এক্সপ্লোর

চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পুরস্কারের ছড়াছড়ি, নগদ থেকে জমি, রাতারাতি কয়েক কোটি টাকার মালিক পাক ক্রিকেটাররা

করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে বিজয়ী হওয়ার পর পাক ক্রিকেটারদের জন্য পুরস্কারের ছড়াছড়ি। নগদ ও অন্যান্য পুরস্কার মিলিয়ে রাতারাতি  কয়েক কোটি টাকার মালিক হতে চলেছেন তাঁরা। ওপেনার ফকর জামান, পেসার রুমান রইস, অলরাউন্ডার ফাহিম আশরফের একদিনের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ঘটেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর ১৮ বছরের স্পিনার শাদাব খান দেশের হয়ে মাত্র সাতটি একদিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। অধিনায়ক সরফরাজ আহমেদ, বাবর আজম, হ্যারিস সোহেল, হাসান আলি, এমাদ ওয়াসিমের মতো খেলোয়াড়রা এই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেললেন। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফির হাত ধরেই বিপুল পরিমাণ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে পাক ক্রিকেটারদের। খোদ প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্রত্যেক খেলোয়াড়কে এক কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। শুধু তাই নয়, পাক ক্রিকেট দলের আন্তর্জাতিক ক্রিকেটে ট্রফির খরা কাটানো খেলোয়াড়দের সংবর্ধনাও দেবেন প্রধানমন্ত্রী। তথ্যমন্ত্রী ম্যারিয়ম ঔরঙ্গজেব বলেছেন, ধূমধাম সহকারে অভ্যর্থনা জানানো হবে ক্রিকেটারদের। তাঁদের ট্রফি নিয়ে পাক পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। পিসিবি প্লেয়ারদের ৯০ লক্ষ টাকা করে বোনাস হিসেবে দেওয়ার কথা জানিয়েছে। এই টাকা দেওয়া হবে বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী। এর ওপর বাড়তি ১০ লক্ষ টাকা করেও আর এক দফা বোনাস দেওয়া হবে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার সুবাদে পাক দল পেয়েছে ২০ কোটি টাকা। সরকার ও বোর্ডের বাইরে বিখ্যাত বিল্ডার রিয়াজ মালিক প্লেয়ারদের ১০ লক্ষ টাকা ও একটি করে জমির প্লট দেওয়ার কথা ঘোষণা করেছেন। এছাড়া, প্লেয়ারদের বিজ্ঞাপন থেকেও বাড়তি রোজগার হবে বলে জানিয়েছেন এক মার্কেটিং এক্সিকিউটিভ।

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Argentina vs Egypt: পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
পেনাল্টি নষ্টের রাতে গোল করে বিশ্বরেকর্ড মেসির, ১৩ মিনিটে ১৩ ম্যাচের শাপমোচন আর্জেন্তিনার
ENG vs IND: শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড
শুরুতে সল্ট-বাটলার, শেষে কারানের আগ্রাসী ইনিংসে নটিংহ্যামে বড় রান তুলল ইংল্যান্ড

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget