এক্সপ্লোর

NZ vs PAK: সচিনকে টপকে সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বকাপে নতুন রেকর্ডের মালিক রাচিন রবীন্দ্র

ICC World Cup 2023: নিজের ইনিংস ১৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই সচিন তেন্ডুলকরকে একটি বিষয় টেক্কা দিয়ে দিলেন রবীন্দ্র। এই মুহূর্তে তাঁর বয়স ২৩ বছর।

বেঙ্গালুরু: বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়লেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। অভিষেক বিশ্বকাপে (World Cup 2023) বিশ্বের একমাত্র ব্যাটার হিসেবে তিনটি সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন তরুণ কিউয়ি ওপেনার। পাকিস্তানের (Pakistan Cricket Team) বিরুদ্ধে এদিনের ম্যাচে ৯৪ বলে ১০৮ রান হাঁকিয়েছেন রবীন্দ্র। নিজের ইনিংস ১৫টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান। এই ইনিংস খেলার সঙ্গে সঙ্গেই সচিন তেন্ডুলকরকে একটি বিষয় টেক্কা দিয়ে দিলেন রবীন্দ্র। এই মুহূর্তে তাঁর বয়স ২৩ বছর। ২৫ পূর্ণ করার আগে বিশ্বকাপের মঞ্চে সর্বাধিক সেঞ্চুরি ছিল সচিনের। তাঁর ঝুলিতে ছিল দুটো শতরান। তাঁকেও টেক্কা দিয়ে দিলেন রাচিন। পঁচিশ পূর্ণ করার আগে সর্বাধিক তিনটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন রাচিন। 

বিশ্বকাপের এক মরসুমে কিউয়ি ব্যাটারদের মধ্যে সর্বাধিক তিনটি শতরান হাঁকানোর নজিরও গড়লেন রবীন্দ্র। এর আগে গ্লেন টার্নার ১৯৭৫ সালে দুটো শতরান হাঁকিয়েছিলেন। মার্টিন গাপ্তিল ২০১৫ সালে দুটো ও কেন উইলিয়ামসন ২০১৯ সালে দুটো শতরান হাঁকিয়েছিলেন। তালিকায় এবার সবার আগে উঠে এলেন রাচিন রবীন্দ্র।

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। এই ম্যাচেই অবশেষে কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন ম্যাচ দলে ফেরেন। প্রথমে ব্যাট করতে নেমে দুই কিউয়ি ওপেনার ডেভন কনওয়ে এবং রচিন রবীন্দ্র শুরুটা দুরন্তভাবে করে। দুই ওপেনার অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। তবে ৬৮ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙেন হাসান আলি। শর্ট বলে ৩৫ রানে আউট হন কনওয়ে। তবে দীর্ঘদিন পরে মাঠে ফিরেই নিজের ছন্দে দেখায় উইলিয়ামসনকে। 

রবীন্দ্র ও উইলিয়ামসন দ্বিতীয় উইকেটে ১৮০ রান যোগ করেন। মাত্র ২৯ ওভারেই দুইশো রানের গণ্ডি পার করে ফেলে নিউজ়িল্যান্ড। দুই তারকা ব্যাটারই তড়তড়িয়ে শতরানের দিকে এগোচ্ছিলেন। তবে ৯৫ রানেই উইলিয়ামসনকে সাজঘরে ফিরতে হয়। তাঁকে আউট করেন ইফতিকার। অবশ্য রচিন রবীন্দ্র চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় শতরান হাতছাড়া করেননি। তিনি ১০৮ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন। 

এর আগে এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন রাচিন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এরপরে নিজের দ্বিতীয় বিশ্বকাপ শতরান হাঁকিয়েছিলেন কিউয়ি তারকা। এদিন তৃতীয় শতরান হাঁকান। যদিও দলকে জেতাতে পারেননি তিনি। ডি এল এস নিয়মে পাকিস্তান নিউজিল্যান্ডকে ২১ রানে হারিয়ে দিয়েছে এদিনের ম্যাচে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রাহুলদের জমাটি শুরু, প্রথম সেশনেই শতাধিক রান তুলল ভারত
Sourav Ganguly: প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
প্রাণনাসের হুমকি দিয়ে এসেছিল চিঠি, প্রথমবার এই ইস্যুতে মুখ খুললেন সৌরভ
IND vs SL Live: গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
গলে ঐতিহাসিক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে লাঞ্চে ভারতের স্কোর ১০১ রান
Jemimah Rodrigues: বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
বিরাট ধাক্কা ভারতীয় শিবিরে! এশিয়া কাপ ও এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget