এক্সপ্লোর

ODI Records: সেঞ্চুরির সেঞ্চুরির মধ্যে সচিনের কেরিয়ারে রয়েছে ৯৯-এর কাঁটাও

Sachin Tendulkar: তিনবার ৯৯ রান করে আউট হয়েছেন সচিন। কাকতালীয় হলেও, তিনটি ইনিংসই তিনি খেলেছিলেন ২০০৭ সালে।

মুম্বই: তিনি ব্যাটিং মহাবিশ্বের উজ্জ্বলতম নক্ষত্র। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি। যার মধ্যে ওয়ান ডে ক্রিকেটে তাঁর করা ৪৯ সেঞ্চুরি মাস দুয়েক আগে পর্যন্ত ছিল বিশ্বের সেরা রেকর্ড। গত বিশ্বকাপে যে রেকর্ড ভেঙে দেন বিরাট কোহলি (Virat Kohli)। তবে সেই কিংবদন্তি সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) ওয়ান ডে কেরিয়ারে একটি কাঁটাও রয়েছে। ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশিবার ৯৯ রান করে আউট হওয়ার নজির রয়েছে মাস্টার ব্লাস্টারের। তিনবার ৯৯ রান করে আউট হয়েছেন সচিন। কাকতালীয় হলেও, তিনটি ইনিংসই তিনি খেলেছিলেন ২০০৭ সালে।

তালিকায় দুইয়ে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি সনৎ জয়সূর্য। প্রথম ১৫ ওভারের ফিল্ডিংয়ের বিধিনিষেধের সুবিধা নিয়ে যিনি পাওয়ার প্লে থেকেই ব্যাটে ঝড় তুলতেন। শ্রীলঙ্কাকে ১৯৯৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন করার অন্যতম নায়ক। তাঁর বিধ্বংসী ব্যাট প্রতিপক্ষ বোলিংকে ছিঁড়ে খেত। তবে ওয়ান ডে ক্রিকেটে একটি হতাশাজনক রেকর্ড রয়েছে মাতারা ড্যাশারের। ২ বার ৯৯ রান করে আউট হয়েছেন জয়সূর্য।

তিনি ইংল্যান্ডের কিংবদন্তি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যও করেছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে তিনি নাম দিয়েছিলেন 'প্রিন্স অফ ক্যালকাটা', যা পরে বিখ্যাত হয়ে যায়। সেই জেফ বয়কটও ওয়ান ডে ক্রিকেটে একবার ৯৯ রান করে ফিরেছেন।

তালিকায় বয়কটের পরে রয়েছেন ইংল্যান্ডের আর এক তারকা। উইকেটকিপার-ব্যাটার জস বাটলার। বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য যিনি পরিচিত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্যাটে তিনিও একবার আউট হয়েছেন ৯৯ রান করে।

উইকেটের চারধারে শট খেলতে পারতেন বলে তাঁর নামকরণই হয়ে গিয়েছিল মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা ব্যাটার সেই এ বি ডিভিলিয়ার্সও একবার ওয়ান ডে ক্রিকেটে ৯৯ রানে থাকাকালীন আউট হন।

ব্যাট হাতে দলকে চাপের মুখ থেকে বার করে আনা ছিল তাঁর অভ্যাস। যে কারণে তাঁকে বলা হতো, মিস্টার ডিপেন্ডবল। প্রতিপক্ষ বোলিংয়ের বিরুদ্ধে তাঁর নাছোড় লড়াইয়ের জন্য অনেকে তাঁকে বলতেন দ্য ওয়াল। সেই রাহুল দ্রাবিড়ও একবার ওয়ান ডে ক্রিকেটে ৯৯ রান করে আউট হন। ২০০৪ সালের ১৩ মার্চ, করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে।

ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। তাঁর ঝুলিতে রয়েছে ৫০টি ওয়ান ডে সেঞ্চুরি। মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড ভেঙে নতুন মাইলফলক গড়েছেন। সেই বিরাট কোহলিও ওয়ান ডে-তে একবার ৯৯ রানে আউট হন। বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে। ২০১৩ সালের ২৪ নভেম্বর।

বিশ্বের একমাত্র ব্যাটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে তিন-তিনটি ডাবল সেঞ্চুরি রয়েছে রোহিত শর্মার। তবে ২০১৬ সালের ২৩ জানুয়ারি সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৯ রান করে আউট হয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হিটম্যান।

তালিকায় ৯ নম্বরে অস্ট্রেলিয়ার মহাতারকা ডেভিড ওয়ার্নার। সম্প্রতি ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ২০২২ সালের ২১ জুন কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৯ রানে ফিরেছিলেন ওয়ার্নার।

তালিকায় দশম নাম অস্ট্রেলিয়ারই আর এক ক্রিকেটার, অ্যাডাম গিলক্রিস্টের। ২০০৩ সালের বিশ্বকাপে সেঞ্চুরিয়নে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৯৯ রানে থাকার সময় রান আউট হয়ে যান গিলক্রিস্ট।

আরও পড়ুন: উদ্যোগী গম্ভীর, আইপিএলের ২ মাস আগেই শুরু হয়ে গেল কেকেআরের প্রস্তুতি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget