এক্সপ্লোর

AFC Cup Qualifiers: 'বাঘের মত ক্ষিপ্রতা ছিল ওদের খেলায়', সুনীলদের দরাজ সার্টিফিকেট স্টিমাচের

AFC Cup Qualifiers 2022: শনিবার যুবভারতীতে ভারত মাঠে নেমেছিল আফগানিস্তানের বিরুদ্ধে। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জনকারী পর্বের ম্যাচে প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে দেয় তারা।

কলকাতা: আফগানিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। প্রথম ম্যাচে কম্বোডিয়া ও পরের ম্যাচ শক্তিশালী আফগানদের আটকে এএফসি এশিয়ান কাপের (Asian Cup) মূলপর্বে খেলার স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন সুনীল, প্রীতমরা। আর ছেলেদের খেলায় বেজায় খুশি কোচ ইগর স্টিমাচও। তাঁর মতে সত্যিকালের ব্লু টাইগারদের মতই খেলেছে দলের ছেলেরা। 

এই জয়ের ফলে টানা দু’টি ম্যাচ জিতে ছ’পয়েন্ট পেয়ে লিগ তালিকার  দু’নম্বরে রয়েছে ভারত। শেষ ম্যাচে হংকংকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে ভারত। ভারতীয় দলের হেডকোচ বলছেন, ''আমার দলের ছেলেরা আজ সত্যিকারের ব্লু টাইগারের মতো খেলেছে। এই বাঘেদের জলে রাখতেই হবে। কারণএরাই দলকে ঠিকমতো এগিয়ে নিয়ে যেতে পারবে। মাঠে নেমে ফুটবলকে উপভোগ কর। গর্ব ও সন্মানের সঙ্গে দেশের জন্য লড়াই কর। সব ম্যাচ জেতা যায় না। কিন্তু তাতে চিন্তার কিছু নেই। মনবীর সিংহের জন্য আজ আমি গর্বিত। ওকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে। দলে ও যথেষ্ট দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। ভারতীয় ফুটবলে ও নিজেকে ক্রমশ প্রতিষ্ঠা করছে। প্রথম ম্যাচে প্রথমার্ধের পর ওকে বসিয়ে দিতে কোচ হিসেবে খুব খারাপ লেগেছে আমার। কারণদেশের জন্য যে ভাবে খেলা উচিত ছিল ওরও তেমন খেলেনি। ওর টেকনিক নিয়ে কিছু বলছি না।''

একেবারে শেষ মুহূর্তে ২ গোল, চাপ বাড়ছিল?

স্টিমাচ বলছেন, ''আমার তো মনে হয়, বাড়িতে বসে টিভিতে এবং গ্যালারিতে বসে যাঁরা খেলা দেখেছেন, তারা প্রত্যেকেই ম্যাচটা উপভোগ করেছেন। দুই দলই যথেষ্ট ভাল ফুটবল খেলেছে এবং সারা ম্যাচে প্রচুর নাটক ছিল। মাঠে ২২ জন ফুটবলারের মধ্যে একটা উত্তেজনাকর ম্যাচে অনেক সুযোগই তৈরি হয়। শেষ কবে এত উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখেছি, মনে করতে পারছি না। শেষ পর্যন্ত জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। প্রথম সেকেন্ড থেকেই আমাদের ছেলেদের মধ্যে জেতার ইচ্ছে, চারিত্রিক দৃঢ়তা, টিমস্পিরিট, সহ্যশক্তি, সবই দেখা গিয়েছে। প্রথম ম্যাচে ও রকম একটা জয়ের পরে এ রকম একটা কঠিন ম্যাচের জন্য খুবই ভাল ভাবে তৈরি ছিল আমাদের ছেলেরা। প্রথম জয়টা আমাদের চাপেও ফেলে দিয়েছিল।''                                                                       -- তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget