এক্সপ্লোর

Manu Bhaker: রং চটে গিয়েছে মনু ভাকেরের অলিম্পিক্স পদকের! বেনজির বিতর্কে কী পদক্ষেপ IOC-র?

Parsi Olympics Medals: প্যারিস অলিম্পিক্সে বিজয়ী অ্যাথলিটদের দেওয়া পদক নিয়ে এমনিতেই প্রশ্নচিহ্ন ছিল। এবার মনু ভাকেরের পদকও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

নয়াদিল্লি: ভারতীয় খেলাধুলোর ইতিহাসে নিজের নাম অক্ষয় করে ফেলেছেন মনু ভাকের (Manu Bhaker)। ভারতের একমাত্র অ্যাথলিট হিসাবে এক অলিম্পিক্সে জোড়া পদক জিতেছিলেন তরুণী শ্যুটার। গোটা দেশকে উপহার দিয়েছিলেন গর্বের মুহূর্ত।

সেই মনু ভাকেরের অলিম্পিক্স পদক কি নষ্ট হয়ে যাচ্ছে? প্যারিস অলিম্পিক্সে বিজয়ী অ্যাথলিটদের দেওয়া পদক নিয়ে এমনিতেই প্রশ্নচিহ্ন ছিল। এবার মনু ভাকেরের পদকও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

প্যারিস অলিম্পিক্স কমিটির তরফে জানানো হয়েছে যে, সমস্ত নিম্নমানের পদক ফেরত নিয়ে নতুন পদক দেওয়া হবে। এই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরুও হয়ে গিয়েছে বলে খবর। মনি ডে প্যারিস নামের এক সংস্থা অলিম্পিক্সের পদকগুলি বানিয়েছে। সেই সংস্থার সঙ্গে যৌথভাবে পদক ফেরানোর কাজ শুরু করেছেন অলিম্পিক্স কমিটি। শোনা যাচ্ছে, আগামী সপ্তাহেই পুরনো পদক ফিরিয়ে নতুন করে পদক দেওয়ার জন্য আবেদন করতে পারবেন অ্যাথলিটরা। বেনজির যে ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

অলিম্পিক্সের পদকের মান নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছিল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ চলাকালীনই। প্রথম এ বিষয়ে জোরাল প্রশ্ন তোলেন মার্কিন অ্যাথলিট নাইজা হিউস্টন। তিনি দাবি করেন, যে পদক তিনি টুর্নামেন্টের শুরুতে জিতেছিলেন, সেটা অলিম্পিক্স শেষ হওয়ার আগেই ফিকে হয়ে গিয়েছে। খারাপ হতে শুরু করেছে পদকের গুণমান।

প্যারিস অলিম্পিক্সে যে পদক দেওয়া হয়েছিল, তার ধাতুতে মেশানো হয় বিখ্যাত আইফেল টাওয়ারের অংশ। আইফেল টাওয়ারের প্রতিকৃতিও রাখা হয় পদকের ঠিক মাঝখানে। প্যারিসের স্মৃতিতে। কিন্তু সেই পদকের মান নিয়ে প্রথম থেকেই প্রশ্ন।

আরও পড়ুন: ড্রেসিংরুমের খবর ফাঁস করেছেন! ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য গুরু গম্ভীরের?

জানা গিয়েছে, মনু ভাকেরের পদকও বিবর্ণ হয়ে গিয়েছে। বিবর্ণ হয়ে গিয়েছে ভারতের আর এক চ্যাম্পিয়ন, কুস্তিগীর আমন শেরাওয়াতের পদকও। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মেডেলের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠার ফলে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) সিদ্ধান্ত নিয়েছে, সব পদক তারা ফিরিয়ে নতুন করে পদক দেবে জয়ীদের । 

আরও পড়ুন: ইডেনে আইপিএলের বাড়তি ২ ম্যাচ, সঙ্গে দুই মেগা ইভেন্ট, উচ্ছ্বসিত বাংলার ক্রিকেটপ্রেমীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক

ভিডিও

Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget