এক্সপ্লোর

IND vs SA Toss Update: টস জিতে ইডেনে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, নিজেদের পরীক্ষা নিতে চাই, বলছেন রোহিত

ODI World Cup 2023: ইডেন বরাবরই তাঁর কাছে পয়মন্ত মাঠ। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক মঞ্চ, এই মাঠে একের পর এক কোহিনূর জিতেছেন হিটম্যান।

সন্দীপ সরকার, কলকাতা: সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। টানা সাত ম্যাচ জিতে ইডেনে নামছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা (Ind vs SA)। বলা হচ্ছে, ভারতের বিশ্বকাপ অভিযানে সবচেয়ে বড় কাঁটা প্রোটিয়ারাই।

আর ইডেনের মহারণে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন রোহিত শর্মা। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলের সঞ্চালক রবি শাস্ত্রীকে রোহিত বললেন, 'আমরা প্রথমে ব্যাটিং করব। পিচ দেখে ভালই মনে হল। তবে পিচ দেখে এই সিদ্ধান্ত নয়। নিজেদের পরীক্ষার মুখে ফেলতে চাই। সেই জন্য শুরুতে ব্যাটিং করছি।' যোগ করেছেন, 'আশা করছি একটা ভাল ম্যাচ হবে। দুটি দলই ধারাবাহিকভাবে ভাল ক্রিকেট খেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থানে রয়েছি। এই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকাই লক্ষ্য।'

ইডেন বরাবরই তাঁর কাছে পয়মন্ত মাঠ। ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক মঞ্চ, এই মাঠে একের পর এক কোহিনূর জিতেছেন হিটম্যান। বলছিলেন, 'আমি এই মাঠে খেলতে ভালবাসি। আর শুধু আমি নই। গোটা দল এই ঐতিহাসিক মাঠে খেলতে মুখিয়ে থাকে।'

এই ম্যাচে প্রথম একাদশে কোনও পরিবর্তন করেনি ভারত। আগের ম্য়াচের দলই খেলা হচ্ছে বলে জানিয়েছেন রোহিত। বলেছেন, 'যেভাবে খেলছি, তাতে মনে হয় না দলে পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলে।'                               

 

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলিশ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ়।                     

দক্ষিণ আফ্রিকার একাদশ: কুইন্টন ডি'কক (উইকেটকিপার), তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ফান দার দাসেন, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, কাগিসো রাবাডা, কেশব মহারাজ, লুনগি এনগিডি ও তাবারেজ শামসি।

আরও পড়ুন: ODI World Cup Exclusive: দু'পা দৌড়ে অভিনব প্রস্তুতি, কীভাবে ব্যাটারদের আতঙ্ক হয়ে উঠলেন শামি?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

ইংরেজিতে স্নাতকোত্তর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। এবিপি লাইভ বাংলায় ৭ বছর ধরে কর্মরত। খেলাধূলা নিয়ে চর্চা ও লেখালেখি প্রথম পছন্দের। ডিজিটাল সাংবাদিকতায় সমসাময়িক সব বিষয় নিয়েই আগ্রহী।  একাধিক ক্রিকেট বিশ্বকাপ, বহু গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, আইপিএল, আন্তর্জাতিক ফুটবল, আই লিগ, আইএসএল কভার করার অভিজ্ঞতা। দাবা থেকে শুরু করে তিরন্দাজি, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্সের ট্র্যাক অ্যান্ড ফিল্ড - ময়দান ঘিরেই মূলত ক্রীড়া-কেরিয়ার। খেলার মাঠের এক্সক্লুসিভ খবর পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়া মূল মন্ত্র। যোগাযোগ -sandipsarkar@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Argentina Football Team: ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
ফাইনালে হাতাহাতি, সেমিফাইনালে বিতর্কিত ব্যানার প্রদর্শন, পারেদেসসহ নির্বাসিত তিন আর্জেন্তাইন তারকা
IND vs SL: স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
স্পিনারের বিরুদ্ধে বিশেষ অনুশীলন গিলের, কলম্বোতে নেটে ব্যাটিং, বোলিং, কিছুই করলেন না কুলদীপ
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Ronaldinho Gaucho: পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো
পেশাদার হিসাবে শেষ ম্যাচ খেলেছিলেন ১১ বছর পর, অবসর ভেঙে ফুটবলে ফিরলেন সেই রোনাল্ডিনহো

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget