এক্সপ্লোর

দল চোট পাওয়া ক্রিকেটারদের পাশে থাকায় লাভ হচ্ছে, মত ঋদ্ধিমানের

হায়দরাবাদ: যে ক্রিকেটাররা ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন, তাঁরা চোট পেলে দল পাশে দাঁড়াচ্ছে। এই নীতি অত্যন্ত ইতিবাচক। এর ফলে ক্রিকেটারদের পারফরম্যান্সের উন্নতি হচ্ছে। হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিন শতরানের পর এমনই মন্তব্য করলেন ঋদ্ধিমান সাহা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান। তাঁর বদলে দীর্ঘদিন পরে জাতীয় দলে সুযোগ পেয়ে ভাল পারফরম্যান্স দেখান পার্থিব পটেল। কিন্তু টিম ম্যানেজমেন্ট স্পষ্ট করে দিয়েছে, ঋদ্ধিমানই টেস্টে এক নম্বর উইকেটকিপার। বাংলার এই ক্রিকেটার ফিট হয়ে ওঠার পরেই তাই টেস্ট দলে ফিরেছেন। টেস্ট দলে জায়গা ফিরে পাওয়া প্রসঙ্গে ঋদ্ধিমান বলেছেন, ‘নিজেদের অবস্থান জানলে ক্রিকেটারদের সুবিধা হয়। কারণ, চোট পাওয়ার পর একজনকে যদি বলে দেওয়া হয়, তুমি সুস্থ হয়ে উঠলেই দলে নিজের জায়গা ফিরে পাবে, তাহলে সেই ক্রিকেটার অনুপ্রাণিত হয়। পারফরম্যান্সে তার প্রভাব পড়ে।’ অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে ঋদ্ধিমান বলেছেন, ‘বিরাট সবসময় অপর প্রান্তের ব্যাটসম্যানকে সাহায্য করে। ও সবসময় বলে, ক্রিজে এসে শুরুতে সতর্ক থাকার দরকার নেই। মারার বল পেলেই মারবে। সেই কারণেই আমি শট খেলার চেষ্টা করছিলাম। স্ট্যাম্প হওয়া থেকে বেঁচে যাওয়ার পরেও বিরাট বলে, কোনও ব্যাপার না। আবার মারার বল পেলে মারবে। ও সবসময় আত্মবিশ্বাস জোগায়। এটা বড় ভরসা।’ এই শতরানে খুশি হলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি অর্ধশতরানকেই এগিয়ে রাখছেন ঋদ্ধিমান। কারণ, দলের সেই সময় রানের দরকার ছিল। তাছাড়া নিউজিল্যান্ডের বোলিং আক্রমণও শক্তিশালী। তাই ওই দুটি ইনিংস গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ENG vs IND: লর্ডসে সিরিজ় নির্ণায়ক ম্যাচেই নেই বুমরা, তারকা বোলারের উদ্বেগজনক আপডেট দিল বিসিসিআই
লর্ডসে সিরিজ় নির্ণায়ক ম্যাচেই নেই বুমরা, তারকা বোলারের উদ্বেগজনক আপডেট দিল বিসিসিআই
Argentina Vs Spain: ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
ইয়ামালদের শুভেচ্ছাবার্তা, ২০১০ এর স্মৃতি এখনও টাটকা নাদালের, কী বললেন টেনিস কিংবদন্তি?
Spain Vs Argentina: মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ
মেসিকে কীভাবে আটকাবেন? খেলার আগেই ফাঁস করে দিলেন স্প্যানিশ কোচ

ভিডিও

Kalyan Banerjee | এবার খোদ নেত্রীকে 'আল্টিমেটাম' কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Babul Supriyo | 'বিদ্রোহীরা বড় বড় কথা বলছেন, তাহলে তাঁরা পদ ছেড়ে দিন', বললেন বাবুল | ABP Ananda LIVE
Kolkata News | উদ্বেগ বাড়িয়ে করোনা আক্রান্ত ১০ বছরের বালক | ABP Ananda LIVE
World Cup News | অনূর্ধ্ব-১২ বিশ্ব ফুটবল যুব লিগে চ্যাম্পিয়ন ভারতের ক্লাব মিনার্ভা অ্যাকাডেমি | ABP Ananda LIVE
Mamata Banerjee | প্রাক্তন মুখ্যমন্ত্রীর ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Accident News: কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে এসে মৃত্যু হল মা-ছেলেরও! মর্মান্তিক দুর্ঘটনা
IND Vs ENG: মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
মেসিদের আগে মাঠে নামবেন রোহিতরা, ইংল্যান্ডের বিরুদ্ধে কখন, কোথায় দেখবেন ভারতের ম্য়াচ?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Embed widget