ দিতে পারবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়। এই তারকা এখন মেলবোর্নের একটি হোটেলে আছেন। তাঁর আইনজীবীরা অস্ট্রেলিয়ান ওপেনে যোগ দেওয়ার ছাড়পত্র আদায় করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। অস্ট্রেলিয়া সরকার জকোভিচকে মেলবোর্ন থেকেই তাঁর নিজের দেশে ফেরত পাঠানোর চেষ্টা চালিয়ে গেলেও, আইজীবীদের তৎপরতায় সোমবার পর্যন্ত মেলবোর্নে থাকার ছাড়পত্র জোগাড় করেছেন এই টেনিস তারকা।

জকোভিচের পরিবারের লোকজন তাঁর হয়ে সরব হয়েছেন। তাঁরা অস্ট্রেলিয়া সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। অস্ট্রেলিয়ার টেনিস সংস্থাও জকোভিচকে অস্ট্রেলিয়ান ওপেনে খেলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু শেষপর্যন্ত কী হবে, সেটা এখনও বোঝা যাচ্ছে না।

অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে সফলতম পুরুষ খেলোয়াড় জকোভিচ। তিনি ৯বার এই গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। কিন্তু এবার তিনি যদি অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সুযোগ না পান, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget