এক্সপ্লোর

Abha Khatua: অলিম্পিক্স থেকে কেন আচমকা বাদ পড়লেন বাংলার অ্যাথলিট, নেপথ্যে কী কারণ?

Paris Olympics: আভার নাম বাদ পড়ার সবচেয়ে বড় যে কারণ মনে হচ্ছে, তা হল তাঁর ডিএসডি যোগ্যতামান পূরণ করতে না পারা। কয়েক বছর আগে এই একই সমস্যায় পড়েছিলেন ভারতের আর এক অ্যাথলিট দ্যুতি চন্দ।

কলকাতা: মহিলাদের শট পাটে তিনি জাতীয় রেকর্ডের অধিকারী। প্যারিস অলিম্পিক্সে তিনি পদক জয়ের ব্যাপারে অন্যতম দাবিদার ছিলেন। কিন্তু প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024) দল থেকে আচমকা বাদ পড়ল আভা খাটুয়ার (Abha Khatua) নাম। কিন্তু কেন? 

কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কী কারণে প্যারিসগামী বিমানে উঠতে পারলেন না আভা? 

শোনা যাচ্ছে, বিশ্ব অ্যাথলেটিক্সের নির্ধারিত ডিফারেন্সেস অফ সেক্স ডেভেলপমেন্টে (DSD) -র পরীক্ষায় ব্যর্থ হয়েছেন আভা। সহজ করে বললে, শরীরে হরমোন সংক্রান্ত কারণেই হয়তো অলিম্পিক্সে নামা হচ্ছে না আভার। হয়তো লিখতে হচ্ছে কারণ, এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনও পক্ষই এখনও পর্যন্ত কোনও বিবৃতি দিচ্ছে না। বা কোনও প্রতিক্রিয়াও দেয়নি।

গত কয়েকদিন ধরেই ভারতীয় অলিম্পিক্স দল থেকে আভার নাম বাদ পড়া নিয়ে চর্চা চলছে জোরকদমে। বুধবার ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA) শুধু নিশ্চিত করেছে যে, প্যারিস অলিম্পিক্সে আভা নামতে পারবেন না। যদিও কারণ নিয়ে মুখে কুলুপ সকলের। তবে কয়েকটি সূত্রের দাবি, অলিম্পিক্সে আভা অংশ নিলে বিশ্ব অ্যাথলেটিক্স (WA) তাঁকে নির্বাসিত করতে পারত। কারণ, শারীরিক কয়েকটি মাপকাঠি পূরণ করতে পারছিলেন না আভা। অর্থাৎ, হরমোন পরীক্ষায় ব্যর্থ হতে পারতেন বাংলার শটপাটার।

শোনা যাচ্ছে, আভার শরীরে পুরুষ হরমোনের আধিক্য রয়েছে। একটি সূত্র জানিয়েছে, ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার ঘটনা যে হয়নি আভার ক্ষেত্রে তা অনেকটাই পরিষ্কার। আভার নাম বাদ পড়ার সবচেয়ে বড় যে কারণ মনে হচ্ছে, তা হল তাঁর ডিএসডি যোগ্যতামান পূরণ করতে না পারা। কয়েক বছর আগে এই একই সমস্যায় পড়েছিলেন ভারতের আর এক অ্যাথলিট দ্যুতি চন্দ। ২০১৪ সালের এশিয়ান গেমসে অংশ নিতে পারেননি ওড়িশার স্প্রিন্টার। তাঁর শরীরেও পুরুষ হরমোনের আধিক্য ছিল। পরে অবশ্য জাকার্তা এশিয়ান গেমসে সুযোগ পান দ্যুতি।

গত মে মাসে ফেডারেশন কাপে ১৮.৪১ মিটার দূরত্ব অতিক্রম করে জাতীয় রেকর্ড গড়েছিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের প্রত্যন্ত গ্রাম খুড়শির বাসিন্দা আভা। তবে শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হচ্ছে তাঁর। প্যারিসে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ হাতছাড়া হচ্ছে বাঙালি শটপাটারের।

আরও পড়ুন: মায়ের গয়না বন্ধক রেখে আন্তর্জাতিক মঞ্চে ৩ পদক! অর্থাভাবে সোনার মেয়ের শ্রীলঙ্কা সফর অনিশ্চিত

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget