এক্সপ্লোর

Polish Olympian Maria Andrejczyk: ছেলেকে বাঁচাতে অলিম্পিক্সের পদক নিলামে তুলেছেন রুপোজয়ী মারিয়া আন্দ্রেচেক

ছেলেকে অপরাশেন করাতে হবে। তাঁর জন্য দরকার প্রচুর টাকা। টোকিও অলিম্পিক্স থেকে পাওয়া রুপোর পদকটি নিলামে তুলেছিলেন পোল্য়ান্ডের মহিলা জ্যাভলিন থ্রোয়ার মারিয়া আন্দ্রেচেক।

পোল্যান্ড: টোকিও অলিম্পিক্সে রুপো জিতছিলেন জ্যাভলিনে। পোডিয়ামে দাঁড়িয়ে হাসিমুখে পদক গলায় ঝুলিয়ে ছবিও তুলেছিলেন। কিন্তু এবার সেই পদকই নিলামে তুলেছিলেন পোল্যান্ডের মহিলা জ্যাভলিন থ্রোয়ার মারিয়া আন্দ্রচেক। তাঁর ৮ মাসের ছেলের হার্ট সার্জারি করতে হবে। অপরাশেনের জন্য দরকার প্রচুর টাকা। টোকিও অলিম্পিক্স থেকে পাওয়া রুপোর পদকটি এবার তাই নিলামে তুলেছিলেন পোল্য়ান্ডের মহিলা জ্যাভলিন থ্রোয়ার মারিয়া আন্দ্রেচেক। এরমধ্যেই সেই নিলাম থেকে ২.৫ মিলিয়ন অর্থ উপার্জনও করেছেন মারিয়া। 

গত রিও অলিম্পিক্সে মারিয়া চতুর্থ স্থানে শেষ করেছিলেন। মাত্র ২ সেন্টিমিটারের জন্য পদক জিততে পারেননি তিনি। নয়ত ব্রোঞ্জ নিশ্চিত ছিল তাঁর। এর মাঝে হাড়ের ক্যান্সার থেকে সেরে উঠেছিলেন ও ফের জ্যাভলিনে নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে থাকেন। টোকিও অলিম্পিক্সে পদক জয়ের আশা নিয়েই এসেছিলেন। আর রিওতে তা না পাওয়ার আক্ষেপ পূরণ করে নেন মারিয়া। 

এক সাক্ষাৎকারে মারিয়া বলেন, 'পদক জয়ের মাহাত্ম্য আমার হৃদয় সবসময়ই থাকবে। একটি পদক একটি মাত্র বস্তু। আবার কারও কাছে তা অনেক মূল্যবান হতে পারে। একটি পদক কখনও ধুলোয় পড়ে থাকার পরিবর্তে কারও জীবনও বাঁচাতে পারে। এরজন্যই আমি এটি নিলামের কথা ভেবেছি আমার সন্তানের চিকিৎসার জন্য।'

২৫ বছরের পোলিশ জ্যাভলিন থ্রোয়ারের ছেলের হার্টে সার্জারি হবে আমেরিকার স্ট্যানফোর্ড হাসপাতালে। নিজের ফেসবুক পোস্টে মারিয়া লিখেছিলেন, 'ছেলের হার্টে গুরুতর সমস্যা রয়েছে। ওর সার্জারির দরকার। আমার সাহায্যের দরকার। তার জন্যই পদকটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম।' তবে যারা এই মেডেলটি নিলাম থেকে কিনে নিয়েছে, তাদের পক্ষে বলা হয়েছে যে মারিয়া চাইলে মেডেলটি তাঁর সংগ্রহে রাখতেই পারে। সেই মতোই নিলামের টাকা মারিয়ার হাতে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তাঁর পদকটিও ফেরত দেওয়া হয় মারিয়াকে। 

 

সেরা শিরোনাম

Wrestler Arrested: জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
জাতীয় কুস্তিগীর থেকে মাদক পাদকচারী, তিন বছর লুকোচুরির পর গ্রেফতার বছর ৩১-র অ্যাথলিট
IND vs SL: সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
সিরিজ়ে সমতা ফেরানোর আশায় বড় ধাক্কা, কলম্বোতে তারকা ত্রয়ীকে ছাড়াই সম্ভবত মাঠে নামবে শ্রীলঙ্কা
ICC Ranking: টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
টেস্টে শীর্ষে উঠে এলেন ব্রুক, এগোলেন পন্থ, উন্নতি বাংলাদেশের ক্রিকেটারদের
Hardik Pandya: কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের
কোন দলে যাচ্ছেন হার্দিক? প্রথমবার ইঙ্গিতপূর্ণ পোস্ট মুম্বই ইন্ডিয়ান্সের

ভিডিও

Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP
Suvendu Adhikari : 'আকাশপথে পুরো ৫টি গ্রাম ঘুরে দেখেছি'। মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Chaos in Jadavpur University:
Jadavpur University Chaos:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget