এক্সপ্লোর

Monotosh Chakladar: সন্তোষ অতীত, আইএসএলে নিজেকে মেলে ধরতে মরিয়া বাংলার মনতোষ

ISL: দু’বারের হিরো আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি-র ডাক আসায় তাঁর সামনে সেই স্বপ্ন পূরণের সুযোগ চলেও এসেছে। এ বার আর পিছন দিকে নয়, শুধু সামনের দিকে তাকানোর পালা এই ডিফেন্ডারের।

কলকাতা: হুগলির (Hooghly) চুঁচুড়ায় দশ ফুট বাই দশ ফুটের বাড়ি থেকে হিরো ইন্ডিয়ান সুপার লিগের (ISL) গ্রহে পা রাখা পর্যন্ত যে পথ পেরিয়ে এসেছেন বাংলার সন্তোষ ট্রফি (Santosh Trophy) দলের অধিনায়ক মনতোষ চাকলাদার (Manotosh Chakladar), সেই পথ মোটেই সহজ ছিল না। বরং ছিল কাঁটায় ভরা।

কিন্তু সেই কাঁটায় ভরা পথই প্রচুর লড়াই করে ও চোখভরা স্বপ্ন নিয়ে পেরিয়ে এসেছেন মনতোষ। দু’বারের হিরো আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইন এফসি-র ডাক আসায় তাঁর সামনে সেই স্বপ্ন পূরণের সুযোগ চলেও এসেছে। এ বার আর পিছন দিকে নয়, শুধু সামনের দিকে তাকানোর পালা এই ডিফেন্ডারের।

কলকাতার ইউনাইটেড স্পোর্টস ক্লাবের যুব দলে নিজেকে তৈরি করার পরে গত চার বছরে খেলেছেন মহমেডান স্পোর্টিং, পাঠচক্র, গোকুলম এফসি, ইস্টবেঙ্গল, ভবানীপুর ক্লাব, বেঙ্গালুরু ইউনাইটেড ও মদন মহারাজ এফসি-র হয়ে। পিয়ারলেস এসসি-র কলকাতা লিগ চ্যাম্পিয়ন দলেরও সদস্য ছিলেন তিনি। হিরো আই লিগে চারটি ম্যাচে খেলেছেন গোকুলম কেরালা এফসি-র হয়ে। ইস্টবেঙ্গলের হয়ে একটি ম্যাচে তিন মিনিটের জন্য নামার সুযোগ হয় তাঁর। আই লিগের বাছাই পর্বে ও দ্বিতীয় ডিভিশনেও খেলেছেন। সন্তোষ ট্রফিতে বাংলাকে ফাইনালে তোলার পরেই দক্ষিণ ভারতের ক্লাব থেকে ডাক আসে তাঁর কাছে। যদিও ফাইনালে বাংলা হেরে যায় কেরলের কাছে। কিন্তু মনতোষের পারফরম্যান্স অনেকেরই নজরে আসে। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে চাকরিও দেয়। তার পরেই চেন্নাই থেকে আসে হিরো আইএসএলে খেলার প্রস্তাব।

এত দিন যে পরিবেশে ফুটবল খেলে এসেছেন, হিরো আইএসএল গ্রহে যে ফুটবলের পরিবেশ তার চেয়ে অনেকটাই আলাদা, তা জানিয়ে বাংলার এই ফুটবলার সাক্ষাৎকারে বলেন, ''এর আগে যে ক্লাবগুলোতে খেলেছে, সেখানে দেখেছি একজনই ফিজিও থাকে। এখানে এসে দেখলাম তিন-চারজন ফিজিও রয়েছে। দলে ভাল বিদেশি কোচেরা রয়েছেন, ম্যাসিওর আছে আর সৈয়দ সাবির পাশার মতো অভিজ্ঞ ভারতীয় কোচও রয়েছেন।''

জীবনযাত্রাতেও বদল এসেছে মনতোষের। বিশেষ করে খাওয়াদাওয়ায়। এই প্রসঙ্গে তিনি বলেন, ''আমাদের ট্রেনারই দলের খেলোয়াড়দের ডায়েট ঠিক করে দেন। এখন আমি বুঝেছি, আমাদের ঠিক কী খাওয়া উচিত আর কী খাওয়া উচিত নয়। একজন পেশাদার ফুটবলারের যা যা দরকার, সেই সব রকম সুযোগ-সুবিধাই এই ক্লাবে রয়েছে। এর চেয়ে বেশি চাওয়ার কিছু থাকতে পারে না।''

আপাতত মাঠে নামার অপেক্ষায় রয়েছেন মনতোষ। দেশের তরুণ ডিফেন্ডাররা দেশের এক নম্বর ফুটবল লিগে যে ভাবে নিজেদের মেলে ধরেছেন, সেই পথই অনুসরণ করতে চান তিনি। এ ছাড়া লিগের তাবড় তাবড় ফরোয়ার্ডদের মোকাবিলা করার জন্যও মুখিয়ে রয়েছেন তিনি। বলেন, “হুগো বুমৌস, বার্থোলোমিউ ওগবেচে, আলভারো ভাস্কেজদের সঙ্গে দ্বৈরথের অপেক্ষায় আছি।''

নতুন কোচ থমাস ব্রদারিচের প্রশিক্ষণে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে চেন্নাইন এফসি। গত মরসুমে তারা ২০ ম্যাচে ২০ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় আট নম্বরে থেকে শেষ করে। এ বার তার চেয়ে ভাল পারফরম্যান্স দেখানোর লক্ষ্যেই প্রাক মরসুম প্রস্তুতি শুরু করেছে তারা।              --তথ্য সংগ্রহ আইএসএল মিডিয়া

আরও পড়ুন: আজ সিঙ্গাপুর ওপেনের ফাইনালে নামছেন সিন্ধু, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
India vs Sri Lanka: শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?
শ্রীলঙ্কা সিরিজই পাল্টে দিতে পারে সব অঙ্ক, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারবে কি ভারত?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget