এক্সপ্লোর

PAK vs NZ: জলে গেল উইলিয়ামসনের অর্ধশতরান, হায়দার ও নওয়াজের ব্যাটে ভর করে ত্রিদেশীয় সিরিজ জয় পাকিস্তানের

Pakistan Cricket Team: বাংলাদেশের বিরুদ্ধে আগের ম্যাচে শতরান যোগ করলেও এদিন অল্প রানেই ভাঙে বাবর, রিজওয়ানের ওপেনিং জুটি।

ক্রাইস্টচার্চ: ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ডকে (PAK vs NZ) পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল পাকিস্তান। দলের সিরিজ জয়ের পিছনে নায়ক মহম্মদ নওয়াজ Mohammad Nawaz) এবং হায়দার আলির (Haider Ali) আগুনে ব্যাটিং। বিশ্বকাপের আগেই এই জয় পাকিস্তান দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্যই করবে।

ফর্মে ফিরলেন উইলিয়ামসন

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নাসিম শাহ ও হ্যারিস রউফ দুই কিউয়ি ওপেনার ফিন অ্যালেন (১২) ও ডেভন কনওয়েকে (১৪) অল্প রানেই সাজঘরে ফেরত পাঠান। তবে কিউয়ি ইনিংসের হাল ধরেন কেন উইলিয়ামসন ও গ্লেন ফিলিপ্স। তৃতীয় উইকেটে ৫০ রান যোগ করেন দুইজনে। ফিলিপ্স ২৯ রানে আউট হয়ে গেলেও উইলিয়ামসন নিজের খেলা চালিয়ে যান। বহুদিন ধরেই রান না পাওয়ায় সমালোচনার শিকার হতে হয়েছিল উইলিয়ামসনকে। তবে এদিন কিউয়ি অধিনায়ক অর্ধশতরানের সুন্দর একটি ইনিংস খেলেন। মূলত তাঁর ব্যাটে ভর করেই সাত উইকেটের বিনিময়ে ১৬৩ রান তোলে নিউজিল্যান্ড।

 

দুরন্ত নওয়াজ

রউফ এবং নাসিম এদিন দুইটি করে উইকেট নেন। জবাবে শুরুটা খুব একটা ভাল করতে পারেনি পাকিস্তান। আগের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শতরানের পার্টনারশিপ গড়লেও, এদিন ২৯ রানেই ভাঙে পাকিস্তানের ওপেনিং পার্টনারশিপ। বাবর আজম মাত্র ১৫ রান করেই সাজঘরে ফেরেন। মহম্মদ রিজওয়ান অবশ্য ৩৪ রানের ইনিংস খেলেন। তবে দলের রানের গতি কম থাকায় মহম্মদ নওয়াজকে ফের একবার উপরের দিকে ব্যাট হাতে নামানো হয়। ভারতের বিরুদ্ধে এশিয়া কাপে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন নওয়াজ। এদিনও তিনি ২২ বলে ৩৮ রানের দারুণ একটি ইনিংস খেলেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

নওয়াজকে প্রথমে হায়দার আলি এবং পরে ইফতিখার আহমেদ যোগ্য সঙ্গ দেন। হায়দার ১৫ বলে ৩১ ও ইফতিখার ১৪ বলে ২৫ রান করেন। তিন বল বাকে থাকতেই ম্যাচও জিতে নেয় পাকিস্তান। বল হাতে মাইকেল ব্রেসওয়েল মাত্র ১৪ রান খরচ করে দুই উইকেট নেন। তাঁকেই সিরিজ সেরা যোঘণা করা হয়। তবে ব্রেসওয়েলের বোলিং তথা কেন উইলিয়ামসনের অর্ধশতরান, দুইই জলে গেল। 

আরও পড়ুন: একইদিনে বিরাট ও রোহিতের রেকর্ড ভাঙলেন বাবর আজম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
IND vs BAN: এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
এ বছরেই ভারত-বাংলাদেশ সিরিজ় আয়োজিত হবে? কী জানালেন বিসিবি প্রধান তামিম ইকবাল?
Franco Baresi: না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির
না ফেরার দেশে বিশ্বজয়ী, ৬৬-তেই পরলোক গমন এসি মিলান ও ইতালিয়ান কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসির

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget