এক্সপ্লোর

ইডেনে নাইটদের বিরুদ্ধে ম্যাচে দিল্লির ডাগ আউটে সৌরভের বসা আটকাবে না, দাবি বোর্ড সূত্রে

স্বস্তি পেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, সিএবি প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতার ভূমিকা সামলাতে অসুবিধা হওয়ার কথা নয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের। শুক্রবার ইডেনে শ্রেয়স আইয়ার-পৃথ্বী শ'দের ডাগ আউটে তাঁর উপস্থিতি নিয়েও কার্যত কোনও সমস্যা হবে না।

নয়াদিল্লি: তাঁর বিরুদ্ধে স্বার্থের সংঘাতে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছিল। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে দিল্লি ক্যাপিটালসের ডাগ আউটে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। তবে স্বস্তি পেতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে খবর, সিএবি প্রেসিডেন্ট হওয়ার পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতার ভূমিকা সামলাতে অসুবিধা হওয়ার কথা নয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের। শুক্রবার ইডেনে শ্রেয়স আইয়ার-পৃথ্বী শ'দের ডাগ আউটে তাঁর উপস্থিতি নিয়েও কার্যত কোনও সমস্যা হবে না। বোর্ড সূত্রে খবর, স্বার্থের সংঘাতের প্রসঙ্গে সৌরভের সঙ্গে আলাদা ভাবে কথা বলবেন বিসিসিআইয়ের অম্বাডসম্যান, অবসরপ্রাপ্ত বিচারপতি ডি কে জৈন। তবে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তাঁর চুক্তি নিয়ে কোনও সমস্যা হবে না বলেই দাবি এক বোর্ড কর্তার। কলকাতার তিন ক্রিকেটপ্রেমী - ভাস্বতী সান্তুয়া, রঞ্জিত শীল ও অভিজিৎ মুখোপাধ্যায়ের পাঠানো চিঠির ভিত্তিতে সৌরভের বিরুদ্ধে স্বার্থ সংঘাতের অভিযোগ খতিয়ে দেখছেন অম্বাডসম্যান। অভিযোগ অস্বীকার করে অম্বাডসম্যানকে নিজের বক্তব্য জানিয়েছিলেন সৌরভও। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা বলেছেন, "দিল্লির ডাগ আউটে সৌরভের বসা নিয়ে কোনও অনিশ্চয়তা নেই। যদিও ব্যাপারটা এখনও অম্বাডসম্যানের হাতে রয়েছে। তবে দিল্লির ডাগ আউটে সৌরভের উপস্থিতি আটকে যাওয়ার মতো কোনও নিয়ম নেই।" ওই কর্তা আরও বলেছেন, "তবে সৌরভ নিজে যদি অন্য কোথাও বসতে চায়, বসতে পারে। সেটা সম্পূর্ণ ওর সিদ্ধান্ত। অবসরপ্রাপ্ত বিচারপতি জৈন তো জানিয়েই দিয়েছেন, কোনও একটা ম্যাচ নিয়ে উনি চিন্তিত নন। তবে সৌরভের সঙ্গে এ ব্যাপারে কথা বলা হতে পারে। ঠিক যেমন হার্দিক পাণ্ড্য ও কে এল রাহুলের চিঠি পেয়েও তাঁদের সঙ্গে কথা বলেছিলেন অম্বাডসম্যান। আসলে সৌরভের বিরোধী গোষ্ঠীর কিছু লোকজনের জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও তাতে লাভ কিছু হবে না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget