এক্সপ্লোর

Pink Ball Test: ভারত-শ্রীলঙ্কা দিন-রাতের টেস্টে একশো শতাংশ টিকিট বিক্রির অনুমতি

ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) গোলাপি বলে (Pink Ball Test) দিন-রাতের টেস্ট ম্যাচ ঘিরে উন্মাদনা বাড়ছে। কর্নাটক ক্রিকেট সংস্থা প্রথমেই ঠিক করেছিল যে, মাঠে পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশের ব্যবস্থা রাখা হবে।

বেঙ্গালুরু: ভারত-শ্রীলঙ্কা (Ind vs SL) গোলাপি বলে (Pink Ball Test) দিন-রাতের টেস্ট ম্যাচ ঘিরে উন্মাদনা বাড়ছে। কর্নাটক ক্রিকেট সংস্থা প্রথমেই ঠিক করেছিল যে, মাঠে পঞ্চাশ শতাংশ দর্শক প্রবেশের ব্যবস্থা রাখা হবে। অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পর নিমেষে তা শেষ হয়ে গিয়েছিল। এবার কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, মাঠে একশো শতাংশ দর্শক রেখেই করা হবে নৈশালোকে টেস্ট ম্যাচ।

বৃহস্পতিবার কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা থেকে জানানো হয়েছে যে, ম্যাচের সব টিকিটই বিক্রি করা হবে। ফলে ভরা স্টেডিয়ামে খেলার সুযোগ পাবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা।

এর আগে মোহালিতে প্রথম টেস্ট ম্যাচ দর্শকশূন্য মাঠে করার কথা বলা হয়েছিল। সেটাই ছিল বিরাটের কেরিয়ারের একশোতম টেস্ট। যে ম্যাচ নিয়ে তৈরি হয়েছিল উন্মাদনা। পরে চাপের মুখে পড়ে পিছু হটেছিল বোর্ড। পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে হয়েছিল ম্যাচ। দ্বিতীয় টেস্টে সকলের জন্য দরজা খুলে দিল বোর্ড।

প্রথমবার দিন-রাতের টেস্ট ম্যাচ (Pink Ball Test) খেলা হবে। সেজে উঠছে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়াম। এই ম্যাচে দর্শকের প্রবেশাধিকার দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। মোট দর্শকাসনের পঞ্চাশ শতাংশ টিকিট বিক্রির ছাড়পত্র পেয়েছিল কর্নাটক ক্রিকেট সংস্থা (KSCA)। তবে ম্যাচ নিয়ে এমনই উন্মাদনা তৈরি হয়েছে যে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার পরই মুহূর্তে তা নিঃশেষ হয়ে যায়।

দিন-রাতের ম্যাচে শিশির কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে যথারীতি চর্চা শুরু হয়েছে। ভারতের মাটিতে এটা হতে চলেছে দ্বিতীয় নৈশালোকে গোলাপি বলে টেস্ট ম্যাচ। এর আগে ২০১৯ সালে ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত হয়েছিল প্রথম গোলাপি বলে দিন-রাতের টেস্ট।

১৯৯৬ সালে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ঐতিহাসিক ম্য়াচ ছিল এই মাঠে প্রথম দিন-রাতের ম্যাচ। তারপর থেকে প্রায় আড়াই দশকেরও বেশি সময় কেটে গিয়েছে। কিন্তু টেস্টে পিচ বা পরিবেশ-পরিস্থিতি কীরকম প্রভাব ফেলবে, তা নিয়ে চলছে জোর জল্পনা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দাঁড়াতে দেয়নি ভারত। জিতেছে ইনিংস ও ২২২ রানে।

মনে করা হচ্ছে, ম্যাচের দুই অংশে দু'রকম আচরণ দেখা যাবে বাইশ গজে। প্রথমার্ধে উইকেট ব্যাটিং সহায়ক হবে। পরের অর্ধে অর্থাৎ সূর্যাস্তের পর পিচ থেকে সাহায্য পেতে পারেন বোলাররা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget