এক্সপ্লোর

ভারতীয় অ্যাথলিটরা বিশ্ববাসীর মন জয় করবেন, আশা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: আসন্ন রিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটরা ভাল পারফরম্যান্সের পাশাপাশি সু-আচরণের মাধ্যমে সারা বিশ্বের মানুষের হৃদয় জয় করে নেবেন বলে আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর আশা, ১৫ অগাস্ট সারা দেশ যখন ৭০ তম স্বাধীনতা দিবস উদযাপন করবে, তখন রিও-তেও জাতীয় পতাকা উড়বে। আজ দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে ‘রান ফর রিও’-র সূচনা করেন প্রধানমন্ত্রী। তিনি অলিম্পিকে যোগ দেওয়া অ্যাথলিটদের সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। তাঁর আশা, রিও-তে যাওয়া ১১৯ জন অ্যাথলিটই ভাল পারফরম্যান্স দেখাবেন। এবারের অলিম্পিকে ভারতের যে দল গিয়েছে, তা যথেষ্ট শক্তিশালী। ১০০ বছরের বেশি সময় ধরে ভারতীয় অ্যাথলিটরা অলিম্পিকে যোগ দিচ্ছেন। কিন্তু এবারই প্রথম এত বড় দল যাচ্ছে। অ্যাথলিটদের খাওয়া-দাওয়া এবং অনুশীলন যাতে ঠিকমতো হয় তার জন্য বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছে। অলিম্পিকের প্রস্তুতির ক্ষেত্রে খেলোয়াড়দের মতামতকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। এক-একজনের প্রস্তুতির জন্য ৩০ লক্ষ থেকে ১.৫০ কোটি টাকা পর্যন্ত খরচ করা হয়েছে। প্রস্তুতি খুব ভাল হয়েছে। আশা করা যায়, এবার অলিম্পিকে ভাল ফলই করবে ভারত। CoqV35yWEAAYU5w-580x395 ৫ অগাস্ট থেকে শুরু হচ্ছে রিও অলিম্পিক। তার কিছুদিন আগে থাকতেই ভারতীয় অ্যাথলিটরা গেমস ভিলেজে গিয়ে থাকতে শুরু করেছেন। জেট ল্যাগ কাটিয়ে নতুন পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য যাতে পর্যাপ্ত সময় পাওয়া যায়, তার জন্যই ভারতীয় অ্যাথলিটরা আগেভাগে রিও-তে যাচ্ছেন বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। এবারের অলিম্পিক শুরু হওয়ার আগে থাকতেই ২০২০ সালে টোকিও-তে পরবর্তী অলিম্পিকের জন্য অ্যাথলিটদের তৈরি হওয়ার বার্তা দিয়েছেন মোদী। পরবর্তী অলিম্পিকের প্রস্তুতির জন্য সরকার সবরকমভাবে সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

সেরা শিরোনাম

IND vs WI: ফের একবার রানের পাহাড় না মদত পাবেন বোলাররাও, কেমন হবে হোলকার স্টেডিয়ামের পিচ?
ফের একবার রানের পাহাড় না মদত পাবেন বোলাররাও, কেমন হবে হোলকার স্টেডিয়ামের পিচ?
Bengal vs Delhi Day 1 Highlights: কল্যাণীতে বাংলার বোলারদের তাণ্ডব, দিল্লির প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৪০ রানে
কল্যাণীতে বাংলার বোলারদের তাণ্ডব, দিল্লির প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৪০ রানে
Hasan Mahmud: আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক, টেস্ট ক্রিকেটে ইতিহাস বাংলাদেশের পেসার হাসান মাহমুদের
আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক, টেস্ট ক্রিকেটে ইতিহাস বাংলাদেশের পেসার হাসান মাহমুদের
Ranji Trophy: বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭
বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget