এক্সপ্লোর

Sreeja Akula: জন্মদিনে দুরন্ত জয়, মণিকার পর টেবিল টেনিসের প্রি কোয়ার্টার ফাইনালে শ্রীজাও

Paris Olympics 2024: প্রথম গেমেই হেরে গিয়েছিলেন ভারতীয় প্যাডলার। পরের তিনটি গেম জিতে লড়াইয়ে ফেরেন। পঞ্চম গেমে পরাজয়ের পর ষষ্ঠ গেম জিতে নেন। চারটি গেম জিতে যাওয়ায় সপ্তম গেম খেলার আর প্রয়োজন হয়নি।

প্যারিস: ব্যাডমিন্টনের পর টেবিল টেনিস। পদক জয়ের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে ভারতের। টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলস বিভাগে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন ভারতের শ্রীজা আকুলা (Sreeja Akula)। সিঙ্গাপুরের জিয়ান ঝেংকে (Jian Zheng) ৪-২ গেমে হারালেন শ্রীজা। 

এবং সেই জয় এল বিশেষ এক দিনে। কারণ, বুধবার, ৩১ জুলাই জন্মদিন শ্রীজার। ২৬ বছর পূর্ণ করলেন তিনি। বার্থ ডে গার্ল জিতলেন ৯-১১, ১২-১০, ১১-৪, ১১-৫, ১০-১২ ও ১২-১০ গেমে। সব মিলিয়ে ৫১ মিনিটে ম্যাচ জিতে নিলেন শ্রীজা।

যদিও ম্যাচের ফলাফলেই স্পষ্ট যে, শ্রীজার লড়াই সহজ ছিল না। বরং প্রথম গেমেই হেরে গিয়েছিলেন ভারতীয় প্যাডলার। পরের তিনটি গেম জিতে লড়াইয়ে ফেরেন। পঞ্চম গেমে পরাজয়ের পর ষষ্ঠ গেম জিতে নেন। চারটি গেম জিতে যাওয়ায় সপ্তম গেম খেলার আর প্রয়োজন হয়নি।

নিজেকেই যেন নিজে জন্মদিনের উপহার দিলেন শ্রীজা। মহিলাদের সিঙ্গলসে রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিলেন। ম্যাচে দুরন্ত প্রত্যাবর্তন ঘটালেন। প্রথম গেম হেরে যাওয়ার পরেও ঘুরে দাঁড়িয়ে পরের তিনটি গেম পরপর জিতে নিলেন শ্রীজা। তারপর একটি গেম খোয়ালেও পরের গেম জিতে ম্যাচও জিতে নেন তিনি।

অলিম্পিক্সে টেবিল টেনিসের ইতিহাসে ভারতের দ্বিতীয় প্যাডলার হিসাবে প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন শ্রীজা। মণিকা বাত্রার পর। প্যারিস অলিম্পিক্সে মহিলাদের সিঙ্গলসে ইতিমধ্যেই প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন মণিকা।            

তবে প্রি কোয়ার্টার ফাইনালে কঠিন পরীক্ষা শ্রীজার। সেখানে বিশ্বের এক নম্বর চীনের সুং ইয়িংশার বিরুদ্ধে খেলতে হবে তাঁকে।

আরও পড়ুন: প্রি কোয়ার্টার ফাইনালে সহজ জয় লভলিনার, পদকের আরও কাছে ভারতের বক্সার

আরও পড়ুন: মাত্র ৩৪ মিনিটে প্রতিপক্ষকে উড়িয়ে ব্যাডমিন্টনের প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধু

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
Embed widget