এক্সপ্লোর

Paris Olympics 2024: মায়ের হাতের আলুর পরোটা আর নয়! ব্রোঞ্জ জিতেই বদলে গেল মনুর পছন্দের খাবার

Manu Bhaker Olympic 2024 Bronze Medal Winner: গতকাল ম্য়াচে জেতার পর থেকেই শুভেচ্ছা বন্যায় ভাসছেন হরিয়ানার ঝাজ্জরের মেয়েটি। প্যারিস থেকে ভারতের একমাত্র অলিম্পিক্স পদকজয়ী এখনও পর্যন্ত।

প্য়ারিস: অলিম্পিক্সের (Paris Olympics 2024) মঞ্চে ভারতের হয়ে প্রথম মহিলা শ্যুটার হিসেবে পদক জিতেছেন। প্যারিসে এখনও পর্যন্ত একটিই পদকই এসেছে ভারতের ঝুলিতে। ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টের ফাইনালে ব্রোঞ্জ জিতেছেন মনু ভাকের (Manu Bhaker)। গতকাল ম্য়াচে জেতার পর থেকেই শুভেচ্ছা বন্যায় ভাসছেন হরিয়ানার ঝাজ্জরের মেয়েটি। ব্রোঞ্জ জয়ের পরই অনেক পরিবর্তন এসেছে। সোশ্য়াল মিডিয়ায় ফলোয়ার বেড়েছে মনুর। গত ২ দিনে গোটা দেশবাসীর নয়নের মনি তিনি। তবে আরও একটি বিশেষ পরিবর্তন হয়েছে মনুর জীবনে। তা হল পছন্দের খাবার বদলে গিয়েছে ব্রোঞ্জজয়ী তরুণীর। 

গতকাল মনু ব্রোঞ্জ জেতার পরই তাঁকে প্রশ্ন করা হয়েছিল পছন্দের খাবার কী? ব্রোঞ্জের পদকটি গলায় ঝুলিতে মনু উত্তর দিয়েছিলেন, ''মায়ের হাতের আলুর পরোটা''। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই উত্তর বদলে ফেলেন তিনি। অলিম্পিক্সে মাইকেল ফ্লেপস, উসেইন বোল্টের মত স্টাইলে মেডেলটিকে কামড়ে মনু  বলেন, ''এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে পছন্দের খাবার কী, তবে আমি বলব যে এই মেডেলটিই এখন আমার পছন্দের খাবার।'' কথাটি বলছিলেন যখন তখন চোখে মুখে এক তৃপ্তির হাসি মনুর। 

View this post on Instagram
 
A post shared by Olympic Khel (@olympickhel)

উল্লেখ্য়, ছোটবেলা থেকেই টেনিস, বক্সিং ও স্কেটিং ছিল ধ্যানজ্ঞান। কিন্তু ১৪ বছর বয়সে বদলে গেল সবকিছু। ভালবেসেই হাতে তুলে নেওয়া পিস্তল। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। অনেক কম বয়স থেকেই সাফল্যের শীর্ষে। সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে সোনা জেতেন শ্যুটিং বিশ্বকাপে। ২০১৮ কমনওয়েলথ গেমস ও ২০২২ এশিয়ান গেমসেও ১০ মিটার এয়ার পিস্তলে জেতেন সোনা। টোকিওতে বন্দুক ধোঁকা দিয়েছিল তাঁকে। কাঁদতে কাঁদতে অলিম্পিক্সের মঞ্চ ছেড়েছিলেন বছর ১৯-এর মনু। কিন্তু এবার আর কোনও ভুল করলেন না। সোনা, রুপো না এলেও ব্রোঞ্জ জিতে দেশকে গর্বিত করলেন মনু।

উল্লেখ্য, গতকাল মনু পদক জয়ের পর সংবাদসংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মনুর মা সুমেধা ভাকর বলেন, "টোকিও অলিম্পিক্সের পর মেয়ে এই অলিম্পিক্সের জন্য প্রশিক্ষণ শুরু করে। আমি এই ব্যাপারটা নিশ্চিত করেছিলাম যাতে ও যথাযথ খাবার পায়। যাতে প্রশিক্ষণ নিতে পারে। আমার মেয়ে এবং প্যারিস অলিম্পিক্সে যোগ দেওয়া ভারতীয় অ্যাথলিটরা অনেক প্রচেষ্টা করেছেন। আমি প্রার্থনা করি, ওঁরা সকলে যেন হাসিখুশিতে বাড়ি ফেরেন। মনুর প্রথম বাড়ি শ্যুটিং রেঞ্জ। ও শুধু ঘুমাতে আসত বাড়িতে। ঘণ্টার পর ঘণ্টা প্র্যাক্টিস করত।"

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget