এক্সপ্লোর

আইপিএল নিলামে উঠছেন বাংলার ৯-সহ ৩৩২ ক্রিকেটার, আকর্ষণের কেন্দ্রে স্টেইন-মর্গ্যান-লিন-ম্যাক্সওয়েল

নিলামে ভারতের মোট ১৮৩জন ক্রিকেটার উঠবেন। থাকবেন ১৪৩জন বিদেশি ক্রিকেটার এবং ৩জন আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য দেশের ক্রিকেটার।

কলকাতা: ত্রয়োদশ আইপিএলের নিলামে উঠবেন ৩৩২জন ক্রিকেটার। শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হল। তালিকায় রয়েছেন বাংলার ৯ ক্রিকেটার। নিলামের জন্য প্রাথমিকভাবে নাম নথিভুক্ত করেছিলেন ৯৯৭জন ক্রিকেটার। আট ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের ক্রিকেটারের নামের তালিকা জমা দেওয়ার পর সেখান থেকে ৩৩২জনকে বেছে নেওয়া হয়েছে। সাতজন বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। এঁরা হলেন প্যাট কামিন্স, জস হ্যাজলউড, ক্রিস লিন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ডেল স্টেইন এবং অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এঁদের প্রত্যেকের জন্যই নিলামে দর হাঁকা শুরু হবে ২ কোটি টাকা থেকে। তালিকায় থাকা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ন্যূনতম মূল্য রবিন উথাপ্পার। তাঁর বেস প্রাইস দেড় কোটি টাকা। এছাড়া ইউসুফ পাঠান, জয়দেব উনাদকট ও পীযূষ চাওলার বেস প্রাইস এক কোটি টাকা। নিলামে ভারতের মোট ১৮৩জন ক্রিকেটার উঠবেন। থাকবেন ১৪৩জন বিদেশি ক্রিকেটার এবং ৩জন আইসিসি-র অ্যাসোসিয়েট সদস্য দেশের ক্রিকেটার। নিলামের তালিকায় বাংলার ৯ ক্রিকেটার জায়গা পেয়েছেন। এঁরা হলেন মনোজ তিওয়ারি, অভিমন্যু ঈশ্বরণ, ঈশান পোড়েল, শাহবাজ আমেদ, অগ্নিভ পান, প্রয়াস রায়বর্মন, আকাশ দীপ, সায়ন ঘোষ ও বিবেক সিংহ। আকর্ষণের কেন্দ্রে থাকবেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার স্টেইন, অস্ট্রেলিয়ার বিধ্বংসী অলরাউন্ডার ম্যাক্সওয়েল, কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসময় বিস্ফোরক ব্যাটিং করা ক্রিস লিন এবং ইংল্যান্ডের অইন মর্গ্যান। পাশাপাশি আগ্রহ থাকবে ভারতীয় টেস্ট দলের নিয়মিত ক্রিকেটার চেতেশ্বর পূজারা কোনও দল পান কি না তা নিয়েও। ১৯ ডিসেম্বর কলকাতায় নিলাম শুরু দুপুর সাড়ে তিনটেয়।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: পর্তুগালের ফাইভ স্টার পারফরম্যান্সে রোনাল্ডোর ঐতিহাসিক জোড়া গোল, ধোপে টিকল না উজ়বেকিস্তান
পর্তুগালের ফাইভ স্টার পারফরম্যান্সে রোনাল্ডোর ঐতিহাসিক জোড়া গোল, ধোপে টিকল না উজ়বেকিস্তান
FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
FIFA World Cup 2026: ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
Kuldeep Yadav-Risbhabh Pant Trade: জল্পনাই সত্যি হল ট্রেডের মাধ্যমে লখনউয়ে যোগ দিলেন কুলদীপ, দিল্লিতে ফিরলেন ঋষভ পন্থ
জল্পনাই সত্যি হল ট্রেডের মাধ্যমে লখনউয়ে যোগ দিলেন কুলদীপ, দিল্লিতে ফিরলেন ঋষভ পন্থ

ভিডিও

Shyama Prasad Mukherjee : শ্য়ামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
কমিশনে গেলেন ঋতব্রত, বলে দিলেন,
Jisshu Sengupta: যাদের যাদের যা যা বলার, ভালো-মন্দ বা অভিমানের কথা, বলে ফেলা খুব জরুরি
Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ২ | জানুয়ারি থেকেই কার্যকর সপ্তম পে কমিশন, বিরাট ঘোষণা মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
Ghantakhanek Sange Suman (২২.০৬.২৬) পর্ব ১ | বিজেপি সরকারের প্রথম বাজেটেই পরপর যুগান্তকারী ঘোষণা, অক্টোবর থেকেই ২০% DA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
FIFA World Cup 2026: গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
গোলপার্থক্য নয়, এই বিশ্বকাপে গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কোনও দলের স্থান নির্ধারণ করবে এই নিয়ম
West Bengal News Live : আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়! হবে কণ্ঠস্বরের পরীক্ষা, কারণ কী?
Suvendu Adhikari :
"আপনাদের এই দৈন্যদশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী", কুণালকে কোন বার্তা মুখ্যমন্ত্রীর ?
Metro Rail North Bengal: উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের
Astrology : ২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
২৯ জুন থেকে ৬ রাশির ভাগ্য চিঁড়েচ্যাপ্টা করবে বুধ, অর্থ-কেরিয়ার-প্রেমে চূড়ান্ত চ্যালেঞ্জ; হতাশার খবর পেতে পারেন
Stock Market Prediction : ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
ভারতের শেয়ার বাজারের জন্য খারাপ খবর ! শীঘ্রই ২০% পতনের আশঙ্কা, বড় দাবি এই এক্সপার্টের 
Serampore News: জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
জমছে জল, বাড়িতে ঢুকছে বিষধর সাপ, শ্রীরামপুরে কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভে স্থানীয় মানুষ
FIFA World Cup 2026: ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
ইতিমধ্যেই সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন মেসি, তবে এই বিশ্বকাপে আরও গুচ্ছ রেকর্ড ভাঙতে পারে
Embed widget