এক্সপ্লোর

Zainab Abbas: ভারত ও হিন্দু ভাবাবেগে আঘাত দিয়ে মন্তব্য? ক্ষমা চাইলেন পাকিস্তানের মহিলা সঞ্চালক

ODI World Cup 2023: নীরবতা ভাঙলেন জ়াইনাব। জানালেন, তাঁকে ভারত ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়নি।

নয়াদিল্লি: বিশ্বকাপের (ODI World Cup) মাঝেই শোরগোল পড়ে গিয়েছিল তাঁকে নিয়ে। তিনি ভারত ও হিন্দুবিরোধী ট্যুইট করেছিলেন এক সময়, এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। পাকিস্তানের মহিলা ক্রিকেট সঞ্চালক জ়াইনাদ আব্বাস (Zainab Abbas) বিশ্বকাপ চলাকালীন ভারত ছেড়ে চলে যেতে বাধ্য হন।

অবশেষে নীরবতা ভাঙলেন জ়াইনাব। জানালেন, তাঁকে ভারত ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়নি। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'আমাকে মোটেও ভারত ছেড়ে চলে যেতে বলা হয়নি বা অপসারিত হইনি। তবে সোশ্যাল মিডিয়ায় যে প্রতিক্রিয়া হয়েছে, তাতে আমি ভীত। বিচলিত। আমার নিরাপত্তা নিয়ে এখনই কোনও প্রশ্ন না থাকলেও, দুই দেশেই আমার বন্ধুরা উদ্বিগ্ন। কী হয়েছে, সেটা বলার জন্য আমার কিছুটা সময় লেগেছে।'

তারপরই জ়াইনাব লিখেছেন, 'আমার যে পোস্ট ঘুরে বেড়াচ্ছে, তা কাউকে আঘাত করে থাকলে আমি অনুতপ্ত। আমি সাফ বলতে চাই যে, ওই পোস্ট আমার মূল্যবোধের প্রতিফলন নয়। আজকের ব্যক্তি আমির সঙ্গেও তার কোনও মিল নেই। যদিও এই ধরনের মন্তব্যের কোনও অজুহাত হয় না। আমি মন থেকে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।'

জ়াইনাব আব্বাসের বিরুদ্ধে অভিযোগ, এই পাক সঞ্চালক ভারত এবং হিন্দু বিরোধী মন্তব্য করেছিলেন এক সময়। নতুন করে জলঘোলা শুরু হয়েছে তা নিয়ে। শেষ পর্যন্ত ভারত ছেড়ে যান পাকিস্তানি সঞ্চালক।

বিশ্বকাপে আইসিসির সঞ্চালকদের তালিকায় ছিলেন জ়াইনাব। বিশ্বকাপের জন্যই ভারতে এসেছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্টের প্রথম সপ্তাহেই ভারত ছাড়তে হয় তাঁকে। হিন্দু ধর্মের প্রতি অপমানজনক মন্তব্যের কারণে তাঁর বিরুদ্ধে দিল্লির সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল বলে খবর। জানা যায়, তারই ফল হিসেবে ভারত ছাড়তে হয় জ়াইনাবকে। আপাতত তিনি দুবাইয়ে আছেন।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ১৪ অক্টোবর, শনিবার। রোহিত শর্মা বনাম বাবর আজ়মদের সেই দ্বৈরথ আমদাবাদে। তার আগে জ়াইনাবকে ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় তোলপাড় শুরু হয় পাকিস্তানি সংবাদমাধ্যমে। এমনিতে আমদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য পাকিস্তানি সমর্থকদের ভিসা দেওয়া হয়নি। তা নিয়ে বিতর্কের মধ্যেই জ়াইনাবকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এল।

তবে জ়াইনাবের মন্তব্য সাম্প্রতিক নয়। প্রায় ৯ বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভারত ও হিন্দু বিরোধী মন্তব্য করেছিলেন জ়াইনাব। সে সময় যে অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন, তাই এখন জ়াইনাবের এক্স অ্যাকাউন্ট। সেই পোস্ট হঠাৎ করেই ফিরেছে আলোচনায়। যাতে অস্বস্তিতে পড়েছেন পাকিস্তানি সঞ্চালক। দিল্লির সাইবার সেলে লিখিত অভিযোগ করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। এফআইআরের অনুরোধও করেছিলেন। হিন্দু ভাবাবেগ ও ভারতের বিরুদ্ধে মন্তব্যের কারণেই জাইনাবকে এই দেশ থেকে বিতাড়িত করার দাবিও তুলেছিলেন। বিনীত এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভারত বিরোধী মানুষজন কোনও ভাবেই ভারতে স্বাগত নন।’

আরও পড়ুন: ODI World Cup Exclusive: বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণ দেখতে আমদাবাদে যাবেন সৌরভ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
WI vs PAK: ৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস
৫ ওভার, শূন্য রান, ৫ উইকেট, পাকিস্তানকে মাটি ধরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওয়েস্ট ইন্ডিজ়ের গ্রেভস

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget