এক্সপ্লোর

2021 ICC Men's T20 World Cup: ভারতে টি-২০ বিশ্বকাপের জন্য ভিসার বিষয়ে আশ্বাস দিতে হবে, দাবি পিসিবি-র

ICC Men's T-20 World Cup 2021: এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে পুরুষদের টি-২০ বিশ্বকাপ।

নয়াদিল্লি: এ বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে পুরুষদের টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু পাকিস্তানের আপত্তির জেরে এই প্রতিযোগিতা ভারতে হওয়া নিয়ে জটিলতা তৈরি হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, তাদের ক্রিকেটার, সাংবাদিক ও সমর্থকদের ভিসার বিষয়ে আগামী মাসের মধ্যেই বিসিসিআই-কে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। যদি বিসিসিআই এই প্রতিশ্রুতি না দেয়, তাহলে পুরুষদের টি-২০ বিশ্বকাপ অন্য কোনও দেশে সরিয়ে নিয়ে যাওয়ার দাবি তুলবে বলে হুঁশিয়ারিও দিয়েছে পিসিবি।

এ প্রসঙ্গে পিসিবি চেয়ারম্যান এহসান মানি বলেছেন, ‘আমরা আইসিসি-কে জানিয়েছি, মার্চের মধ্যেই বিসিসিআই-কে ভিসার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। আমরা শুধু ক্রিকেটারদের জন্যই নয়, সমর্থক, কর্তা এবং সাংবাদিকদের জন্যও ভিসা চাইছি। মার্চের মধ্যেই আমরা এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইছি। বিসিসিআই যদি ভিসার বিষয়ে লিখিত প্রতিশ্রুতি না দেয়, তাহলে আমরা টি-২০ বিশ্বকাপ ভারত থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানাব।’

পিসিবি চেয়ারম্যান আরও বলেছেন, ‘আমাদের জাতীয় দলের নিরাপত্তার বিষয়েও নিশ্চিত হতে চাইছি। দুই দেশের বর্তমান সম্পর্কের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হওয়া প্রয়োজন।’

গত বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা আবহে সেই প্রতিযোগিতা স্থগিত হয়ে যায়। আইসিসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ভারতে হওয়ার পর আগামী বছর অস্ট্রেলিয়ায় হবে পুরুষদের টি-২০ বিশ্বকাপ। কিন্তু ভারতে টি-২০ বিশ্বকাপ নিয়ে শুরু থেকেই আপত্তির কথা জানিয়ে আসছে পাকিস্তান। গত অক্টোবরে পিসিবি-র চিফ এগজিকিউটিভ ওয়াসিম খান বলেন, পাকিস্তানের ক্রিকেটারদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা হতে পারে। তাই এ বিষয়ে আইসিসি-কে আশ্বাস দিতে হবে।

বিসিসিআই-এর পক্ষ থেকে পাল্টা বলা হয়েছে, পিসিবি-র চিফ এগজিকিউটিভ কিছু না জেনেই এই ধরনের মন্তব্য করছেন। ২০১৯ সালেই ভারত সরকার ভিসার বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছে। ফলে পাকিস্তানের পক্ষ থেকে অকারণে জলঘোলা করা হচ্ছে।

২০১৯-এর ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত-পাক সম্পর্কের অবনতি হয়েছে। ২০১৯-এ নয়াদিল্লিতে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন ওয়ার্ল্ড কাপের জন্য দুই পাক শুটারকে ভিসা দেওয়া হয়নি। এর জেরে ভারতে আর কোনও বড়মাপের প্রতিযোগিতা হবে না বলে জানিয়ে দেয় ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। পরে অবশ্য সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপরেই তৎকালীন ক্রীড়াসচিব রাধেশ্যাম জুলানিয়া জানান, কোনও ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দেওয়ার জন্য পাকিস্তান সহ সব দেশের ক্রীড়াবিদদেরই ভিসা দেওয়া হবে। সে কথা উল্লেখ করেই পিসিবি-র সমালোচনা করেছে বিসিসিআই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget