এক্সপ্লোর

Paris Olympics 2024: প্যারিসে ঐতিহাসিক পারফরম্যান্স, রেপেশাঁয় দ্বিতীয় স্থানে শেষ করে রোয়িংয়ে শেষ আটে বলরাজ

Paris Olympics 2024: এক সময় লিডও নিয়ে নিয়েছিলেন বলরাজ। কিন্তু শেষমেশ তাঁকে দ্বিতীয় স্থানেই শেষ করতে হয়।

প্যারিস: অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে নয়া ইতিহাস লিখলেন রোয়িংয়ের মহেন্দ্র সিংহ ধোনি। হ্যাঁ, ঠিকই দেখেছেন, এই নামেই ডাকা হয় হরিয়ানার বলরাজ পানওয়ারকে (Balraj Panwar)। রবিবার সেই বলরাজই দেশের মুখ উজ্বল করলেন। ভারতীয় স্কালার রেপেশাঁয় দ্বিতীয় স্থানে শেষ করে পৌঁছে গেলেন পুরুষদের সিঙ্গলস স্কালসের কোয়ার্টার ফাইনালে।

শনিবার অল্পের জন্য চতুর্থ স্থানে শেষ করে সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ হাতছাড়া করেন বলরাজ। হিটে প্রথম তিনে থাকা স্কালারাই সরাসরি কোয়ার্টার ফাইনালে নিজের জায়গা পাকা করতে পারে। সেই সুযোগ হাতছাড়া করে রেপেশাঁয়ে নামেন বলরাজ। তবে এদিন প্রথম থেকে মোনাকোর কুইন্টিন অ্যান্টগনেলির সঙ্গে সেয়ানে সেয়ানে টক্কর চলছিল তাঁর। মোনাকোর স্কালার সিংহভাগ সময়ই এগিয়ে থাকলেও, শেষ ৩০০ মিটারে দুরন্তভাবে লিডও নিয়ে নেন বলরাজ। তবে সেই লিড শেষমেশ স্থায়ী হয়নি। ৭:১২.৪১ সেকেন্ডে রেস শেষ করেন ভারতীয় স্কালার। অবশ্য তাতে বলরাজের কোয়ার্টার ফাইনালে পৌঁছতে অসুবিধা হয়নি। প্রথম ভারতীয় হিসাবে রোয়িংয়ের সিঙ্গলস স্কালসের শেষ পৌঁছলেন বলরাজ।

গত বছর এশিয়া-ওশিয়ানিক যোগ্যতা অর্জন পর্ব থেকে একমাত্র ভারতীয় হিসাবে প্যারিসের ছাড়পত্র পেয়েছিলেন তিনি। লড়াই তাঁর রক্তে। ছোটবেলা থেকেই অল্প বয়সে বাবাকে হারানোর পর থেকে চলছে লড়াই। তবে জীবনযুদ্ধে তিনি হেরে যাননি। নিজের দক্ষতায় জায়গা পেয়েছেন ভারতীয় সেনাবাহিনী। একজন যোদ্ধার মতোই হার না মানা নাছোড় মনোভাবই বলরাজকে সাফল্য এনে দিল। তাই তো শনিবারে হিটে চতুর্থ হয়ে অল্পের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করার সুযোগ হাতছাড়া হলেও, তিনি হতাশ হননি। রেপেশাঁয় লড়াকু মানসিকতার পরিচয় দিয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন।

মঙ্গলবার রোয়িংয়ের কোয়ার্টার ফাইনালে দেখা যাবে বলরাজকে। এখনও বলরাজের যা সময় তা সেমিফাইনালে পৌঁছনোর জন্য যথেষ্ট নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তিনি কোয়ার্টার ফাইনালে যেমনভাবে লড়াই করে নিজের জায়গা করে নিয়েছেন, তাতে ভারতীয় সমর্থকদের আশ এবং উত্তেজনার পারদ কিন্তু চড়ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget