এক্সপ্লোর

England Squad Members, Corona Positive: ইংল্যান্ড দলের তিন ক্রিকেটার সহ ৭ জন কোভিড পজিটিভ

বেন স্টোকসের নেতৃত্বে নতুন স্কোয়াড গঠন করা হয়েছে...

লন্ডন: পাকিস্তানের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের খেলতে নামার ঠিক দুদিন আগে বড় ধাক্কা ইংল্যান্ড শিবিরে। তিন ক্রিকেটার সহ দলের জন করোনা পজিটিভ হয়েছেন। 

ক্রিকেটারদের আইসোলেশনে পাঠানো হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে বেন স্টোকসের নেতৃত্বে নতুন স্কোয়াড গঠন করা হয়েছে। এমনটাই জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস্ ক্রিকেট বোর্ড। 

করোনার থাবা এবার ইংল্যান্ডের ক্রিকেট দলে। ইংল্যান্ড ক্রিকেট দলের তিন খেলোয়াড় ও চার জন স্টাফ সদস্যর করোনা টেস্ট পজিটিভ এসেছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) মঙ্গলবার এ কথা জানিয়েছে। 

ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ব্রিস্টলে দলের সদস্যদের পিসিআর টেস্ট করা হয়। এই টেস্টে ইংল্যান্ডের একদিনের দলের তিন খেলোয়াড় ও ম্যানেজমেন্ট টিমের চার সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছেন। 

ইসিবি সিইও টম হ্য়ারিসন জানান, ডেল্টা ভেরিয়েন্টের প্রাদুর্ভাব ও বায়ো-সিকিওর পরিবেশ থেকে বেরিয়ে আসার ফলে সংক্রমণের সম্ভাবনা বাড়তে পারে বলে সন্দেহ ছিলই। 

ইংল্যান্ড সরকারের কোয়ারেন্টাইন প্রোটোকল অনুসারে, করোনা আক্রান্তদের ৪ জুলাই থেকে সেল্ফ আইসোলেশনে রাখা হয়েছে। 

দলের বাকি সদস্যদেরও আক্রান্তকের ঘনিষ্ঠ সংস্পর্শে আসার কারণে আইসোলেট রাখা হয়েছে। আগামী ৮ জুলাই থেকে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ শুরু হওয়ার কথা।

রবিবারই, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেছিলেন, আগামী ১৯ জুলাই থেকে কোভিড লকডাউন সংক্রান্ত যাবতীয় নিষেধাজ্ঞা শেষ হবে। 

এমনকী, তিনি এও জানিয়েছিলেন, বাধ্যতামূলক মাস্ক পরা ও ইন্ডোর-আউটডোর ক্রীড়াক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, তাও আর থাকবে না। ঠিক তাঁর ২৪-ঘণ্টার মধ্যেই ইংল্যান্ড টিমে হানা দিল করোনা। 

প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি করে একদিনের ম্যাচ ও টি২০ খেলার কথা ইংল্যান্ডের। প্রথম একদিনের ম্যাচ শুরু হওয়ার কথ ৮ তারিখ। অয়েন মর্গানের নেতৃত্বাধীন দল সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কাকে একদিন ও টি২০ সিরিজ হারিয়েছে।

হ্যারিসন জানিয়েছেন, পাকিন্তানের বিরুদ্ধে সিরিজ বাতিল হচ্ছে না। পূর্বঘোষণা মতোই হবে। পরিবর্তিত পরিস্থিতিতে চোট থেকে সম্প্রতি সেরে ওঠা বেন স্টোকস নতুন দলকে নেতৃত্ব দেবেন। নতুন দল শীঘ্রই ঘোষণা করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget