এক্সপ্লোর

Murali Sreeshankar : নীরজ-বিকাশের পর প্যারিস ডায়মন্ড লিগে নজর কাড়লেন ভারতের মুরলী শ্রীশঙ্কর

Long Jumper Murali Sreeshankar : লিগে মুরলী নিজের সেরাটা উজাড় করে দিয়ে ৮.০৯ মিটার পর্যন্ত জাম্প করেছেন

নয়া দিল্লি : আন্তর্জাতিক মঞ্চে নজর কাড়লেন ভারতীয় লং জাম্পার। প্যারিস ডায়মন্ড লিগে লং জাম্পে (পুরুষ বিভাগ) তৃতীয় স্থান অর্জন করলেন মুরলী শ্রীশঙ্কর। ডায়মন্ড লিগ মিটে তৃতীয় ভারতীয় অ্যাথলিট হিসাবে সেরা তিনের মধ্যে শেষ করলেন কমনওয়েলথ গেমসে রৌপ্য পজকজয়ী মুরলী। তাঁর আগে এই সাফল্য অর্জন করেছেন জ্যাভলিনে অলিম্পিক্স চ্যাম্পিয়ন নীরজ চোপড়া ও প্রাক্তন ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া। লিগে মুরলী নিজের সেরাটা উজাড় করে দিয়ে ৮.০৯ মিটার পর্যন্ত জাম্প করেছেন।

ইভেন্টে প্রথম স্থানে শেষ করেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন মিলতিয়াদি টেনটগলু। ৮.১৩ মিটার পর্যন্ত জাম্প করেন তিনি। শ্রীশঙ্করের থেকে মাত্র ৪ সেমি এগিয়ে। দ্বিতীয় স্থান অর্জন করেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী স্যুইৎজারল্যান্ডের সাইমন এহামার। চতুর্থ রাউন্ডে তাঁর জাম্প ছিল ৮.১১ মিটার দূরত্ব অবধি।

শুক্রবার রাতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নিজের সেরা জাম্পটি তৃতীয়বারের চেষ্টায় দেন শ্রীশঙ্কর। যদিও এদিনের তাঁর ৮.০৯ মিটারের পারফরম্যান্স মরসুমে তাঁর সেরা জাম্প ৮.১৮ মিটারের থেকে অনেকটাই কম।

গত মাসে গ্রিসে একটি ইভেন্টে ওই দূরত্ব অবধি জাম্প করে সোনার পদক জিতে নেন শ্রীশঙ্কর। যদিও ২৪-এর এই লং জাম্পারের ব্যক্তিগত সেরা ৮.৩৬ মিটার। যে সাফল্য তিনি গত বছর অর্জন করেন।

শার্লেটি স্টেডিয়াম ডায়মন্ড লিগের প্রতিযোগিতায় শ্রীশঙ্কর প্রথম দিকে যে দূরত্ব অবধি জাম্প করেন, সেগুলি হল- ৭.৭৯ মিটার, ৭.৯৪ মিটার, ফাউল, ৭.৯৯ মিটার ও ফাউল। প্রথম দিকে তিনি লিড করছিলেন। পরে অবশ্য তাঁকে ছাপিয়ে এগিয়ে যান এহমার ও টেনটগলু। অবশ্য অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী কিউবার মাইকেল মাসো-কে তিনি এগোতে দেননি। মাইকেল ৭.৮৩ মিটার অবধি জাম্প করে ষষ্ঠ স্থানে শেষ করেছেন। অন্যদিকে, বিশ্বে চতুর্থ স্থানাধিকারী সুইডেনের থোবিয়াস মন্টলার ৭.৮২ মিটার জাম্প করে সপ্তম স্থানে শেষ করেছেন। 

গত বছর সেপ্টেম্বরে জুরিখে ফাইনালে জয়ের জেরে ডায়মন্ড লিগে জ্যাভলিন থ্রো-তে রাজত্ব করছেন অলিম্পিক্স চ্যাম্পিয়ন চোপড়া। এছাড়াও তিনি গত বছর লওসানে শীর্ষ স্থানে শেষ করেন এবং স্টকহোমে দ্বিতীয় স্থানে। গত মাসে নীরজ দোহার মরসুমের ওপেনিং লেগ জেতেন। এদিকে গৌড়া ২০১২ সালে নিউ ইয়র্কে এবং ২০১৪ সালে দোহায় দু'বার দ্বিতীয় স্থানে শেষ করেন। এছাড়া ২০১৫ সালে শাংহাই ও ইউজেনে দু'বার তৃতীয় স্থান অর্জন করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Inter Miami: বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
বিশ্বকাপ শেষ হতে না হতেই বিতর্কে মেসির ক্লাব, ক্যাসেমিরোকে সই করানোয় শুরু তদন্ত
IND Vs ZIM: আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
আজ থেকে শুরু ভারত-জিম্বাবোয়ে টি-টোয়েন্টি সিরিজ, কখন, কোথায় দেখবেন প্রথম ম্য়াচ?
IND Vs ZIM: হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?
হুঁশিয়ারি ভারতকে, মাঠের লড়াইয়ে নামার আগে কী বললেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা?

ভিডিও

Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget