এক্সপ্লোর

বিরাট দারুণ মানুষ, রাজনীতি ঠিক করে দেবে না আমাদের সম্পর্ক, বললেন আফ্রিদি

নয়াদিল্লি: বিরাট কোহলির সঙ্গে তাঁর সৌহার্দ্যের সম্পর্ক। সীমান্তে গোলাগুলি, উত্তেজনায় ভারত-পাকিস্তান ক্রিকেট বন্ধ থাকতে পারে, কিন্তু ভারতীয় ক্রিকেট অধিনায়কের সঙ্গে তাঁর সেই সম্পর্ক মার খেতে পারে না, রাজনীতি তাতে প্রভাব ফেলতে পারবে না। এমনই স্পষ্ট অভিমত শাহিদ আফ্রিদির। সুইত্জারল্যান্ডের সেন্ট মরিত্জ-এ আইস ক্রিকেট টুর্নামেন্টের ফাঁকে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেট তারকা বলেছেন, বিরাটের সঙ্গে আমার সম্পর্ক রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে না। বিরাট এক দারুণ মানুষ, নিজের দেশের ক্রিকেটের দূত, ঠিক আমি যেমন আমার দেশের। সবসময় ও আমায় সম্মান করেছে, এমনকী বেনজির ভাবে নিজের সই করা জার্সি উপহার দিয়েছে আমার ফাউন্ডেশনকে। আফ্রিদির ফাউন্ডেশন সমাজের আর্থিক ভাবে পিছিয়ে পড়া অংশকে স্বাস্থ্যকর, পরিশ্রুত পানীয় জল সরবরাহের কাজ করে। আফ্রিদি আরও বলেন, বিরাটের সঙ্গে যখনই কথা হয়েছে, ওর আন্তরিকতা, উষ্ণতা, অপরের প্রতি অনুভব দেখেছি। খুব বেশি কথার সুযোগ হয় না, কখনও সখনও ওর বার্তা পাই, আমিও পাঠাই। সম্প্রতি ওকে শুভেচ্ছা, অভিনন্দন জানাই, বিয়ে করছে জানতে পেরে। আমার বিশ্বাস, ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক কীভাবে দুটি দেশের সম্পর্কের ক্ষেত্রেও চলতে পারে, ক্রিকেটার হিসাবে সেই নজির গড়তে পারি আমরা। পাকিস্তানের পর আর যে দুটি দেশে সবচেয়ে বেশি ভালবাসা, সম্মান পেয়েছি, তারা হল ভারত আর অস্ট্রেলিয়া। অধিনায়ক বিরাটের আগ্রাসী মনোভাবকে সমর্থন করেন আফ্রিদি। তিনি বলেছেন, বিরাট দারুণ করছে। আগ্রাসনে আমার আপত্তি নেই, যদি তা নিয়ন্ত্রণে থাকে। বিরাটের মেজাজ মহেন্দ্র সিংহ ধোনির থেকে আলাদা। ধোনি এক ধীর, স্থির মানুষ। আচমকা আপনি একটা মানুষের ভিতরটাকে বদলে দিতে পারেন না। বিরাটের সবচেয়ে বড় সম্পদ, গোটা টিমকে একসঙ্গে নিয়ে চলতে পারে। পাকিস্তানি ক্রিকেট অধিনায়ক সরফরাজ খানের সঙ্গে কোহলির তুলনা করতে বলা হলে আফ্রিদি বলেন, সরফরাজ এখনও এ কাজে নতুন। সময়ের সঙ্গে নিজেকে উন্নত করবে। আমি যেটা একেবারেই পছন্দ করি না, তা হল, ক্রিকেটারদের খারাপ সময়ে মিডিয়ার তাদের কাঠগড়ায় তুলে বিদ্ধ করা। জিতলে সব ভাল, কিন্তু একটায় হারলেই সবাই ঝাঁপিয়ে পড়ে। এটা অত্যন্ত অন্যায়। একজন ক্রিকেটারের খারাপ সময় এলেও তার আগের সাফল্যকে উপেক্ষা করা উচিত নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget