এক্সপ্লোর

ODI World Cup 2023 : ফের শীর্ষে ডি কক, বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় কে কোথায় ?

Quinton de Kock : চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে ৪ টি শতরান রয়েছে ডি ককের। সর্বোচ্চ ১৭৪ রান।

আমদাবাদ : বিশ্বকাপ (World Cup 2023) হাজির বিজনেস এন্ডে। কার্যত পাকা সেমিফাইনালিস্টরাও। যদিও শেষলগ্নে এসে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই জারি ব্যাটারদের মধ্যে শেরার শিরোপা পাওয়া ঘিরে। রানের অঙ্কে জারি রয়েছে সাপ-লুডোর খেলা। আফগানিস্তান ম্যাচে অর্ধশতরান ফসকালেও ফের একবার চলতি বিশ্বকাপে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। রচিন রবীন্দ্র, বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, খুব একটা পিছিয়ে নেই কেউই। 

আফগানিস্তানের বিরুদ্ধে ৪১ রানের ইনিংস খেলেন কুইন্টন ডি কক। ৪৭ বলের ইনিংসের মাঝে জোড়া চার ও তিনটি ছক্কা হাঁকান তিনি। আর যে ৪১ রানের ইনিংসের সুবাদে চলতি বিশ্বকাপে ৯ ম্যাচের শেষে ৫৯১ রান করে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন প্রোটিয়া ব্যাটার। চলতি ক্রিকেট বিশ্বযুদ্ধের মঞ্চে ৪ টি শতরান রয়েছে ডি ককের। সর্বোচ্চ ১৭৪ রান।

চলতি বিশ্বকাপের সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় দু'নম্বরে রয়েছেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। নিউজ়িল্যান্ডের ব্যাটারের ঝুলিতে ৯ ম্যাচের শেষে ৫৬৫ রান। ৩ টি শতরান ও ২ টি অর্ধশতরান ইতিমধ্যে চলতি বিশ্বকাপে হাঁকিয়ে ফেলেছেন রচিন। ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটারের ঠিক পরেই রানের বিচারে তিন নম্বরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ৮ ম্যাচের শেষে কোহলি এখনও পর্যন্ত ৫৪৩ রান। চলতি বিশ্বকাপে জোড়া শতরান ও ৪ টি অর্ধশতরান রয়েছে বিরাটের। এখনও পর্যন্ত ৫০০ রানের গণ্ডি টপকেছেন এই তিন ব্যাটারই।

সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার (David Warner) ও রোহিত শর্মা (Rohit Sharma)। জোড়া শতরান ও ১ টি অর্ধশতরানের সুবাদে ৮ ম্যাচের শেষে ওয়ার্নারের ঝুলিতে ৪৪৬ রান। দারুণ ছন্দে রয়েছেন হিটম্যানও। এখনও পর্যন্ত চলতি বিশ্বকাপে ভারতীয় অধিনায়ক হাঁকিয়ে ফেলেছেন ১ টি শতরান ও ২ টি অর্ধশতরান। তাঁর ঝুলিতে মোট ৪৪২ রান। 

আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত অর্ধশতরানের সুবাদে ৪৪২ রান নিয়ে ছয় নম্বরে পৌঁছে গিয়েছেন রাসি ভান ডার ডুসেন। শ্রীলঙ্কা ম্যাচে ৪৩ রান করে ৮ ইনিংসে ৪১৮ রান ডারিল মিচেলের। রয়েছেন ৭ নম্বরে। আটে ম্যাড ম্যাক্স। মহাকাব্যিক দ্বিশতরানের সুবাদে ৭ ইনিংসে ৩৯৭ রান করে তালিকার সাত নম্বরে গ্লেন ম্যাক্সওয়েল। ২৫ রানের ইনিংসের সুবাদে নয়ে আইডেন মারক্রাম। ঝুলিতে মোট ৩৮২ রান। ইব্রাহিম জ়ারদান (৩৭৬) ও ডেভিড মালান (৩৭৩) রয়েছেন যথাক্রমে ১০ ও ১১ নম্বরে।

আরও পড়ুন- অসাধ্যসাধন হবে কীভাবে ? পাকিস্তান দলকে সেমির 'টোটকা' আক্রামের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget