এক্সপ্লোর

Sarabjot Singh: ভীষণ চাপে ছিলাম, ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতে স্বীকারোক্তি সরবজ্যোৎ-র

Paris Olympics 2024: মাত্র তিনদিন আগেই পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতায় নবম স্থানে শেষ করেছিলেন সরবজ্যোৎ সিংহ।

প্যারিস: ভাগ্য বদলে সময় লাগল মাত্র তিনদিন। শনিবারই পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিলেন সরবজ্যোৎ সিংহ (Sarabjot Singh)। তবে তিনি ফাইনালে পৌঁছতে পারেননি। ৫৭৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে শেষ করেন তরুণ শ্যুটার। তবে হতাশার গ্লানি থেকে পদক জয়ের উচ্ছ্বাসে ভাসতে মাত্র তিনদিন সময় লাগল সরবজ্যোৎ-র। প্যারিস অলিম্পিক্সে (Paris Olympics 2024) ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে মনু ভাকেরের সঙ্গে জুটি বেঁধে ব্রোঞ্জ জিতলেন অম্বালার অলিম্পিয়ান।

তিনদিন আগেই হতাশাজনক পারফরম্যান্সের পর পদক জয়ের সুযোগ, ব্রোঞ্জ পদকের ম্যাচের আগে যে তিনি ভীষণ চাপে ছিলেন, সে কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন সরবজ্যোৎ। তিনি বলেন, 'আমার এখন বেশ ভাল লাগছে। ম্যাচটা ভীষণ কঠিন ছিল এবং সত্যি বলতে আমি প্রবল চাপের মধ্যে ছিলাম। তবে এখন খুব খুশি।'

মিক্সড দলের শ্যুটিংয়ে যে জুটি প্রথম ১৬ পয়েন্টে পৌঁছতে পারে, তাঁরাই ম্যাচের বিজয়ী হয়। ভারতীয় জুটি কোরিয়ানদের থেকে বেশ অনেকটা ব্যবধান রেখেই জয় সুনিশ্চিত করেন। ম্যাচের স্কোরলাইন ভারতের পক্ষে ১৬-১০। এদিনও সরবজ্য়োৎ শুরুটা অবশ্য একদমই ভাল করতে পারেননি। তবে রাউন্ড যত এগোয়, ততই ক্ষুরধার হয়ে উঠেন তিনি।

সরবজ্যোৎ নিজের প্রথম শটে মাত্র ৮.৬ মারেন, মনুর ১০.৬ স্কোর করেন। ভারতের ১৮.৮-র থেকে বেশ খানিকটা বেশি, ২০.৫ স্কোর করে ২-০ লিড নিয়ে নেয় কোরিয়ান জুটি। তবে এরপরই দুরন্ত প্রত্যাবর্তন ঘটান সরবজ্যোৎ ও মনু। দুইজনে মিলে পরবর্তী চার রাউন্ড জিতে ৮-২ এগিয়ে যান। মনু ভাকেরের ধারাবাহিকতা ছিল চোখে পড়ার মতো। ১৩ রাউন্ডে মাত্র তিনটি শট ১০-র নীচে মারেন তিনি। কোরিয়ানদের ক্ষেত্রে ম্যাচে ফেরা এই স্থান থেকে প্রায় অসম্ভব হয়ে উঠে। শেষমেশ চাপের মুখে হার মানতে হয় তাঁদের। ব্রোঞ্জ জিতে দেশকে এবারের অলিম্পিক্সে দ্বিতীয় পদক এনে দেন সরবজ্যোৎ ও মনু। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: 'শ্যুটাররা আমাদের গর্বিত করছেন', মনু-সরবজ্যোৎ-র ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জয়ে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget