এক্সপ্লোর

Tokyo Olympics 2020: মুখে সাতটি সেলাই নিয়ে কোয়ার্টার ফাইনালে লড়বেন বক্সার সতীশ কুমার

চিকিৎসকেরা জানিয়ে দিলেন যে, কোয়ার্টার ফাইনালে নামতে পারবেন সতীশ।

টোকিও: উদ্বেগ তৈরি হয়েছিল শেষ ষোলোর ম্যাচের পরই। সেই ম্যাচ জিতলেও, প্রতিপক্ষের মারে মুখ ফেটেছিল ভারতের হেভিওয়েট বক্সার সতীশ কুমারের। আঘাত এতটাই গুরুতর ছিল যে, সাত-সাতটি সেলাই পড়ে তাঁর ক্ষতস্থানে।

ভারতীয় সমর্থকেরা অবশ্য তাঁর সুস্থতার পাশাপাশি আরও একটি কারণে উদ্বেগে ছিলেন। কারণ, ভারতীয় বক্সিং সংস্থার শীর্ষকর্তা জানিয়েছিলেন যে, কোয়ার্টার ফাইনালে সতীশের নামা নির্ভর করছে চিকিৎসকদের অনুমতির ওপর। যদি চিকিৎসকেরা তাঁকে ফিট সার্টিফিকেট দেন, তবেই শেষ আটের ম্যাচে নামতে পারবেন ভারতীয় বক্সার।

শেষ পর্যন্ত উদ্বেগ মুক্তি ঘটল। চিকিৎসকেরা জানিয়ে দিলেন যে, কোয়ার্টার ফাইনালে নামতে পারবেন সতীশ। অর্থাৎ, পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতীয় বক্সারের। কারণ, কোয়ার্টার ফাইনাল জিতলেই তিনি ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলবেন।

তবে শেষ আটের ম্যাচে কঠিন পরীক্ষা অপেক্ষা করে রয়েছে সতীশের জন্য। কারণ, তাঁর প্রতিপক্ষ উজবেকিস্তানের বাখোদির জালোলভ। যিনি বিশ্ব ও এশীয় চ্যাম্পিয়ন। শেষ ষোলোর ম্যাচে আজেরবাইজানের মহম্মদ আবদুল্লায়েভকে ৫-০ উড়িয়ে দিয়েছেন। সতীশ কোনওদিন জালোলভকে হারাতে পারেননি। দুজনের শেষ সাক্ষৎ হয়েছিল ইন্ডিয়া ওপেনে। সেখানে লড়াই করলেও শেষ পর্যন্ত হেরে যান সতীশ।

৯১ কেজি বিভাগে ২০১৮ সালের কমনওয়েলথ গেমসে রুপোজয়ী সতীশ কুমার কি পারবেন সেমিফাইনালে উঠে দেশকে টোকিও অলিম্পিক্সের বক্সিংয়ে দ্বিতীয় পদক দিতে?

রবিবার পি ভি সিন্ধুর দিকেও নজর থাকবে সকলের। কারণ, ব্রোঞ্জ জেতার ম্যাচে নামবেন তিনি। সোনা বা রুপোর পদক জয়ের স্বপ্ন আর নেই। কিন্তু তা বলে ব্য়াডমিন্টনে ভারতের পদক জয়ের সব সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। বরং ব্রোঞ্জ জয়ের ভাল সুযোগ রয়েছে। আর সে জন্য যে নিজের সর্বস্ব দিয়ে ঝাঁপাবেন, অঙ্গীকার করে রাখলেন পি ভি সিন্ধু। যিনি শনিবার সেমিফাইনালে স্ট্রেট গেমে হেরে যান।

রবিবার ব্রোঞ্জ পদকের ম্য়াচে নামবেন ভারতীয় শাটলার। তার আগে সিন্ধু বলছেন, 'এখন বিশ্রাম নেব আর রবিবারের জন্য প্রস্তুতি শুরু করব। কারণ এখনও কিছুই শেষ হয়ে যায়নি। আমার এখনও একটা সুযোগ রয়েছে। আশা করছি নিজের সেরাটা দিতে পারব।'

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget