এক্সপ্লোর

Pakistani-origin Cricketer Dies: প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াস, তীব্র তাপপ্রবাহের মধ্যে ব্যাট করার সময় পিচেই মৃত্যু ক্রিকেটারের !

Adelaide Turf Cricketer : এই পরিস্থিতিতে এদিনের দুর্ঘটনা অস্ট্রেলিয়ায় খেলার সময় তাপপ্রবাহ-বিধি নিয়ে আলোচনা উস্কে দিয়েছে। অনেকেই মনে করছেন, বিষয়টি খতিয়ে দেখা দরকার।

অ্যাডিলেড : তীব্র তাপপ্রবাহ চলছে দক্ষিণ অস্ট্রেলিয়ায়। যার জেরে খেলার সময়ই প্রাণ হারালেন পাকিস্তানি বংশোদ্ভূত এক ক্রিকেটার। মৃত ক্রিকেটারের নাম জুনেইদ জাফর খান। তিনি অ্যাডিলেড টার্ফ ক্রিকেটার ছিলেন। 

৪১.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই অ্যাডিলেডে ম্যাচ ছিল ওল্ড কনকর্ডিয়ান্স ও প্রিন্স অ্যালফ্রেড ওল্ড কলেজিয়ানের মধ্যে। অ্যাডিলেডের কনকর্ডিয়া কলেজের মাঠে ম্যাচ চলছিল। 

২০১৩ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়ায় যান জুনেইদ জাফর খান। শনিবার তীব্র দাবদাহের মধ্যেই ওল্ড কনকর্ডিয়ান্সের হয়ে ব্যাট করছিলেন জুনেইদ। গরমে হঠাৎ পিচেই অজ্ঞান হয়ে পড়েন। এরপর চিকিৎসক দল এসে তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু, কোনও ফল হয়নি। সেখানেই প্রাণ হারান মধ্য ৪০-এর এই ক্রিকেটার। পরে এক বিবৃতিতে Old Collegians-এর তরফে বলা হয়, "Old Concordians’ Cricket Club-এর একজন মূল্যবান ক্রিকেটারের প্রয়াণে আমরা গভীরভাবে মর্মাহত। আজ Concordia College oval খেলার সময় আচমকা তাঁর চিকিৎসা শুরু করতে হয়। প্যারামেডিকসের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো যায়নি। এই কঠিন পরিস্থিতিতে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং সঙ্গীদের সমবেদনা জানাই।"

রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান থেকে অ্যাডিলেডে চলে যাওয়ার পর, টেক ইন্ডাস্ট্রিতে কাজ করতেন জুনেইদ। তাঁর কাছের বন্ধু হাসান অঞ্জুম জুনেইদের মৃত্যুকে "বড় ক্ষতি" বলে বর্ণনা করেছেন।

রিপোর্ট অনুযায়ী, Adelaide Turf Cricket Association-এর নিয়ম বলছে, খেলার সময় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলেই ম্যাচ বাতিল করতে হবে। যদিও ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ম্যাচ খেলা যেতে পারে। খেলার বিশেষ নিয়মবিধি মেনে।

এই পরিস্থিতিতে এদিনের দুর্ঘটনা অস্ট্রেলিয়ায় খেলার সময় তাপপ্রবাহ-বিধি নিয়ে আলোচনা উস্কে দিয়েছে। অনেকেই মনে করছেন, বিষয়টি খতিয়ে দেখা দরকার।

গত বছর খেলার মাঝে মাঠেই লুটিয়ে পড়ে মৃত্যু হয় ক্রিকেটার যশ গৌড়ের। জয়পুরে চলছিল এক ক্রিকেট টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টে খেলছিলেন যশ গৌড় (Yash Gaur)। এক সময় যিনি রাজস্থানের হয়ে রঞ্জি ট্রফি খেলেছেন। ম্যাচের মাঝেই লুটিয়ে পড়েন তিনি। হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

তার দিনকয়েক আগেই বাংলার হয়ে এক সময় রঞ্জি ট্রফি খেলা শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে গিয়েছিল ময়দান। মাত্র ৩৯ বছর বয়সে মারা যান শুভজিৎ। সোনারপুরের নোয়াপাড়ায় নিজের বাসভবনেই ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন শুভজিৎ।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, রমজান মাস উপলক্ষে উপবাস করছিলেন জুনেইদ। যদিও, তিনি সারাদিন জল পান করছিলেন। শরীর ভালো না লাগলে এই অব্যাহতি পাওয়া যায়। 

বিস্তারিত আসছে...

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget