এক্সপ্লোর

Paris Olympics 2024: চূড়ান্ত হতাশাজনক পারফরম্যান্স, অলিম্পিক্স থেকে ছিটকে গিয়ে আন্তর্জাতিক টেনিসকে বিদায় বোপান্নার

Rohan Bopanna: রজার ভাসলিন ও গেল মঁফিস জুটির বিরুদ্ধে ডাবলসের প্রথম রাউন্ডেই ৫-৭, ২-৬ ব্যবধানে হারেন বোপন্না-বালাজির ভারতীয় জুটি।

প্যারিস: এবারের অলিম্পিক্সে (Paris Olympics 2024) ভারতীয় হয়ে প্রতিনিধিত্ব করা প্রবীণতম অলিম্পিয়ান তিনি। গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন, বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা। তাঁর থেকে প্রচুর প্রত্যাশা ছিল প্যারিসে। কিন্তু সেই প্রত্যাশাপূরণে সম্পূর্ণ ব্যর্থ রোহন বোপান্না (Rohan Bopanna)। ডাবলসে রজার ভাসলিন ও গেল মঁফিস জুটির কাছে হেরে বোপান্নার অলিম্পিক্স অভিযান শেষ হয়। এরপরেই কেরিয়ারের এক বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেললেন তারকা টেনিস খেলোয়াড়। ভারতের হয়ে তাঁকে আর প্রতিনিধিত্ব করতে দেখা যাবে না।

রোহন বোপান্না জানিয়ে দিলেন প্যারিস অলিম্পিক্সই ছিল তাঁর শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ভারতীয় হয়ে আর প্রতিনিধিত্ব করবেন না তিনি। অর্থাৎ ২০২৬ সালের এশিয়ান গেমসে তাঁকে আর খেলতে দেখা যাবে না। অবশ্য পেশাদার সার্কিটে নিজের খেলা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন ৪৪ বছর বয়সি বোপান্না।

ভাসলিন-মঁফিস জুটির বিরুদ্ধে ডাবলসের প্রথম রাউন্ডে পরাজয়ের কিছু সময় পরেই নিজের সিদ্ধান্ত জানান বোপান্না। তিনি বলেন, 'এটা দেশের হয়ে আমার শেষ টুর্নামেন্ট ছিল। আমি বর্তমানে নিজের কেরিয়ারে ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, সেই বিষয়ে আমি অবগত এবং আগামীদিনে যতটা সম্ভব টেনিস সার্কিটে নিজের খেলাটাকে উপভোগ করব। বর্তমানে আমি যেখানে রয়েছি, সেটাই আমার জন্য বাড়তি। কোনওদিন ভাবিনি যে ভারতের হয়ে দুই দশক প্রতিনিধিত্ব করতে পারব। ২০০২ সালে আমার অভিষেক ঘটানোর ২২ বছর পরেও দেশের হয়ে খেলতে নামব। এটা আমার কাছে অত্যন্ত গর্বের বিষয়।'

বোপান্না আন্তর্জাতিক আঙিনা থেকে সরে দাঁড়ালেও দেশের পরবর্তী প্রজন্মের টেনিস তারকাদের পাশে দাঁড়াতে, তাঁদের সাহায্য করতে তৎপর। অবশ্য বর্তমানে পেশাদার সার্কিটে খেলা চালিয়ে যাওয়ায় সেটা সম্ভব নয় বলে জানালেও, ভবিষ্যতে তিনি এমনটাই করতে আগ্রহী। বোপান্নার পরাজয়ের সঙ্গে সঙ্গেই প্যারিসে ভারতের টেনিসের প্রতিনিধিত্বও শেষ হয়ে গেল। প্রথম দিনেই সিঙ্গলসে সুমিত নাগাল ও ডাবলসে বোপান্না, এন শ্রীরাম বালাজি জুটি পরাস্ত হল। ৫-৭, ২-৬ ব্যবধানে হারলেন বোপন্নারা। সুমিত কোরেন্তিন মাউতেতের বিরুদ্ধে ২-৬, ৬-৪ ও ৫-৭ সেটে হারেন।

আটালান্টায় ১৯৯৬ সালে লিয়েন্ডার পেজ়ের ঐতিহাসিক ব্রোঞ্জ জয়ের পর থেকে ভারত টেনিস আর কোনও অলিম্পিক্স পদক জেতেনি। সেই খরা অব্যাহত রইল প্যারিসেও।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: প্যারিসে মণিকা বাত্রার ইতিহা, রাউন্ড অফ ১৬-এ পৌঁছে গেলেন তারকা প্যাডলার 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget