এক্সপ্লোর

AUS Vs NED, Match Highlights: মাত্র ৯০ রানেই গুটিয়ে গেল ডাচরা, বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড গড়ে জয় কামিন্সদের

ICC World Cup 2023: ৪০০ রানের লক্ষ্যমাত্রা। আরও একটা মিরাক্যাল ছাড়া বিশ্বমানের অজি বোলিং লাইন আপের সামনে দাঁড়ানোর ক্ষমতা এই ডাচ ব্যাটিং লাইন আপের নেই, তা বলাই যায়। 

নয়াদিল্লি: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) ইতিহাসে রেকর্ড গড়ে জয় অস্ট্রেলিয়ার (Australia Cricket Team)। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩৯৯/৮ বোর্ডে তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া ৫০ ওভারে। জবাবে ব্যাট করতে নেমে ডাচরা মাত্র ৯০ রানে অল আউট হয়ে গেল। ৩০৯ রানের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিল কামিন্সের দল। এটিই বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রানের ব্যবধানে জয়। টানা দ্বিতীয় ম্যাচে ৪ উইকেট নিলেন অ্যাডাম জাম্পা। রেকর্ড গড়ে শতরান করার জন্য ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। 

৪০০ রানের লক্ষ্যমাত্রা। আরও একটা মিরাক্যাল ছাড়া বিশ্বমানের অজি বোলিং লাইন আপের সামনে দাঁড়ানোর ক্ষমতা এই ডাচ ব্যাটিং লাইন আপের নেই, তা বলাই যায়। রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারানো শুরু করে নেদারল্য়ান্ডস। বিক্রমজিৎ ও ম্যাক্স ওডডের ওপেনিং জুটি বেশি কিছু করতে পারেনি। প্রথমজন ২৫ ও দ্বিতীয় জন ৬ রান করেন। কলিন অকারম্যান ও সিব্র্যান্ড যথাক্রমে ১০ ও ১১ রান করেন। অধিনায়ক স্কট এডওয়ার্ডস ১২ রান করে আউট হন। কেউই এদিন রান পাননি। লোয়ার অর্ডার তো দু অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি। অজি বোলারদের মধ্যে অ্যাডাম জাম্পা এদিনও ৪ উইকেট নেন। ৩ ওভারে ৮ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ২টো উইকেট নেন মিচেল মার্শ। ১টি করে উইকেট নেন স্টার্ক, হ্যাজেলউড ও কামিন্স। 

প্রথম দুটো ম্যাচে হার। আর তারপর থেকে দুরন্ত কামব্য়াক করেছে অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। তবে মিডল অর্ডারের পারফরম্যান্স নিয়ে চিন্তা ছিল। কিন্তু নেদারল্য়ান্ডসের (Netherlands) বিরুদ্ধে ম্য়াচে অস্ট্রেলিয়ার (Australia) ব্যাটিং অর্ডার জ্বলে উঠল। সেঞ্চুরি হাঁকালেন ডেভিড ওয়ার্নার (David Warner) ও গ্লেন ম্যাক্সওয়েল। অর্ধশতরান হাঁকালেন মিডল অর্ডারের ২ স্তম্ভ স্টিভ স্মিথ (Steve Smith) ও মার্নাস লাবুশেন (Marnus Labuchange)। প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেট ৩৯৯ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া। 

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস। অস্ট্রেলিয়ার হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার। মার্শ এদিন ভাল শুরু করেও ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। তবে ওয়ার্নার এদিন ফের শতরান হাঁকান। চলতি বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন তিনি। ওয়ার্নার ৯৩ বলে ১০৪ রানের ইনিংস খেলেন ১১টি বাউন্ডারির সাহায্যে। ৩টি ছক্কা হাঁকান। মার্শ ফিরে গেলে স্মিথ ও লাবুশেনের সঙ্গে জুটি বাঁধেন ওয়ার্নার। স্মিথ গোটা টুর্নামেন্টে সেভাবে রান পাননি। তবে এদিন ৬৮ বলে ৭১ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৯টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। অন্যদিকে লাবুশেন ৪৭ বলে ৬২ রানের ইনিংস খেলেন। ৭টি বাউন্ডারি ও ২টো ছক্কার সাহায্যে। তবে এরপর বাকিটা ছিল পুরোটাই ম্যাড-ম্যাক্স ঝড়। 

সেরা শিরোনাম

Joe Root Equals Sachin Tendulkar: সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
সচিনের কীর্তি স্পর্শ করলেন জো রুট, বিশ্বরেকর্ডের হাতছানি পাকিস্তানের বিরুদ্ধে
Sports News: শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
শহরে ব্রাজ়িলের প্রতিনিধিরা, বিস্ফোরক বাইচুং, প্রয়াত ডালমিয়ার প্রশংসায় ক্রীড়ামন্ত্রী
Mohun Bagan Durand Cup: টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
টাইব্রেকারে জিতে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান, ট্রফির যুদ্ধে সামনে ইস্টবেঙ্গল
KKR Player: কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস
কেকেআরের হয়ে আইপিএলে খেলেন, ছক্কার ঝড় তুলেছেন সাংসদ-পুত্র, নাইট শিবিরে এখন থেকে উচ্ছ্বাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget