এক্সপ্লোর

দেখুন : বাউন্ডারিতে ক্যাচ ধরতে গিয়ে গুরুতর জখম কুশল পেরেরা, মাঠে ঢুকল অ্যাম্বুলেন্স

ব্রিজটাউন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যে চলতি তৃতীয় টেস্টের তৃতীয় দিনে বড়সড় দুর্ঘটনা ঘটল। এই টেস্টে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ইনিংসে ৯৩ রানে অলআউট করে দিয়েছে। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৮১ রান তুলে কঠিন পরিস্থিতিতে রয়েছে শ্রীলঙ্কা। এখন জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৬৩ রান। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজকে নিতে হবে ৫ উইকেট। গতকাল তৃতীয় দিন ম্যাচের রঙ ক্রমাগত পাল্টে যাওয়ার মধ্যেই ওই মারাত্মক দুর্ঘটনা ঘটল। শ্রীলঙ্কার খেলোয়াড় কুশল পেরেরা বাউন্ডারি লাইনের ধারে একটি ক্যাচ ধরতে গিয়ে গুরুতর জখম হলেন। চোট এতটাই গুরুতর যে মাঠেই অ্যাম্বুলেন্স নিয়ে এসে তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। পরে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়, কুশল পেরেরার চোট গুরুতর নয়। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে রান তখন ৯ উইকেটে ৮২। ২৯ তম ওভারে স্পিনার দিলরুয়ান পেরারর বলে শ্যানন গ্যাব্রিয়েল লং অন উঁচু শট খেলেন। সেখানে ফিল্ডিং করছিলেন কুশল পেরেরা। ক্যাচ ধরতে তিনি তত্পর হন। একহাতে একটা দুর্দান্ত ক্যাচ প্রায় নিয়েই ফেলেছিলেন। কিন্তু যে গতিতে তিনি ছুটে এসেছিলেন, তা আর সামলাতে পারলেন না। বাউন্ডারি লাইনের বাইরে বিজ্ঞাপন বোর্ডের ওপর হুড়মুড়িয়ে পড়ে যান তিনি। পড়ে গিয়ে আর নড়াচড়া করতেও পারছিলেন না তিনি। পুরো মাঠে আশঙ্কা ছড়িয়ে পড়ে।ছুটে আসেন শ্রীলঙ্কার দলের খেলোয়াড়রা। আসেন ফিজিও। এরপর অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। এখন তিনি বিপন্মুক্ত। শ্রীলঙ্কা ক্রিকেট টিম ম্যানেজার অশঙ্কা গুরুসিঙ্ঘের বক্তব্য উল্লেখ করে জানিয়েছে, এখন ঠিকই রয়েছে কুশল পেরার। কিন্তু ব্যাটিং করানোর আগে সকালে দেখতে হবে, কুশল কেমন রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget