এক্সপ্লোর

Paris Olympics 2024: প্যারিসে নতুন ইতিহাস, সরবজোৎ-র সঙ্গে মিলে দ্বিতীয় পদক জিতলেন মনু ভাকের

Olympics 2024: কোরিয়ান প্রতিপক্ষকে ১৬-১০ স্কোরলাইনে পরাজিত করে সরবজ্যোৎ-মনুর ভারতীয় জুটি।

প্যারিস: এবারের অলিম্পিক্সে (Paris Olympics 2024) ব্যক্তিগত ইভেন্টে আগেই পদক জিতেছিলেন। হাতছানি ছিল স্বাধীনতার পর প্রথম ভারতীয় হিসাবে এক অলিম্পিক্সে একাধিক পদক জেতার। ঠিক সেটাই করে দেখালেন মনু ভাকের (Manu Bhaker)। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিমে সরবজ্যোৎ সিংহের সঙ্গে মিলে জিতে নিলেন ভারতের এবারের দ্বিতীয় ব্রোঞ্জ পদক।

একদিকে আজকে পদক জিতে যেখানে মনুর সামনে ইতিহাস গড়ার হাতছানি ছিল, তেমনই সরবজ্যোৎ-র কাছে আজকের ম্যাচ ছিল নিজেকে প্রমাণ করার লড়াই। শনিবারই পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন সরবজ্যোৎ সিংহ (Sarabjot Singh)। তবে তিনি ফাইনালে পৌঁছতে পারেননি। ৫৭৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করেন তরুণ শ্যুটার। তাই এটা অম্বালার শ্যুটারের কাছে এবারের অলিম্পিক্সে নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ ছিল। সেই সুযোগ হাতছাড়া করলেন না তিনি। 

মিক্সড টিম ইভেন্টের নিয়ম অনুযায়ী যে দল প্রথমে ১৬ পয়েন্টে পৌঁছবে, তারাই ম্যাচ জিতবে। ভারতীয় জুটি সহজেই কোরিয়ান প্রতিপক্ষের থেকে বেশ খানিকটা ব্যবধান রেখে এই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়। তবে এদিনের শুরুটা কিন্তু ভারতীয় জুটি ভালভাবে করতে পারেনি।

সরবজ্যোৎ নিজের প্রথম শটে মাত্র ৮.৬ মারেন, মনুর ১০.৬ স্কোর করেন। ভারতের ১৮.৮-র থেকে বেশ খানিকটা বেশি, ২০.৫ স্কোর করে ২-০ লিড নিয়ে নেয় কোরিয়ান জুটি। তবে এরপরই দুরন্ত প্রত্যাবর্তন ঘটান সরবজ্যোৎ ও মনু। দুইজনে মিলে পরবর্তী চার রাউন্ড জিতে ৮-২ এগিয়ে যান। মনু ভাকেরের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। ১৩ রাউন্ডে মাত্র তিনটি শট ১০-র নীচে মারেন তিনি। কোরিয়ানদের ক্ষেত্রে ম্যাচে ফেরা এই স্থান থেকে প্রায় অসম্ভব হয়ে উঠে। শেষমেশ চাপের মুখে হার মানতে হয় তাঁদের। ব্রোঞ্জ জিতে দেশকে এবারের অলিম্পিক্সে দ্বিতীয় পদক এনে দেন সরবজ্যোৎ ও মনু। এখনও পর্যন্ত দুই পদকই এসেছে শ্যুটিং থেকেই।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স, অলিম্পিক্স থেকে ছিটকে গিয়ে আন্তর্জাতিক টেনিসকে বিদায় বোপান্নার 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget