এক্সপ্লোর

গোলাপী বল নিয়ে ভিন্নমত যুবরাজ-উথাপ্পারা

গ্রেটার নয়ডা: গোলাপী বলে দিন-রাতের টেস্ট ম্যাচ আয়োজনের আগে এবারের দলীপ ট্রফিতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করেছে বিসিসিআই। প্রথম ম্যাচে ইন্ডিয়া গ্রিনকে হারিয়ে দিয়েছে ইন্ডিয়া রেড। তবে এই ম্যাচের পর গোলাপী বল নিয়ে ভিন্নমত দু দলের ক্রিকেটাররা। ইন্ডিয়া রেডের অধিনায়ক যুবরাজ সিংহ যখন গোলাপী বলের দরাজ প্রশংসা করে বলছেন, এই বল অনেক বেশি স্যুইং করছে, ঠিক তখনই রবিন উথাপ্পা আবার বলছেন, গোলাপী বলে রিভার্স স্যুইং পাওয়া যাচ্ছে না।   টেস্টে আরও বেশি দর্শক আকর্ষণ করার জন্যই দিন-রাতের টেস্ট চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। দলীপ ট্রফির প্রথম ম্যাচে প্রথম তিন দিনই ৮০০ থেকে ১,০০০ দর্শক খেলা দেখতে এসেছেন। অন্যান্যবারের তুলনায় এই সংখ্যাটা যথেষ্ট বেশি। এটা বিসিসিআই-এর কাছে উৎসাহজনক। তবে দিন-রাতের টেস্ট শুরু হওয়ার আগে বল নিয়ে কিছুটা চিন্তা রয়েই যাচ্ছে। যদিও স্যুইং নিয়ে ভিন্নমত হলেও, সব ক্রিকেটারই বলছেন, গোলাপী বলের সিম প্রায় গোটা ম্যাচেই ভাল অবস্থায় থাকছে।   অভিজ্ঞ ক্রিকেটার যুবরাজ গোলাপী বল নিয়ে বলেছেন, ‘গোলাপী বল পুরনো হয়ে যায় না। এসজি বলের চেয়ে এই বলে স্যুইং অনেক বেশি হয়। এটা দেখে ভাল লাগল।’   অভিজ্ঞ উইকেটকিপার পার্থিব পটেল ও উথাপ্পার মতে, গোলাপী বলের চকচকে ভাব নষ্ট না হওয়ায় রিভার্স স্যুইং পাওয়া যাবে না। তাছাড়া এই বল পিচে পড়ে দ্রুত ব্যাটসম্যানের দিকে আসছে বলে মনে করছেন পার্থিব। বলের রং মাঝেমধ্যে বদলে যাচ্ছে বলে মনে করছেন উথাপ্পা। তাঁর মতে, এই বদলের সঙ্গে তাঁদের মানিয়ে নিতে হবে।   দলীপের প্রথম ম্যাচে সেরা পারফরম্যান্স দেখানো ব্যাটসম্যান অভিনব মুকুন্দ বলেছেন, নেটে ব্যাট করার সময় শুরুতে সমস্যা হলেও, ম্যাচে গোলাপী বল নিয়ে কোনও অসুবিধা হয়নি। ফ্লাডলাইটে বল দেখা যাচ্ছে। ম্যাচে ৯ উইকেট নেওয়া চায়নাম্যান বোলার কুলদীপ যাদবের মতে, গোলাপী বল কম ঘুরছে।   দলীপ ট্রফির এই ম্যাচের দ্বিতীয় ইনিংসে শতরান করা বাংলার ব্যাটসম্যান সুদীপ চট্টোপাধ্যায়ের মতে, ব্যাটসম্যানদের কোনও সমস্যা না হলেও, সন্ধেবেলা শিশির পড়া শুরু হওয়ার পর বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে।

সেরা শিরোনাম

Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Bengal vs Delhi Highlights: কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
কল্যাণীতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি বাংলার, দিল্লিকে ৯ উইকেটে হারিয়ে রঞ্জি অভিযান শুরু
IND vs WI: চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা
চতুর্থ টি-২০-তে ওয়েস্ট ইন্ডিজ়়ের বিরুদ্ধে নামার আগেই সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন তিলক বর্মা
AFG vs BAN Test: লিটনের বিশ্বরেকর্ডের ম্যাচে ১৪২ ওভার ব্যাটিং করে বাংলাদেশের বিরুদ্ধে ড্র আফগানিস্তানের
লিটনের বিশ্বরেকর্ডের ম্যাচে ১৪২ ওভার ব্যাটিং করে বাংলাদেশের বিরুদ্ধে ড্র আফগানিস্তানের

ভিডিও

South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget