এক্সপ্লোর

এই সিরিজের সেরা সম্পদ পাণ্ড্য, বলছেন বিরাট

নাগপুর: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রবিবার শেষ হওয়া একদিনের সিরিজে ভারতীয় দলের সেরা সম্পদ অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। এমনই মনে করছেন অধিনায়ক বিরাট কোহলি। ২২২ রান করে এবং ৬ উইকেট নিয়ে এই সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাণ্ড্য। তাঁর এই পারফরম্যান্স সম্পর্কে বিরাট বলেছেন, ‘হার্দিক পাণ্ড্য এই সিরিজের সবচেয়ে বড় সম্পদ। অধিনায়ক হিসেবে দল নির্বাচন নিয়ে দ্বিধা, চিন্তা সবসময় ভাল। কারণ, অনেকজন ভাল ক্রিকেটারের মধ্যে থেকে সেরা ১১ জনকে বেছে নেওয়া সবচেয়ে ভাল।’ এই সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো দুই পেসার ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহরও প্রশংসা করেছেন বিরাট। তিনি বলেছেন, ‘ভুবি ও বুমরাহ দারুণ খেলেছে। উমেশ (যাদব) ও (মহম্মদ) শামি যখন খেলার সুযোগ পেয়েছে, তখন ওরাও ভাল পারফরম্যান্স দেখিয়েছে। মাঝের ওভারগুলিতে দুই রিস্ট স্পিনারও (কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহল) দারুণ পারফরম্যান্স দেখিয়েছে।’ বিরাটের নেতৃত্বে ভারতীয় দল টানা ৬টি দ্বিপাক্ষিক সিরিজ জিতল। অস্ট্রেলিয়াকে ৪-১ হারানোর পর ভারতের অধিনায়ক বলেছেন, ‘আমরা চারটি ম্যাচেই চাপের মুখে জয় ছিনিয়ে নিয়েছি। এই সিরিজে দলের জন্য অনেক ইতিবাচক দিক রয়েছে। ভাল খেলেই দল জিতেছে। এই জয়ের পিছনে টিম ম্যানেজমেন্টের বড় ভূমিকা আছে। আগেই সিরিজ জিতে যাওয়ার পরেও ক্রিকেটাররা শেষ ম্যাচে নিজেদের অনুপ্রাণিত করতে পেরেছে। আমার মনে হয়, এটা ওদের স্বভাব হয়ে গিয়েছে।’ পাণ্ড্য বলেছেন, ‘আমার খেলায় উন্নতির যথেষ্ট অবকাশ রয়েছে। আমি সবসময় মনে করি, প্রতিদিন উন্নতি করতে পারি। সব ম্যাচে ফিট থাকা সহজ নয়। তাই ফিটনেসের উন্নতির জন্য পরিশ্রম করছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে ভাল লেগেছে। আমি অনেককিছু শিখতে পেরেছি।’ সিরিজের শেষ ম্যাচে ১০৯ বলে ১২৫ রানের অসাধারণ ইনিংস খেলে ম্যাচের সেরা নির্বাচিত হওয়া রোহিত শর্মা বলেছেন, ‘যেদিন থেকে ওপেনার হিসেবে ব্যাট করা শুরু করেছি, আমি সহজভাবে খেলার চেষ্টা করি। আমি নিজের শক্তি ও দুর্বলতা জানি। সেই অনুযায়ী খেলার চেষ্টা করি। কয়েকটি বিষয়ে উন্নতি করতে হবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে সবসময় ভাল লাগে। ওরা সবসময় লড়াই করে। ওদের বিরুদ্ধে সহজে জেতা যায় না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি
Jamal Musiala: ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
ভয়াবহ ঘটনা! গোল করে মাঠেই লুটিয়ে পড়লেন 'জার্মানির মেসি' মুসিয়ালা, কেমন আছেন?
Hockey World Cup: হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?
হকি বিশ্বকাপে আজ ভারতের সামনে ইংল্যান্ড, ৩২ বছরের অপেক্ষার অবসান ঘটবে?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget