এক্সপ্লোর

Greg Chappell Praises Dhoni: ''বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট মস্তিষ্ক'', ধোনিকে প্রশংসায় ভরালেন গ্রেগ

Greg Chappell Praises Dhoni: কিন্তু তাঁর কোচিংয়ে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে খারাপ সময় বলা চলে। সাফল্য তো এনে দিতে পারেননি, তার ওপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের (sourav ganguly) নেতৃত্ব হারানোর নেপথ্যেও তিনি।

মুম্বই: তিনি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ। কিন্তু তাঁর কোচিংয়ে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে খারাপ সময় বলা চলে। সাফল্য তো এনে দিতে পারেননি, তার ওপর সৌরভ গঙ্গোপাধ্যায়ের (sourav ganguly) নেতৃত্ব হারানোর পেছনে অন্যতম কলকাঠিও নেড়েছিলেন তিনি। সেই গ্রেগ চ্যাপেল (Greg Chappell) এবার প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসায় পঞ্চমুখ হলেন। এক সাক্ষাৎকারে ধোনিকে নিয়ে কথা বলতে গিয়ে চ্যাপেল বলেন, ''ধোনির সঙ্গে আমি কাজ করেছিলাম ভারতে। ও রাঁচি থেকে উঠে এসেছে। নিজের ক্রিকেটকে অনেক উচ্চতায় নিয়ে গিয়েছিল। একই সঙ্গে ওঁর মতো ক্রিকেট মস্তিষ্কও বিশ্বে খুব কম আছে। স্ট্র্যাটেজি সাজানো, ক্রিকেটীয় স্কিল একেবারে নখদর্পনে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অসাধারণ।''

উল্লেখ্য, ২০০৫-২০০৭ পর্যন্ত ভারতের কোচ হিসেবে কাজ করেছেন গ্রেগ চ্যাপেল। আর ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ধোনির। জন রাইটের কোচিংয়ে ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্ব তাঁর অভিষেক হলেও পরবর্তীতে চ্য়াপেল-দ্রাবিড় জমানায় ভারতীয় ক্রিকেটে নিজের জায়গা পাকা করেছিলেন এমএসডি। শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর ওয়ান ডে কেরিয়ারের সর্বোচ্চ ১৮৩ রানের ইনিংসটিও এসেছিল চ্যাপেল কোচ থাকার সময়ই। 

ভারতীয় ক্রিকেটে সৌরভ গঙ্গোপাধ্য়ায় অধিনায়ক থাকার সময়ই কোচ হয়ে এসেছিলেন গ্রেগ। কিন্তু প্রাক্তন অজি ব্যাটিং তারকার সঙ্গে ভারতীয় দলের প্লেয়ারদের কারোরই সেভাবে বনিবনা হত না। এমনকী দলের মনোবলও ভেঙে দিয়েছিলেন তিনি। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে হরভজন সিংহ বলেছিলেন, ''চ্যাপেল এসেই পুরো দলটাকেই কেমন তছনছ করে দিলেন। কোন উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন, জানি না। একটা দারুণ দলকে কীভাবে ধ্বংস করে দিতে হয়, তাঁর থেকে ভালো কেউ জানে না। ভগবানই জানেন, তাঁর উদ্দেশ্য কী ছিল। গোটা প্রেসও তিনি যেমন চাইতেন, তেমনই লিখত। যা মনে হত, তাই করতেন তিনি।''

উল্লেখ্য, কোচিং ছাড়াও অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক কমিটিতে ছিলেন তিনি। ১৯১৬ সালে তৃতীয়বারের জন্য তিনি নির্বাচক কমিটিতে এসেছিলেন। এর আগে অবশ্য প্রথমবার অবসর নেওয়ার কিছুদিন পরেই ১৯৮৪ থেকে ১৯৮৮ পর্যন্ত। এরপর ২০১০ থেকে ২০১১ পর্যন্ত সিনিয়র দলের নির্বাচকের দায়িত্ব সামলেছেন গ্রেগ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget