এক্সপ্লোর

Modi On Praggnanandhaa: দেশকে গর্বিত করেছো, ফাইনালে প্রজ্ঞাননন্দের লড়াই দেখে অভিভূত প্রধানমন্ত্রী

Praggnanandhaa: প্রজ্ঞাননন্দের লড়াইকে কুর্নিশ করছে দাবার দুনিয়া। ফাইনালে তিনি হারলেও, প্রবল চাপে রেখেছিলেন কিংবদন্তি কার্লসেনকে।

নয়াদিল্লি: ইতিহাস গড়ার হাতছানি ছিল তাঁর সামনে। ম্যাগনাস কার্লসেনকে (Magnus Carlsen) হারাতে পারলে তিনিই হতেন দাবায় সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন।

কিন্তু শেষরক্ষা করতে পারলেন না আর প্রজ্ঞাননন্দ (R Praggnanandhaa)। ফাইনালে ব়্যাপিড রাউন্ডে গিয়ে হেরে গেলেন ভারতের বিস্ময় দাবাড়ু। যদিও তাঁকে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, 'ফিডে বিশ্বকাপ দাবায় অসাধারণ পারফরম্যান্স করা প্রজ্ঞাননন্দকে নিয়ে আমরা গর্বিত। অনবদ্য মুন্সিয়ানা দেখিয়েছে। ফাইনালে শক্তিশালী ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই করেছে। এটা কম কৃতিত্বের নয়। ভবিষ্যতের সমস্ত টুর্নামেন্টের জন্য ওকে অনেক শুভেচ্ছা'।

প্রজ্ঞাননন্দের লড়াইকে কুর্নিশ করছে দাবার দুনিয়া। ফাইনালে তিনি হারলেও, প্রবল চাপে রেখেছিলেন কিংবদন্তি কার্লসেনকে। বৃহস্পতিবার অবশ্য ব়্যাপিড পর্বে প্রথম রাউন্ডে হেরে যান প্রজ্ঞাননন্দ। দ্বিতীয় ব়্যাপিড গেমে জিততেই হতো তাঁকে। কিন্তু সেই গেম ড্র করেন প্রজ্ঞাননন্দ। ফলে বিশ্ব চ্যাম্পিয়নশিপের মুকুট উঠল কার্লসেনের মাথায়।

ফাইনালে হারলেও, প্রজ্ঞাননন্দের কৃতিত্বকে বাহবা দিয়েছে বিশ্ব দাবার নিয়ামক সংস্থা ফিডে (FIDE)। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ফিডে-র তরফে লেখা হয়েছে, '২০২৩ দাবা বিশ্বকাপে রানার আপ হয়েছেন প্রজ্ঞাননন্দ। ভারতের ১৮ বছরের দাবাড়ুর দারুণ একটা টুর্নামেন্ট গেল। ওঁকে অভিনন্দন। ফাইনালে ওঠার পথে প্রজ্ঞাননন্দ হারিয়েছেন বিশ্বের দু'নম্বর হিকারু নাকামুরা ও বিশ্বের তিন নম্বর ফাবিয়ানো কারুয়ানাকে। রৌপ্য পদক জিতে উনি ফিডে ক্যান্ডিডেটসের যোগ্যতাও অর্জন করেছেন'।.

 

টাইব্রেকারে প্রথম র‌্যাপিড রাউন্ডে শুরু থেকেই রক্ষণাত্মক খেলছিলেন দুই প্রতিযোগী। সময়ের নিরিখেও প্রায় সমানে সমানে যাচ্ছিলেন দু’জন। স্নায়ুর যুদ্ধ চলছিল। সেই সঙ্গে ঘড়ির দিকেও নজর দিতে হচ্ছিল তাঁদের। মাঝে একটি চাল দিতে গিয়ে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। সেখানে কিছুটা পিছিয়ে পড়েন তিনি। প্রজ্ঞার সময় কমতে থাকায় খেলায় ভুল করেন তিনি। তার সুযোগ নেন কার্লসেন। একটা সময় প্রজ্ঞার সময় ১০ সেকেন্ডের নীচে নেমে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার কোনও সুযোগ ছিল না ভারতীয় দাবাড়ুর। হার স্বীকার করে নেন তিনি। ২.৫-১.৫ পয়েন্টে জিতে বিশ্বচ্যাম্পিয়ন হলেন কার্লসেন।

আরও পড়ুন: কোহলি-গেলদের খেলে যাওয়া মাঠে নেশার আসর! কাঠগড়ায় ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Suryakumar Yadav: সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
সাক্ষাতের পরেই বদলেছে ভাগ্য, SMAT-এ রানে ফিরে প্রধামন্ত্রীকে 'লাকি' বলে মনে করছেন সূর্যকুমার
MS Dhoni And Sakshi: মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
মাঠে নয়, গাড়ির ড্রাইভিং সিটে ধোনি, মনোরম পাহাড়ি পরিবেশে স্ত্রী সাক্ষীর জন্মদিন পালন
Asia Cup Rising Stars 2026: এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?
এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে, কখন দেখবেন হাইভোল্টেজ ম্য়াচ?
Glenn Philips Record: ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস
ভারতের বিরুদ্ধে আর কেউ পারেননি, সেঞ্চুরি হাঁকানোর পরই অনন্য রেকর্ড গড়লেন ফিলিপস

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget