এক্সপ্লোর

টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ ধরার বিশ্বরেকর্ডের মালিক পন্থও, ছুঁলেন রাসেল, ডি ভিলিয়ার্সকে

অ্যাডিলেড: অ্যাডিলেডের মাঠে ভারতীয় উইকেট রক্ষক হিসাবে অনন্য কীর্তি গড়লেন ঋষভ পন্থ। নিজের টেস্ট কেরিয়ারের ষষ্ঠ ম্যাচেই ঋদ্ধিমান সাহার একটি টেস্ট ম্যাচে ১০টি ক্যাচ তালুবন্দি করার রেকর্ডকে ম্লান করে ১১টি ক্যাচ ধরার বিশ্বরেকর্ড স্পর্শ করলেন তিনি। ঘটনাচক্রে ঋদ্ধিমান আঘাত পেয়ে ছিটকে যাওয়ার ফলেই অস্ট্রেলিয়াগামী টেস্ট দলে তাঁকে ডাকেন নির্বাচকরা। ২১ বছরের পন্থ এবার ইংল্যান্ডের উইকেটকিপার জ্যাক রাসেল ও দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে একই আসনে বসলেন। ১৯৯৫-এ জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্টে রাসেল ১১টি ক্যাচ ধরেছিলেন। ২০১৩-য় জোহানেসবার্গে পাকিস্তানের বিরুদ্ধ টেস্টে ওই নজির গড়েছিলেন ডি ভিলিয়ার্স। আজ অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মহম্মদ শামির বলে মিশেল স্টার্কের ক্যাচ ধরে রাসেল, ডি ভিলিয়ার্সের রেকর্ড ছুঁয়ে ফেলেন পন্থ। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৬টি, দ্বিতীয় ইনিংসে ৫টি ক্যাচ তালুবন্দি করেছেন তিনি। প্রথম ইনিংসে তিনি ফেরান উসমান খোয়াজা, পিটার হ্যান্ডসকোম্ব, টিম পেন, স্টার্ক, ট্র্যাভিস হেড, হ্যাজেলউডকে। দ্বিতীয় ইনিংসে তাঁর শিকার হন দুই ওপেনার মার্কাস হ্যারিস, অ্যারন ফিঞ্চ ও শন মার্শ, পেইন, স্টার্ক। পেইনের ক্যাচ নিয়ে তিনি ছুঁয়ে ফেলেন ঋদ্ধিমানকে। পন্থ ম্যাচ শেষের পর বলেন, ওরা যেভাবে জয়ের কাছাকাছি চলে আসছিল, তাতে নার্ভাস লাগছিল। তবে আমরা ভাল সামলেছি। দলের জয়ে কিছু করতে পেরে খুশি। ব্যাটসম্যানদের সমস্যা ফেলতে পারলে সবসময় ভাল লাগে। ওরা যখন বোলারদের ছেড়ে আমায় নিয়ে চিন্তায় পড়ে, সেটা উপভোগ করি। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে মহেন্দ্র সিংহ ধোনির একটি কীর্তিও স্পর্শ করেন পন্থ। এক ইনিংসে ৬ট ক্যাচ ধরার ধোনির রেকর্ড ছুঁয়ে ফেলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget