এক্সপ্লোর

Sarfaraz Khan : ভারত-পাক ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহার পাক মেন্টরের, ICC-র নিয়মভঙ্গ সরফরাজ আহমেদের ?

IND Vs PAK Match : এই পরিস্থিতিতে,সরফরাজের মোবাইল ফোন ব্যবহারের ছবি সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

এবার বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ আহমেদ। আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন বিতর্কের সূত্রপাত। পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের সঙ্গে রয়েছেন তিনি। দলের মেন্টর হিসাবে। রবিবার ম্যাচ চলাকালীন, সম্প্রচার ক্যামেরায় ধরা পড়ে ড্রেসিং রুমে মোবাইল ফোন ব্যবহার করছেন সরফরাজ। আইসিসি-র নিয়ম অনুযায়ী, খেলোয়াড় ও ম্যাচ আধিকারিকদের এরিয়ায় (Players' and Match Officials' Areas) মোবাইল ফোন বা কমিউনিকেশনসের জন্য ব্যবহৃত যে কোনও রকমের ডিভাইস নিষিদ্ধ। এই পরিস্থিতিতে,সরফরাজের মোবাইল ফোন ব্যবহারের ছবি সঙ্গে সঙ্গে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রাক্তন পাক অধিনায়কের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। কিন্তু, এরজন্য কি তিনি শাস্তির মুখে পড়তে পারেন ?

ম্যাচ ফিক্সিং ঠেকাতে, আইসিসির নিয়ম অনুসারে, একজন খেলোয়াড় পিএমওএতে (ড্রেসিং রুম, ডাগআউট, টেকনিক্যাল এরিয়া) প্রবেশের মুহূর্ত থেকে খেলা শেষ না হওয়া পর্যন্ত, কোনও ব্যক্তির কোনও কারণে মোবাইল ডিভাইস বা কোনও যোগাযোগ ডিভাইস বহন বা ব্যবহার করার অনুমতি নেই। কাজেই, দলের মেন্টর সরফরাজ সরফরাজ আহমেদের মোবাইল ফোন ব্যবহার নিয়ম লঙ্ঘনেরই শামিল। এর ফল হিসাবে, সাসপেনসন বা নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে তাঁকে। 

সরফরাজ আহমেদ কি তাহলে সমস্যায় পড়তে চলেছেন ?

না। এক অভিনব পরিস্থিতিতে, সরফরাজ আহমেদকে PGMOA এলাকায় ফোন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রাক্তন এই অধিনায়ক ২০২৬ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য টিম ম্যানেজার হিসেবে তালিকাভুক্ত। সেক্ষেত্রে তিনি মোবাইল ফোন ব্যবহার করতে পারেন। যদিও, ক্রিকেট অপারেশনের কাজেই বা কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বিষয়ে ফোন ব্যবহার করা যাবে।

লক্ষ্য ছিল ২৫৩ রান। তবে ৫০ ওভার নয়, সেমিফাইনালে পৌঁছতে হলে পাকিস্তানকে ৩৩.৩ ওভারে এই রান তাড়া করতে হত। তা তো হলই না, উপরন্তু ভারতের বিরুদ্ধে গো হারান হারলেন ফারহান ইউসুফরা। অপরাজিত থেকেই শেষ দল হিসাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U 19 World Cup 2026) সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিলেন আয়ুষ মাত্রেরা। খিলান পটেল ও আয়ুষের স্পিন ফাঁদে ১৯৪ রানেই অল আউট হয়ে গেল পাকিস্তান। ৫৮ রানে জিতল ভারত। সামির মিনহাসকে নয় রানে ফিরিয়ে ভারতের হয়ে নতুন বলে শুরুটা বেশ ভালই করেছিলেন হেনিল পটেল। তবে হামজ়া জাহৌর আর উসমান খান দুরন্ত পার্টনারশিপে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান। বেশ আগ্রাসী মেজাজেই ব্যাট করছিলেন হামজ়া। তাঁকে ৪২ রানে আউট করে কণিষ্ক চৌহান ভারতকে বড় সাফল্য এনে দেন। এরপর পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফও ব্যাটে নেমে দ্রুত রান করেন। তৃতীয় উইকেটে তিনি উসমানের সঙ্গে অর্ধশতরানের পার্টনারশিপ গড়েন। পাকিস্তানের ১৫০ রানের গণ্ডিও পার করে ফেলে।

তবে এরপরেই পাকিস্তানের ব্য়াটিংয়ে ধস নামান ভারতীয় স্পিনাররা। ফারহান ৩৮ রানের ইনিংস খেলে ফেরেন। উসমান ৬৬ রান করলেও পাকিস্তানের সেমিফাইনালে পৌঁছনোর জন্য যে গতিতে রান করার প্রয়োজন ছিল, তা তিনি করতে পারেননি। ফলে ম্যাচ শেষ হওয়ার আগেই ভারত সেমিফাইনালের টিকিট পাকা করে ফেলেছিল।

সেরা শিরোনাম

India vs Sri Lanka: 'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
'আইপিএলে সুযোগ দাও,' জয়সওয়ালকে বললেন শ্রীলঙ্কার ক্রিকেটার! ছক্কা মারলেই নেব, পাল্টা যশস্বী
Diego Maradona: মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়! আদালতে চিকিৎসকের বয়ানে নিশানা কাদের দিকে?
Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget