এক্সপ্লোর

রিও অলিম্পিকে নরসিংহের বদলি প্রবীণ রানা

নয়াদিল্লি:  ডোপিংয়ে অভিযুক্ত কুস্তিগির নরসিংহ যাদবের বদলে রিও অলিম্পিকের ৭৪ কেজি বিভাগে প্রবীণ রানাকে পাঠাতে পারে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-এর কাছে নরসিংহের পরিবর্ত হিসেবে প্রবীণের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে। নরসিংহের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ প্রমাণিত হলে প্রবীণই রিও-তে যাবেন। ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করা নরসিংহকে সাসপেন্ড করেছে আইওএ। এই কুস্তিগিরের রিও গেমসে যোগ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে আইওএ-কে জানিয়ে দেওয়া হয়েছে, অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্ব মিটে যাওয়ার পর নরসিংহের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠায় তাঁর পরিবর্ত হিসেবে অন্য কাউকে রিও-তে পাঠাতে পারবে ভারত। না হলে এই জায়গাটি ফাঁকাই থেকে যাবে। এ কথা জানার পরেই প্রবীণকে অলিম্পিকে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছে আইওএ। ২০১৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে রিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করেন নরসিংহ। কিন্তু সম্প্রতি জাতীয় অ্যান্টি ডোপিং সংস্থা (নাডা) তাঁর বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ এনেছে। এই কারণেই আপাতত নরসিংহকে রিও-তে পাঠাচ্ছে না আইওএ। আজ এই কুস্তিগিরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর অভিযোগ অনুযায়ী যদি চক্রান্তের তত্ত্ব প্রমাণিত হয়, তাহলে ফের ডোপ টেস্ট হবে। সেই পরীক্ষায় পাশ করলে নরসিংহই রিও যাবেন। নরসিংহের বিষয়ে সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়ার আগেই অবশ্য প্রবীণকে জর্জিয়ায় ভারতীয় কুস্তি দলের প্রস্তুতি শিবিরে পাঠানো হচ্ছে। আজই জর্জিয়া যাচ্ছেন কয়েক বছর আগে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতা প্রবীণ। নরসিংহের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ ওঠার পর তাঁর বদলে ২০০৮ ও ২০১২ অলিম্পিকে পদক জয়ী কুস্তিগির সুশীল কুমারকে রিও-তে পাঠানো হবে বলে মনে করছিল দেশের ক্রীড়া মহল। কিন্তু সেই সম্ভাবনা খারিজ করে দিয়েছে আইওএ।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Virat Kohli: বিরাট কোহলি বিষয়ে নেতিবাচক মন্তব্য করার জন্য নেটপ্রভাবীকে অর্থের প্রলোভন দেওয়া হয়েছিল!
বিরাট কোহলি বিষয়ে নেতিবাচক মন্তব্য করার জন্য নেটপ্রভাবীকে অর্থের প্রলোভন দেওয়া হয়েছিল!
Tutu Bose: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মোহনবাগান রত্ন টুটু বসু
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত মোহনবাগান রত্ন টুটু বসু
RCB vs KKR: আরসিবির বিরুদ্ধে নেই বরুণ চক্রবর্তী? কী জানালেন কেকেআরের সহকারী কোচ ওয়াটসন?
আরসিবির বিরুদ্ধে নেই বরুণ চক্রবর্তী? কী জানালেন কেকেআরের সহকারী কোচ ওয়াটসন?
Mohun Bagan: ইন্টার কাশির বিরুদ্ধে গোলশূন্য ড্র মোহনবাগানের, ডার্বি ম্যাচেই হবে খেতাবের ভাগ্য নির্ধারণ?
ইন্টার কাশির বিরুদ্ধে গোলশূন্য ড্র মোহনবাগানের, ডার্বি ম্যাচেই হবে খেতাবের ভাগ্য নির্ধারণ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget