এক্সপ্লোর

Arijit Singh In Ind-Pak Match: ভারত-পাক ম্যাচের আগে অরিজিৎ-সুনীধির পারফরম্যান্স মিস করেছেন? এখানে দেখে নিন

ODI World Cup 2023: এক মঞ্চে অরিজিৎ সিংহ, সুনীধি চৌহান, সুখবিন্দর সিংহ ও শঙ্কর মহাদেবন।

আমদাবাদ: বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। সম্প্রচারকারী চ্যানেলের তরফে বলা হচ্ছে, গ্রেটেস্ট রাইভালরি অন আর্থ। বিশ্বের শ্রেষ্ঠ দ্বৈরথ। আর সেই মঞ্চকে আরও স্মরণীয় করে রাখতে চেষ্টার কসুর রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।

শনিবার আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের উন্মাদনা আরও বাড়িয়ে তোলার জন্য এক মঞ্চে হাজির করা হয়েছিল ভারতীয় সঙ্গীত জগতের নতুন আইকন অরিজিৎ সিংহ (Arijit Singh), অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুনীধি চৌহান, সুখবিন্দর সিংহ, শঙ্কর মহাদেবনদের। ভারত-পাক ম্যাচের আগে দেশের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে পারফর্ম করলেন তাঁরা। কিন্তু সেই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখার সুযোগ হল না অনেকেরই। শুধুমাত্র মাঠে যাঁরা রয়েছেন, তাঁরাই দেখতে পেলেন অনুষ্ঠান। টিভিতে বা স্মার্টফোনে যাঁরা খেলা দেখছেন, তাঁরা বঞ্চিত হলেন। কেন?

বিশ্বকাপের আয়োজক সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-র তরফেও বলা হয়নি কোনও কারণ। কিন্তু সূত্রের খবর, যেহেতু আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড মিলে ঠিক করেছিল যে, এবারের বিশ্বকাপের কোনও উদ্বোধনী অনুষ্ঠান রাখা হবে না, তাই একটি বিশেষ ম্য়াচকে ঘিরে কোনও অনুষ্ঠান সম্প্রচার করা থেকে পিছিয়ে আসা হয়। বিশ্বকাপে কোনও একটি ম্যাচকে ঘিরে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রচার চললে বিতর্ক বাঁধতে পারে বলেও মনে করেছেন অনেকে।

তবে অরিজিৎ, সুখবিন্দর, সুনীধি ও শঙ্কর মহাদেবনদের পারফরম্যান্স টিভিতে বা স্মার্টফোনে দেখা থেকে যাঁরা বঞ্চিত হলেন, তাঁরাও চাইলে সেই অনুষ্ঠান দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়ায় তাঁদের গানের ভিডিও ভাইরাল হয়েছে। অনেক ক্রিকেটপ্রেমীই সোশ্যাল মিডিয়ায় তাঁদের গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

 

 

শনিবার টসের ঠিক আগে পারফর্ম করেন অরিজিৎরা। এর আগেও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পারফর্ম করেছেন অরিজিৎ। ২০২৩ সালের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন। ভারত-পাক ম্যাচের আগেও জমিয়ে দিলেন অরিজিৎ। বন্দে মাতরমও গাইলেন অরিজিৎ। 

আরও পড়ুন: ABP Exclusive: ভারতের জন্যই হয়তো বাবরের সেরা ইনিংসটা তোলা রয়েছে, হুঁশিয়ারি আমিরের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
সুযোগ দ্রুত রান করে বড় লিড নেওয়ার, গলে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামছে ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা

ভিডিও

Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget