এক্সপ্লোর

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকেই বছর শেষ করলেন বিরাট কোহলি

দুবাই: আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে থেকেই বছর শেষ করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮২ রান করা সত্ত্বেও তাঁর তিন পয়েন্ট কমে গিয়েছে। তা সত্ত্বেও দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসনের থেকে ৩৪ পয়েন্ট এগিয়ে বিরাট। এ বছর অসাধারণ ফর্মে ছিলেন বিরাট। তিনি মোট ১,৩২২ রান করেন। এ বছরই তাঁর কেরিয়ারের সেরা পয়েন্ট ৯৩৭ হয়। এর আগে কোনও ভারতীয় ব্যাটসম্যান এত পয়েন্ট পাননি। অগাস্টে স্টিভ স্মিথকে টপকে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে যান বিরাট। ১৩৫ দিন ধরে তিনি সেই জায়গা ধরে রেখেছেন। ভারতের অন্যান্য ক্রিকেটারদের মধ্যে চেতেশ্বর পূজারা টেস্ট র‌্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান ধরে রেখেছেন। তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ ১০ ধাপ উঠে কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং ৩৮ নম্বরে আছেন। বক্সিং ডে টেস্টে ওপেনার হিসেবে অভিষেক হওয়া ময়ঙ্ক অগ্রবাল ৬৭ নম্বরে উঠে এসেছেন। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। তিনি কনিষ্ঠতম হিসেবে এ বছরই ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনকে টপকে শীর্ষে পৌঁছে যান। ১৭৮ দিন ধরে শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। ভারতের পেসার জসপ্রীত বুমরাহ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ২৮ নম্বর থেকে ১২ নম্বরে উঠে এসেছেন।

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
চলতি সিরিজ়ে মিলছে না সুযোগ, ম্যানেজমেন্টকে স্বৈরাচারী আখ্যা দিয়ে ক্ষোভে ফেটে পড়লেন সূর্যবংশীর কোচ
IND vs WI: 'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
'হোমগ্রাউন্ড'-এ নজরে অভিষেক, কেমন হবে হায়দরাবাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ় ম্য়াচের ২২ গজ?
IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget