এক্সপ্লোর

নয় আঙুল নিয়েই ভারতের হয়ে উইকেটকিপিং করেছেন, কীভাবে কেটে গিয়েছিল জানালেন পার্থিব

ভারতের অন্যতম স্বনামধন্য ক্রিকেটার পার্থিব পটেল। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ভারতের হয়ে ২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। ২০০৩-র বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। এরপর মহেন্দ্র সিংহ ধোনির উত্থানের কারণে জাতীয় দলে জায়গা অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁর।

  নয়াদিল্লি: ভারতের অন্যতম স্বনামধন্য ক্রিকেটার পার্থিব পটেল। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ভারতের হয়ে ২০০২ সালে মাত্র ১৭ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। ২০০৩-র বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। এরপর মহেন্দ্র সিংহ ধোনির উত্থানের কারণে জাতীয় দলে জায়গা অনিশ্চিত হয়ে পড়েছিল তাঁর। এরপরও  কামব্যাক ঘটেছে তাঁর। জাতীয় দলে খেলার সুযোগ বেশি না পেলেও ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। কিন্তু অনেকেই হয়ত জানেন না যে, তাঁর দুই হাতে রয়েছে দশটি নয়, নয়টি আঙুল। এক হাতের কড়ে আঙুল দুর্ঘটনার কারণে ছোটবেলাতেই হারিয়ে ফেলেন তিনি। ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে ছোটবেলার ওই দুর্ঘটনার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দরজায় আঙুল আটকে গিয়েছিল। এজন্য কড়ে আঙুল কেটে গিয়েছিল তাঁর। সেইসময় তাঁর বয়স ছিল মাত্র ছয়। কিন্তু প্রতিবন্ধকতাকে থোড়াই কেয়ার করে নয় আঙুল নিয়েই ভারতীয় দলের হয়ে উইকেটকিপিং করেছেন। পার্থিব বলেছেন, নয় আঙুল নিয়ে উইকেটকিপিং করাটা কঠিন। কারণ, কেটে যাওয়া আঙুল গ্লাভসে খাপ খায় না। সেজন্য তিনি ওই আঙুল গ্লাভসের সঙ্গে টেপ দিয়ে বেঁধে নেন, যাতে তা খুলে না যায় এবং আঘাত না লাগে। ৩৫ বছরের পার্থিবের কড়ে আঙুল হারানো নিয়ে কোনও আক্ষেপ নেই। নয় আঙুল নিয়েই ভারতের হয়ে খেলতে পেরেছেন, এতে তিনি খুবই খুশি। তিনি বলেছেন, নয় আঙুল নিয়ে কিপিং করা কঠিন, কারণ কড়ে আঙুল গ্লাভসের সঙ্গে খাপ খায় না। তাই আমি টেপ দিয়ে ওই আঙুল গ্লাভসের সঙ্গে ডড়িয়ে নিই, যাতে তা খুলে না যায়। আমার সব কটা আঙুল থাকলে কী হত আমি জানি না, কিন্তু নয় আঙুল নিয়েই ভারতের হয়ে খেলতে পেরে খুবই আনন্দিত। ভারতের হয়ে ২০১৮-তে শেষবার খেলেছেন তিনি। ঘরোয়া ক্রিকেটে গুজরাতের হয়ে খেলেন তিনি। ২০১৬-১৭ তে  তাঁর নেতৃত্বে গুজরাত রঞ্জি ট্রফি জিতেছিল। মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনালে দুই ইনিংসে ৯০ ও ১৪৩ রান করেছিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Spain vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
FIFA World Cup Final: আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা
আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালপূর্বে অনুশীলনই করতে পারল না স্পেন, তবে ট্রেনিং সারলেন মেসিরা

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Argentina vs Spain: মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
মেসি ম্য়াজিকই বারবার ভরসা হয়েছে, কীভাবে বিশ্বকাপে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্তিনা?
Spain vs Argentina: রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
রেকর্ড ৩৭ ম্য়াচ টানা অপরাজিত, কীভাবে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Embed widget