এক্সপ্লোর

Novak Djokovic: গ্র্যান্ড স্ল্যামে সাড়ে তিনশো জয়! বিরল কীর্তি গড়লেন জকোভিচ

Wimbledon Tennis: তৃতীয় রাউন্ডে তুলনায় কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কোর্টে নামতে হতে পারে বাছাই তালিকার দুইয়ে থাকা জকোভিচকে।

লন্ডন: একদিকে পরিবেশকর্মীদের আন্দোলনের ঝড়। অন্যদিকে প্রবল বৃষ্টি। উইম্বলডন (Wimbledon) উদ্যোক্তাদের মাথায় হাত পড়ার মতো অবস্থা। ম্যাচের সূচি বদল করার জন্য অঙ্ক কষতে নাজেহাল তাঁরা।

নোভাক জকোভিচের (Novak Djokovic) অবশ্য ভ্রুক্ষেপ নেই। তিনি কোর্টে নামছেন। প্রতিপক্ষকে কোণঠাসা করে ম্যাচ জিতছেন। রিকভারি সেশন শুরু করে দিচ্ছেন। ফের কোর্টে নামছেন ঘাতক রূপে।

চলতি উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন সার্বিয়ার কিংবদন্তি তারকা। ৬-৩, ৭-৬ (৪), ৭-৫ সেটে তিনি হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার জর্ডন থমসনকে। তবে এই জয় জোকারের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, গ্র্যান্ড স্ল্যামে এটি তাঁর সাড়ে তিনশোতম জয়। মহিলাদের শীর্ষবাছাই ইগা সিয়ানটেকও নিজের ম্যাচ জিতেছেন সহজেই।

বিশ্বের তৃতীয় টেনিস তারকা হিসেবে ৩৫০টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের কৃতিত্ব অর্জন করলেন জকোভিচ। তাঁর আগে এই মাইলফলকে পৌঁছতে পেরেছেন মাত্র দু'জন তারকা। যাঁরা ইতিমধ্যেই অবসর নিয়েছেন। ছেলেদের টেনিসে রজার ফেডেরার সব থেকে বেশি ৩৬৯টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতেছেন। এছাড়া মেয়েদের টেনিসে একমাত্র সেরিনা উইলিয়ামসের রয়েছে এই নজির। তিনি কেরিয়ারে মোট ৩৬৫টি গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতেছেন। জকোভিচ অদূর ভবিষ্যতেই সেরেনা ও ফেডেরারকে পিছনে ফেলে সব থেকে বেশি গ্ল্যান্ড স্ল্যাম ম্যাচ জয়ের নিরিখে তালিকার শীর্ষে উঠে আসতে পারেন।

সার্বিয়ান তারকা উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে উড়িয়ে দেন আবাছাই অজি টেনিস তারকাকে। যদিও ১টি সেট টাইব্রেকারে টেনে নিয়ে যান জর্ডন। ২ ঘণ্টা ২৮ মিনিটের লড়াইয়ে জকোভিচ জয় ছিনিয়ে নেন।

 

তবে তৃতীয় রাউন্ডে তুলনায় কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে কোর্টে নামতে হতে পারে বাছাই তালিকার দুইয়ে থাকা জকোভিচকে। সুইৎজারল্যান্ডের স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা অথবা আর্জেন্তিনার থোমাস মার্তিনের বিরুদ্ধে ম্যাচ পড়তে পারে জোকারের।

দ্বিতীয় রাউন্ডে জিতে জোকার বলেছেন, 'সেন্টার কোর্টের সঙ্গে আমার প্রেমের ও বিশেষ এক সম্পর্ক। এখানে খেলা প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করি। তরুণ প্রজন্মের সঙ্গে যথাসম্ভব লড়াই করে চলেছি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন      

https://t.me/abpanandaofficial 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget