এক্সপ্লোর

দুবাইয়ে পাকিস্তান-শ্রীলঙ্কা একদিনের সিরিজের মধ্যেই লোভনীয় অফার দেয় বুকি, প্রত্যাখ্যান করি, চাঞ্চল্যকর দাবি সরফরাজ আহমেদের

করাচি: চাঞ্চল্যকর দাবি পাকিস্তানি ক্রিকেট অধিনায়ক সরফরাজ আহমেদের। দুবাইয়ে শ্রীলঙ্কা-পাকিস্তান চলতি একদিনের সিরিজের মধ্যেই তাঁকে এক বুকি লোভনীয় অফার দেয়, তিনিও বিষয়টি দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের কর্তাব্যক্তিদের গোচরে এনেছেন বলে জানিয়েছেন সরফরাজ। পাকিস্তান সুপার লিগে ম্যাচ গড়াপেটা ফাঁস হওয়ার পর দুই ব্যাটসম্যান শারজিল খান ও খালিদ লতিফের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা জারি করে বেটিং চক্র ঠেকানো যাবে বলে ভেবেছিলেন পাক ক্রিকেট কর্তারা। কিন্তু সরফরাজের বিস্ফোরক দাবি উদ্বেগে ফেলেছে পাক ক্রিকেট দলের সঙ্গে দুবাই যাওয়া পিসিবি-র লোকজনকে। নাম প্রকাশে নারাজ পিসিবি-র এক কর্তা বলেছেন, স্বীকৃত মান-পদ্ধতি অনুযায়ী বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তবে সরফরাজ অধিনায়ক ও ক্রিকেটার হিসাবে টিমের সদস্যদের সামনে কীভাবে ক্রিকেটকে দূষিত করার প্রলোভন থেকে দূরে থাকতে হয়, সে ব্যাপারে দৃষ্টান্ত স্থাপন করে সকলেরই গভীর শ্রদ্ধার পাত্র। তিনি এও বলেন, আইসিসি-র নিয়মের আওতায় সংশ্লিষ্ট যে ক্রিকেটারকে অফার দেওয়া হয়, তাঁর নাম প্রকাশ করা যায় না। তবে এটা ঘটনা যে, সরফরাজকে প্রস্তাব দেওয়া হয়েছিল এবং ও সঙ্গে সঙ্গে বিষয়টি সংশ্লিষ্ট কর্তাদের জানায়, তাঁরা প্রয়োজনীয় ব্যবস্থাও নেন। ঘটনাচক্রে যে ব্যক্তি সরফরাজকে মৌখিক অফার দিয়েছে, সে দুবাইয়ের লোক, ক্রিকেটারদেরও নাকি পরিচিত। পিসিবি-র এক কর্মকর্তা প্লেয়ারদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন। তিনি বলেছেন, হেড কোচ মিকি আর্থার জোরাজুরি করায় সংযুক্ত আরব আমিরশাহির চলতি সিরিজের মধ্যে ক্রিকেটারদের ওপর নিয়মের কড়াকড়ি খানিকটা শিথিল করা হয়েছিল। তাদের বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করা, শপিংয়ে বেরনো, ডিনারে যাওয়ায় ছাড় দেওয়া হয়। কিন্তু আবার কঠোর নিয়মবিধি চালু হয়েছে, সময় বেঁধে দেওয়া হচ্ছে। গত ফেব্রুয়ারিতে ফাঁস হওয়া পিএসএল স্পট ফিক্সিং পাক ক্রিকেটে আলোড়ন ফেলে দেয়। তার জেরে দুবাইয়ে পাক ক্রিকেট দলের হোটেল বদলে ফেলা হয়।

সেরা শিরোনাম

Bengal vs Kerala Day 1: পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
পিচ ভিজে থাকায় নষ্ট প্রথম সেশন, ৬ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলা, ব্যাটিং নিয়ে খুশি নন লক্ষ্মী
Kieron Pollard: মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
মুম্বই ইন্ডিয়ান্সের কোচ হওয়ার পরই বড় সিদ্ধান্ত পোলার্ডের, খেলবেন না সুপার কিংসের হয়ে
IND A vs NZ A: পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
পাড়িক্কলের রূপকথার লড়াই, ১৯৯ রানে বিতর্কিত সিদ্ধান্তের শিকার, ভারতের দুরন্ত প্রত্যাবর্তন
Ashirwad Sooryavanshi: ৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ
৮৭ বলে অপরাজিত ১০৭, ব্যাট হাতে তাণ্ডব চালাল বৈভব সূর্যবংশীর ভাই আশীর্বাদ

ভিডিও

CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর
Municipal Election: BJP এবং NCPI-এর সম্পর্কের ভবিষ্য়ৎ নিয়ে এখনও চলছে নানা জল্পনা | ABP Ananda
Municipal Election: পুরভোটে কি শেষ অবধি BJP-NCPI জোট হবে? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
Embed widget