এক্সপ্লোর

Paris Olympics 2024: এক থ্রোই যথেষ্ট, প্যারিসে জ্যাভলিনের ফাইনালে নীরজ, ব্যর্থ জীনা, ফাইনালে পাকিস্তানের নাদিমও

Neeraj Chopra: নিজের প্রথম থ্রোতেই ৮৯.৩৪ মিটার দূরে নিজের জ্যাভলিন থ্রো করেন। এটাই তাঁর এ মরশুমের সেরা থ্রো। এমনকী যোগ্যতা অর্জন পর্বেও এটাই নীরজের সর্বসেরা স্কোর।

প্য়ারিস: এবারের অলিম্পিক্সে (Paris Olympics 2024) সম্ভবত ভারতের সবথেকে বড় পদকের আশা তাঁকে ঘিরে। তিনি নীরজ চোপড়া (Neeraj Chopra)। টোকিও অলিম্পিক্সের স্বর্ণপদকজয়ী। সেই নীরজ প্রমাণ করে দিলেন কেন, তাঁকে ঘিরে ভারতীয়দের মধ্যে এত প্রত্যাশা। মাত্র এক থ্রোই তাঁর জন্য যথেষ্ট ছিল।

মঙ্গলবার, ৬ অগাস্ট নীরজ প্যারিসে জ্যাভিলনের যোগ্যতা অর্জন পর্বে নেমেছিলেন। সেখানে তিনি আসলেন, দেখলেন, জয় করলেন। মাত্র এক থ্রোতেই তাঁর ফাইনালে পৌঁছনো নিশ্চিত হয়ে গেল। নিজের প্রথম থ্রোতেই ৮৯.৩৪ মিটার দূরে নিজের জ্যাভলিন থ্রো করেন। এটাই তাঁর এ মরশুমের সেরা থ্রো। এমনকী যোগ্যতা অর্জন পর্বেও এটাই নীরজের সর্বসেরা স্কোর। এর আগে বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জন পর্বে ৮৮.৭৭ মিটার দূরে জ্যাভলিন ছোঁড়া নীরজের ব্যক্তিগত সেরা ছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে দিলেন তিনি।

পাকিস্তানের আর্শাদ নাদিমও (Arshad Nadeem) এক থ্রোতেই ফাইনালের টিকিট পাকা করে ফেলেছেন। আর্শাদ ৮৬.৫৯ মিটার দূরে নিজের জ্যাভলিন থ্রো করেন। নীরজের মতোই এটা আর্শাদেরও মরশুমের সেরা থ্রো। গ্রুপ বি-তে থেকে নীরজ ও আর্শাদ বাদে অ্যান্ডারসন পিটার্সও ইতিমধ্যেই ফাইনালে নিজের জায়গা পাকা করে ফেলেছেন। তবে আরেক ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার কিশোর জীনা (Kishore Jena) পারলেন না। গ্রুপ এ-তে ছিলেন তিনি। তিনি ৮০.৭৩ মিটার দূরে নিজের সেরা থ্রোটি করেন। তবে তা যোগ্যতা অর্জনের জন্য যথেষ্ট ছিল না।

প্রসঙ্গত, অলম্পিক্সের ফাইনালে যোগ্যতা অর্জন করার জন্য অন্তত ৮৪ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়তে হয়। এই দৈর্ঘ্য অতিক্রম করলে সরাসরি ফাইনালে নামার যোগ্যতা অর্জন করা যায়। তা সম্ভব না হলে দুই গ্রুপ মিলিয়ে সেরা ১২ থ্রো যারা করেন, তাঁরাই ফাইনালে পৌঁছন। নীরজ অতি সহজেই ৮৪ মিটারের দৈর্ঘ্য অতিক্রম করে ফেললেন।  

 

 নাগাড়ে দ্বিতীয় অলিম্পিক্সে নিজের দ্বিতীয় সোনা জয়ের উদ্দেশ্যে বৃহস্পতিবার, ৮ অগাস্ট ফের একবার স্টাড দে ফ্রান্সে দেখা যাবে নীরজকে। প্রথম ভারতীয় হিসাবে জোড়া সোনা জিতে তিনি ইতিহাস তৈরি করতে পারেন কি না, সেটাই দেখার বিষয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: টোকিওর স্বর্ণপদকজয়ীর বিরুদ্ধে দুরন্ত জয়, কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন বিনেশ ফোগত 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Suvendu-NCPI:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget