এক্সপ্লোর

ICC Champions Trophy 2025: ২৯ বছর পর পাকিস্তানে আইসিসি প্রতিযোগিতা, হতে চলেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি

2025 Champions Trophy: আজ আইসিসি-র পক্ষ থেকে ২০২৪ থেকে ২০৩১-এর মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে।

দুবাই: ১৯৯৬ সালে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কায় হয়েছিল একদিনের বিশ্বকাপ, যা উইলস ট্রফি নামে পরিচিত ছিল। তার ২৯ বছর পর ফের পাকিস্তানে হতে চলেছে কোনও আইসিসি প্রতিযোগিতা। আজ আইসিসি-র পক্ষ থেকে ২০২৪ থেকে ২০৩১-এর মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজক দেশের নাম ঘোষণা করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তানে।

২০০৯-এ লাহৌরে শ্রীলঙ্কার টিমবাসে জঙ্গি হামলার পর দীর্ঘদিন পাকিস্তানে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। তারপর ধীরে ধীরে পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। একাধিক দল পাকিস্তান সফরে গিয়েছে। যদিও সম্প্রতি ফের পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। পাকিস্তানে টি-২০ সিরিজ খেলতে গেলেও, প্রথম ম্যাচের মাত্র চার মিনিট আগে নিরাপত্তাজনিত সমস্যার কথা উল্লেখ করে সফর বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড দল। এরপর ইংল্যান্ড দলও নিরাপত্তার অভাবের কথা উল্লেখ করে পাকিস্তান সফর বাতিল করে। 

আইসিসি-র ঘোষিত সূচি অনুযায়ী, ২০২৫-এর ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। তার মধ্যে যদি পাকিস্তানে নিরাপত্তাজনিত সমস্যা দূর হয়, একমাত্র তাহলেই এই প্রতিযোগিতা হতে পারে। 

তার আগে ২০২৪-এর জুনে প্রথমবার টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে ২০১০-এ ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল টি-২০ বিশ্বকাপ। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দ্বিতীয়বার হতে চলেছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্বকাপ।

এরপর ২০২৬-এ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে চলেছে। তারপর ২০২৭-এর অক্টোবর-নভেম্বরে নামিবিয়া, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে একদিনের বিশ্বকাপ। এই প্রথম নামিবিয়ায় আইসিসি বিশ্বকাপ হতে চলেছে। এর আগে ২০০৩-এ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়েতে শেষবার একদিনের বিশ্বকাপ হয়েছিল। তার ২৪ বছর পর এই দুই দেশে ফিরতে চলেছে বিশ্বকাপ।

এরপর ২০২৮-এর অক্টোবরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড যৌথভাবে টি-২০ বিশ্বকাপ আয়োজন করবে।  তারপর ২০২৯-এর অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর ২০৩০-এ ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে হবে টি-২০ বিশ্বকাপ। এর আগে ১৯৯৯ সালে শেষবার আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে একদিনের বিশ্বকাপ হয়েছিল। সেবারও এই দুই দেশের সঙ্গে আয়োজক ছিল ইংল্যান্ডও।

সেরা শিরোনাম

IND vs WI: চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
চতুর্থ টি টোয়েন্টি হারের পর দলের বোলিংকেই কাঠগড়ায় দাঁড় করালেন শ্রেয়স
India vs West Indies: হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
হোপের সেঞ্চুরিতে আশাভঙ্গ ভারতের, ৫ ম্যাচের সিরিজে নির্ণায়ক সেই শেষ ম্যাচই
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget