এক্সপ্লোর

PBKS vs KKR: চোটের কারণেই কি পঞ্জাবের বিরুদ্ধে বল করেননি রাসেল? কী বললেন নাইট অধিনায়ক?

KKR: পঞ্জাব কিংসের বিরুদ্ধে অন্তত সাত বোলার ব্যবহারের বিকল্প থাকলেও, কেকেআর অধিনায়ক নীতিশ রানা মাত্র পাঁচ বোলারই ব্যবহার করেন।

মোহালি: পঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের মরসুমের প্রথম ম্যাচেই পরাজিত হতে হল কলকাতা নাইট রাইডার্সকে (PBKS vs KKR)। বৃষ্টিবিঘ্নিত ম্য়াচে ডাকওয়ার্থ লুইস নিয়মে সাত রানে পরাজিত হয় কেকেআর। ম্যাচে প্রথমবার নীতিশ রানাকে (Nitish Rana) নাইট অধিনায়কের ভূমিকায় দেখা যায়। বেশ কিছু বিশেষজ্ঞ নীতিশ রানার বোলিং বদল করা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন।

রাসেলের চোট?

নাইট অধিনায়ক ম্যাচে মাত্র পাঁচ নিয়মিত বোলারকে দিয়েই ২০ ওভার বল করান। আন্দ্রে রাসেল (Andre Russell), অনুকূল ঠাকুরদের বোলিংই করাননি রানা। এরপরেই প্রশ্ন উঠছে, রাসেল কি তাহলে বোলিং করার জন্য ফিট নন। ম্যাচ শেষে রাসেলকে দিয়ে বোলিং না করার সিদ্ধান্তের ব্য়খা দিলেন নাইট  অধিনায়ক। তিনি বলেন, 'অনুকূলকে দিয়ে ঠিক সময়ে বল করাব ভাবছিলাম, তবে বল করানোর উপযুক্ত সময়টাই পায়নি। রাসেলের ডেথ ওভারে বল না করাটা একদমই চোটের কারণে নয়। আমার মনে হয়েছিল পাঁচ বোলারকে ব্যবহার করা উচিত, তাই করেছি। ওরা আমাদের থেকে বেশি ভাল ব্যাট করেছে এবং উইকেটটাও আমাদের থেকে বেশি ভাল বুঝতে পেরেছে।' 

ম্যাচের বিবরণ

লক্ষ্য ছিল বিরাট। প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তুলেছিল ১৯১/৫। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মনদীপ সিংহকে হারিয়েছিল কেকেআর। তিন নম্বরে চমক দেওয়ার চেষ্টা করেছিলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। ইডেনে প্রস্তুতি ম্যাচে হাফসেঞ্চুরি করা অনুকূল রায়কে নামিয়ে দিয়েছিলেন তিন নম্বরে। কিন্তু ব্যর্থ ঝাড়খণ্ডের ক্রিকেটার। ৫ বলে ৪ রান করে ফেরেন। রহমনুল্লাহ গুরবাজ ঝোড়ো শুরু করলেও ১৬ বলে ২২ রান করে ফেরেন। 

তবে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামা বেঙ্কটেশ আইয়ার (২৮ বলে ৩৪ রান) ও অধিনায়ক নীতীশ রানা (১৭ বলে ২৪ রান) ইনিংসের হাল ধরেন। তবে পরপর উইকেট হারিয়ে কেকেআর যখন প্রবল চাপে, তখন পাল্টা মারতে শুরু করেন আন্দ্রে রাসেল। ৩টি চার ও জোড়া ছক্কা। ১৯ বলে ৩৫ রান করে কেকেআরকে ম্যাচে ফেরান তিনি। তবে তাঁকে ফিরিয়ে নাইট শিবিরে জোরাল ধাক্কা দেল স্যাম কারান। শেষ দিকে নেমে সুনীল নারাইন ও শার্দুল ঠাকুর চালিয়ে খেলতে শুরু করেন।                         

একটি ৬ মেরে ৩ বলে ৮ রান করে ক্রিজে ছিলেন শার্দুল। একটি ছয় মেরে ২ বলে ৭ রান করে ক্রিজে ছিলেন নারাইন। ঠিক সেই সময়ই নামে বৃষ্টি। কেকেআর ইনিংস শুরুর আগে স্টেডিয়ামের সবকটি বাতিস্তম্ভ না জ্বলায় খেলা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। ফের বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়। কেকেআরের স্কোর তখন ১৬ ওভারে ১৪৬/৭। ম্যাচ জিততে তখনও ২৪ বলে ৪৬ রানের প্রয়োজন ছিল। খেলা আর শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে দেখা যায়, বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় ১৫৩ রান করতে হতো কেকেআরকে। ৭ রান পিছিয়ে ছিল কেকেআর। তাই ৭ রানে বিজয়ী ঘোষণা করা হল পাঞ্জাবকে।

আরও পড়ুন: চোটের কারণে খেলতে পারছেন না তো কী, লখনউয়ের বিরুদ্ধে দিল্লির ডাগআউটে উপস্থিত পন্থ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget