এক্সপ্লোর

PBKS vs KKR 2023: ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম বুঝতে ভুল? কেকেআর ও পাঞ্জাবের দল দেখে হতবাক সকলে

IPL 2023: দুই দলের প্লেয়ার লিস্ট জানাজানি হতেই জল্পনা শুরু হয়ে যায় যে, নিয়ম কি তবে ভালভাবে বোঝেনি দলগুলি?

মোহালি: এবারের আইপিএলকে (IPL) আরও রোমাঞ্চকর করে তুলতে নিয়মে বড়সড় বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু করেছে বোর্ড। যে নিয়মে প্রথম একাদশের কাউকে ম্যাচের মাঝে বসিয়ে তাঁর পরিবর্তে অন্য় ক্রিকেটারকে মাঠে নামাতে পারবে দুই দল।

তবে সেই নিয়ম বুঝতে কি সমস্যায় পড়ল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও পাঞ্জাব কিংস (Punjab Kings)? নাহলে এত বড় ভুল করল কী করে?

শনিবার মোহালিতে পাঞ্জাব ক্রিকেট সংস্থার (PCA Stadium) স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কেকেআর ও পাঞ্জাব কিংস। সেই ম্যাচে নিয়ম মতো টসের পর পাঁচজন করে ইমপ্যাক্ট প্লেয়ারের নাম জমা দেয় দুই দল। কেকেআর পরিবর্ত ক্রিকেটার হিসাবে জমা দেয় সুয়াশ শর্মা, বৈভব অরোরা, এন জগদিশান, বেঙ্কটেশ আইয়ার ও ডেভিড উইজির নাম।

কিন্তু এখানেই প্রশ্ন। নিয়ম বলছে, কোনও দল যদি প্রথম একাদশে চারজন বিদেশিকে খেলায়, তাহলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে আর কোনও বিদেশি ক্রিকেটার নামাতে পারবে না। ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে বিদেশি ক্রিকেটারকে নামানো যাবে একমাত্র যদি প্রথম একাদশে চারের কম বিদেশি থাকে।

কেকেআর এদিন তাদের প্রথম দলে রেখেছিল রহমানুল্লা গুরবাজ, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন ও টিম সাউদিকে। অর্থাৎ, প্রথম একাদশে চারজন বিদেশির কোটা পূরণ করেই নেমেছিল কেকেআর। তাহলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে কেন রাখা হল নামিবিয়ার ডেভিড উইজার নাম! 

একই ভুল করে পাঞ্জাব কিংসও। তাদের দলে প্রথম একাদশে খেলছেন চার বিদেশি। স্যাম কারান, সিকন্দর রাজা, নাথান এলিস ও ভানুকা রাজাপক্ষে। এরপরেও ম্যাথু শর্টকে ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় রাখে তারা।

দুই দলের প্লেয়ার লিস্ট জানাজানি হতেই জল্পনা শুরু হয়ে যায় যে, নিয়ম কি তবে ভালভাবে বোঝেনি দলগুলি? নাহলে কী করে প্রথম একাদশে চারজন বিদেশিকে খেলানোর পরেও ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকায় একজন করে বিদেশি রাখা হয়েছে। যেখানে তাঁদের নামানো যাবে না বলে স্পষ্ট লেখা আছে নিয়মে।

কেকেআর অবশ্য ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামায় বেঙ্কটেশ আইয়ারকে। বরুণ চক্রবর্তীর পরিবর্তে। বরুণ ৪ ওভার বল করেন। ফিল্ডিংও করেন। পরে কেকেআরের ব্যাটিংয়ের সময় নামানো হয় আইয়ারকে। অন্যদিকে পাঞ্জাব ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামায় ঋষি ধবনকে। ভানুকা রাজাপক্ষের পরিবর্তে।                    

আরও পড়ুন: শ্রেয়সের অভাব পূরণ করার মতো বিকল্প রয়েছে, নারাইনের সঙ্গে আমার জুটি ভয়ঙ্কর, হুঁশিয়ারি বরুণের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget