এক্সপ্লোর

Lovlina Borgohain on Twitter: কমনওয়েলথ গেমস শুরুর আগেই বন্ধ লভলিনার অনুশীলন, কিন্তু কেন?

Lovlina Borgohain: এই একই কারণে গত বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তার পারফরম্যান্স খারাপ হয়েছিল বলে দাবি করেন টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বক্সার লভলিনা বড়গোঁহাই ।

নয়াদিল্লি: টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী বক্সার লভলিনা বড়গোঁহাই (Lovlina Borgohain), এবারে কমনওয়েলথ গেমসও (Commonwealth Games) ভারতের পদকজয়ের অন্যতম সেরা বাজি। সেই লভলিনাই কিন্তু চূড়ান্ত হয়রানির শিকার। ক্ষোভে, অভিমানে ফেটে পড়লেন তারকা বক্সার। স্পষ্ট জানিয়ে দিলেন তার প্রস্তুতি ব্যাহত হচ্ছে।

গুরুতর অভিযোগ

কমনওয়েলথ শুরু হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। তার আগেই সোমবার (২৫ জুলাই) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে গুরুতর অভিযোগ আনলেন অসমের বক্সার। তার দাবি বারংবার তার কোচ বদল করে তার প্রস্তুতিতে ব্য়াঘাত ঘটানো হচ্ছে। এমনকী তার দুই কোচের একজনকে কমনওয়েলথ 'ভিলেজ'-এর ভেতরের প্রবেশের অধিকার দেওয়া হয়নি, আর আরেকজনকে তো ভারতে ফেরতই পাঠিয়ে দেওয়া হয়েছে।

লভলিনা নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বারবার আমার কোচ, যারা আমায় অলিম্পিক্সে পদক জিততে সাহায্য করেছেন, তাদের সরিয়ে দিয়ে আমার (কমনওয়েলথের) প্রস্তুতিতে ব্যাঘাত ঘটানো হচ্ছে। আমার অনুশীলনে অনেক সমস্যা হচ্ছে এবং মানসিক হয়রানি তো হচ্ছেই। আমার কোচ সন্ধ্যা গুরুংজি কমনওয়েলথ ভিলেজের বাইরে রয়েছেন এবং ওনাকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এর জেরে কমনওয়েলথ গেমসের আট দিন আগে আমার অনুশীলন বন্ধ হয়ে গিয়েছে। আরেক কোচকে তো ভারতই ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার অনেক অনুরোধের পরেও এই ঘটনাটি ঘটছে।'

 

দৃঢ় প্রতিজ্ঞ লভলিনা

হয়রানির জেরে দিশেহারা অবস্থা লভলিনার। তিনি যে ঠিক করে মন দিয়ে অনুশীলনটাই করতে পারছেন না, সেকথা বলতে বিন্দুমাত্রও দ্বিধা করেননি। পাশাপাশি তার বিরুদ্ধে ইচ্ছা করে 'পলিটিক্স' করা হচ্ছে বলেও অভিযোগ লভলিনার। 'এইসব কারণের জন্যই আমার গত বিশ্ব চ্যাম্পিয়নশিপের পারফরম্যান্সও খারাপ হয়েছিল। এইসব পলিটিক্সের জেরে আমি নিজের কমনওয়েলথ গেমসের পারফরম্যান্স খারাপ করতে চাই না। আশি করছি এইসব পলিটিক্সের জাল ভেঙে আমি আমার দেশের জন্য পদক আনতে সক্ষম হব। জয় হিন্দ।' লেখেন লভলিনা।

স্পষ্টভাবে কারুর নাম না উল্লেখ করলেও, লভলিনার অভিযোগ যে ঠিক কাদের বিরুদ্ধে, তা বুঝতে কারুরই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। প্রশ্ন হল দেশের শীর্ষস্তরের অ্যাথলিটদের যদি এমন হেনস্থার শিকার হতে হয়, তাও এত বড় টুর্নামেন্টের আগে, তাহলেও কি আদৌ তার জন্য নিজের একাগ্রতা বজায় রেখে পদক জেতা সম্ভব? 

আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে দেশকে পদকের স্বপ্ন দেখাচ্ছেন নিখাত, লভলিনা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget